মূল কনটেন্টে যান
কিছু গল্পের কোনো নাম হয় না- [পর্ব: তিন] প্রবাস শূন্যস্মৃতির এ্যালবাম - [৮ম পর্ব] প্রিয়তম হে... অনুরাগের মেঘ ফুল ভালোবাসা পাখিদের সমাচার- [খণ্ড-০১] কিছু গল্পের কোনো নাম হয় না- [পর্ব: দুই] টাকার দর্পণ এই রিমঝিম বৃষ্টিতে জীবন্ত লাশ
LIVE
ই-পেপার
নিবন্ধ

আজাদী আন্দোলনে আলেম সমাজের সংগ্রামী ভূমিকা - পর্ব ০১

লেখক: এম. এল. আর. বিপ্লব

প্রকাশ: 23 October, 2026, 07:01 PM

ভূমিকা:
আগে আলেমদের ইতিহাস জানুন, পরে অবদান খুঁজুন!

এক মহিন ব্যক্তির বক্তব্য, “বিগত ৫০০ বছরের মধ্যে মাত্র ১ জন আলেম বা মাওলানা বা মুফতির নাম বলুন যে কিনা মানুষের জন্য উল্লেখযাগ্য কোন অবদান রেখে গেছেন৷” উনার পোস্টটি দেখে আমি অনেকক্ষণ মনে মনে হেসেছি! আর ভেবেছি নৈতিক স্খলন বা অধঃপতন কতটা হলে একজন মানুষ এমনটা বলতে পারেন৷ তাই নৈতিক তাড়না থেকে কিছু কালজয়ী আলেম উলামার সারসংক্ষেপ তুলে ধরতে হলো৷

বিগত ৫০০ বছরের বিশ্বকোষে বিশ্ব স্বীকৃত হাজার হাজার আলেম উলামাদের অবিস্মরণীয় অবদানের মধ্য থেকে মাত্র ২০০ বছরের ইতহাসের অংশবিশেষ খুঁড়ে কিছু কিছু আলেম উলামাদের অবদান দিলাম৷ যাতে উনার দিব্যদৃষ্টি উন্মোচিত হয়৷

উনার দৃষ্টিভঙ্গী নিয়ে আমি কিছুটা দ্বিধান্বিত ছিলাম৷ মাঝে মাঝে ভাবতাম উনি মনে হয় নির্দিষ্ট কোন ব্যক্তি আলেমের সমালোচক৷ কিন্তু না, উনিই প্রমাণ করে দিয়েছেন উনি আসলে কোন নির্দিষ্ট ব্যক্তির বৈরী নন, উনি গোটা আলেম সমাজের উপর চরম নাখোশ!

কোন ইসলাম বিদ্বেষী নাস্তিক বা অমুসলিমও কখনো উনার শত ভাগের একভাগ বিষেদাগার করার দুঃসাহস করেছে বলে নজরে পড়েনি৷ তথাপি উনার জন্য মহান আল্লাহর দরবারে হেদায়েতের দোয়া রেখে গেলাম৷

সেই সাথে এটাও বলে গেলাম দু একজন বিতর্কিত আলেম উলামার জন্য গোটা আলেম সমাজকে যারা হেয় করে অবমাননা করে তাদের জন্য করুণা বৈ কিছু নেই৷

যাই হোক, ৫০০ বছর নয়, গতকাল থেকে মানে বৃটিশ ঔপনিবেশ থেকে শুরু করে মাত্র ২০০ বৎসরের আলেম উলামা ও ইসলামী স্কলারদের ইতিহাসের ভাণ্ড থেকে মাত্র গুটি কয়েকের নাম তুলে ধরলাম৷ বিশ্বকোষে যাদের নাম সযতনে লিপিবদ্ধ ও স্বীকৃত৷ পুরো ডাইনেস্টি যদি দিতে হয় তবে আরেকটি ইতিহাস লিখতে হবে৷

আব্বাস আলী খান বলেছিলেন,

“ইতিহাস একটা জাতির মধ্যে জীবনীশক্তির সঞ্চার করে, কোন জাতিকে ধ্বংস করতে হলে তার অতীত ইতিহাস ভুলিয়ে দিতে হবে অথবা বিকৃত করে পেশ করতে হবে।”

একজন তথাকথিত মুসলমান যদি ইসলাম সম্পর্কে সঠিক ধারনা লাভের সুযোগ না পায় এবং তার জাতির অতীত ইতিহাস সম্পর্কে অজ্ঞ থাকে, তাহলে তার মুখ থেকে এমন সব মুসলিম ও ইসলাম বিরুধি কথা বেরুবে যেসব কথা একজন অমুসলমান মুখ থেকে বের করতে সাত পাঁচ ভাববে। এ ধরণের হস্তিমূর্খ মুসলমানদের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং মুসলমানদের জাতশত্রুগন তাদেরকে বরমাল্যে বরণ করছে।

রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব ও কর্তব্য পালন করা সম্পর্কে মহানবী (সা.) বলেছেন, ‘রাষ্ট্রের সীমান্ত পাহারা দেয়া পৃথিবী ও তার মধ্যকার সবকিছুর চেয়ে উত্তম।’ নবী কারীম (সা.) হিজরতের পর মদীনার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বপ্রথম গঠণমূলক ব্যবস্থা গ্রহণ করেন।

উপমহাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে ‘৭১ এর মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামসহ সকল সশস্ত্র সংগ্রামে আলেম সমাজের ভূমিকাঃ

বাংলাদেশ পর্ব:

০১.
মাওলানা আবদুল হামিদ খান ভাসানী (১৮৮০-১৯৭৬) বিবিসি বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির জরিপে ৯ নম্বরে উনার অবস্থান৷ যিনি বিংশ শতাব্দীর ব্রিটিশ ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদ ও গণআন্দোলনের মহানায়ক৷

ছয় দশক ধরে অন্যায় অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করে বাংলার মানুষের মন জয় করেছিলেন মওলানা ভাসানী। তাঁর আন্দোলন ছিল সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতা ও সামন্তবাদের বিরুদ্ধে।

যিনি জীবদ্দশায় ১৯৪৭-এ সৃষ্ট পাকিস্তান ও ১৯৭১-এ প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশের মানুষের কাছে “মজলুম জননেতা” হিসাবে সমধিক পরিচিত। ১৯৫৪ খ্রিষ্টাব্দের নির্বাচনে যুক্তফ্রন্ট গঠনকারী প্রধান নেতাদের মধ্যে তিনি অন্যতম। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায়ও তিনি বিশেষ ভূমিকা পালন করেন। রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময়ই তিনি মাওপন্থী কম্যুনিস্ট তথা বামধারার রাজনীতির সাথে জড়িত ছিলেন। তার অনুসারীরা অনেকে এজন্য তাকে “লাল মওলানা” নামেও ডাকতেন। তিনি কৃষকদের জন্য পূর্ব পাকিস্তান কৃষক পার্টির করা জন্য সারাদেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। তিনি ছিলেন একজন দূরদর্শী নেতা। তিনি পঞ্চাশের দশকেই নিশ্চিত হয়েছিলেন যে, পাকিস্তানের অংশ হিসেবে বাংলাদেশ একটি অচল রাষ্ট্রকাঠামো। ১৯৫৭ খ্রিষ্টাব্দের কাগমারী সম্মেলনে তিনি পাকিস্তানের পশ্চিমা শাসকদের “আস্ সালামু আলাইকুম” বলে সর্বপ্রথম পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নতার ঐতিহাসিক ঘণ্টা বাজিয়েছিলেন।

১৯৬৯ সালের ১৬ ফেব্রুয়ারি পল্টন ময়দানে বিশাল জনসভায় মাওলানা ভাষানী তাঁর ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি না দিলে দেশে ‘ফরাসী বিপ্লব’ করার হুমকি দান।

বিঃদ্রঃ: আজ যারা আলেম উলমা ও মাওলানা বিরোধী স্লোগান যারা দিচ্ছে তারা মূলত আওয়ামিলীগ বিরোধী, কারন আওয়ামিলীগের প্রতিষ্ঠাতাই একজন মাওলানা, আলেম৷

মাওঃ আব্দুল হামিদ খান ভাষানী শুধু আওয়ামিলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন যে তা নয়, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামানের রাজনৈতিক গুরুও ছিলেন বঙ্গবন্ধু ছিলেন তার রাজনৈতিক ছাত্র।

শেখ মুজিবুর রহমান রাজনৈতিক অঙ্গনে পা রাখেন মাওঃ ভাষানী এর হাত ধরে৷ মাওঃ ভাষানী, মাওঃ ও শামসুল হক ফরিদপুরী (রহঃ) এর পরামর্শ ছাড়া শেখ মুজিব এক কদমও অগ্রসর হতেন না।

আওয়ামিলীগ প্রতিষ্ঠিত হয় মুসলিম-লীগ থেকে, আর এ দলের সূচনা হয় পাকিস্তানী তাবেদার সরকারের হাত থেকে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে।

