চিন্তামগ্ন একটি বালক
বসে আছে ওই দূরে,
কিসের এত চিন্তা তাহার
বলেনি তো কখনো কাউরে।
খোলা আকাশে তীক্ষ্ণ চোখে
খুঁজে ফেরে কাকে,
আর কতকাল খুঁজবে তাকে
হারিয়েছে সে যাকে?
হেনকালে সে হয়নিকো যার,
লাভ কী তবে নাম জপে তার?
তারায় তারায় উড়ে চলে,
তারার সাথেই কথা বলে।
বৃষ্টি এলেই ভিজে ফেরে
প্রতি ফোঁটায় খোঁজে তারে,
সবাই বলে, পাগল সে তো
পাগল নয়রে প্রেমিক এ তো!
প্রকাশকাল: ২২-১০-২০২৬ ইং
গ্রাম: মনাখালী, উপজেলা: মুজিবনগর, জেলা: মেহেরপুর, বিভাগ: খুলনা।
মন্তব্য করুন