__অথচ কেউ কেউ মাওলানাদের অবদান খুঁজে পায় না!

০২.
মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ (২৭ নভেম্বর ১৯০০ - ২০ আগস্ট ১৯৮৬) ভারত উপমহাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ। তিনি আওয়ামী মুসলিম লীগের দ্বিতীয় সভাপতি ও পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন। তিনি ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে আশির দশকে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন অবধি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন।

আওয়ামী লীগের সাবেক সভাপতি, ভাষা সৈনিক ও সলঙ্গা বিদ্রোহের নেতা হলেন মাওলানা আবদুর রশিদ তর্কবাগীশ৷ ১৯২২ সালের ২৭ জানুয়ারি তার নেতৃত্বে বিলেতি পণ্য বর্জন আন্দোলনে সলঙ্গা হাটে বিট্রিশ পুলিশের গুলিতে প্রায় সাড়ে ৪ হাজার লোক হতাহত হয়। ১৯৫২ সালে তার নেতৃত্বে ভাষা আন্দোলন হয়। ১৯৫৫ সালের ১২ আগস্ট পাকিস্তানের গণপরিষদে রাষ্ট্রীয় ভাষা বাংলার দাবিতে তিনিই প্রথম বাংলা ভাষায় বক্তব্য দেন। এ ছাড়া তিনি কৃষক আন্দোলন, খেলাফত আন্দোলন, তেভাগা আন্দোলনসহ দেশ ও জাতির ক্রান্তিকালে সকল মুক্তির আন্দোলনে সামনে থেকে জাতির অধিকার আদায়ে সচেষ্ট থেকেছেন।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে তিনি প্রথম মাদ্রাসা শিক্ষাকে আধুনিকীকরণ ও একে বিজ্ঞানসম্মত রূপদান করেন। তিনি ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক শিক্ষাগুরু৷

অতএব, আলেম ওলামা বা মাওলানাদের অবদান খোঁজার আগে তাদের অঙুলী করার আগে তাদের বিরুদ্ধে দিনরাত কলমের খোচাখুচি ও স্লোগান দেয়ার আগে, আওয়ামীলীগ প্রতিষ্ঠার ইতিহাসটা জেনে নিও৷

__অথচ কেউ কেউ মাওলানাদের অবদান খুঁজে পায় না!

০৩.
মাওলানা শামসুল হক ফরিদপুরী (১৮৯৬-১৯৬৯) একজন মহান শিক্ষাবিদ, সুফি ও সমাজসংস্কারক। তাঁর পূর্বপুরুষগণ প্রায় তিনশ বছর পূর্বে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আরব থেকে বাংলায় আসেন। তাঁর পিতা মুন্সি আব্দুল্লাহ্ ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহে এবং পিতামহ চেরাগ আলী সৈয়দ আহম্মদ বেরেলভির সঙ্গে শিখ-ব্রিটিশবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন।

শামসুল হক ১৯২০ সালে কলকাতা মাদ্রাসা থেকে ম্যাট্রিক পাস করে কয়েক বছর পর সাহারানপুর মাদ্রাসা থেকে উচ্চতর শিক্ষাগ্রহণ করেন। মাওলানা থানভীর নিকট তিনি ইলমে তাসাউফ শিক্ষালাভ করেন। পরে তিনি ব্রাহ্মণবাড়িয়া ইউনুসিয়া মাদ্রাসা (১৯৩০-৩৫) এবং বড় কাটরার আশরাফুল-উলম মাদ্রাসায় (১৯৩৬-৫০) হাদিস শিক্ষা দেন।

শামসুল হক আজীবন সমাজসেবা ও সমাজসংস্কারমূলক কাজে নিয়োজিত ছিলেন। তিনি ‘লালবাগ আমি’আ কুরআনিয়া আরবিয়া’র প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল (১৯৫০-৬৮) ছিলেন। ইসলামি আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে তিনি ‘খাদেমুল-ইসলাম জমা’আত’ (১৯৪০) এবং খ্রিস্টান মিশনারিদের প্রতিরোধ কল্পে ‘আঞ্জুমান-ই-তাবলিগু’ল-কুরআন’ (কুরআন প্রচার সমিতি) প্রতিষ্ঠা করেন।

ব্রিটিশবিরোধী আন্দোলন ও পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন। ইসলামি গবেষণাগার ‘ইদারাতু’ল-মা’আরিফ’ প্রতিষ্ঠা তাঁর একটি উল্লেখযোগ্য কাজ।

শামসুল হক শতাধিক পুস্তক রচনা ও অনুবাদ করেন। সেগুলির মধ্যে হক্কানী তফসীর, জীবনের পরিচয়, চরিত্র গঠন, বেহেশতী জেওর, তবলীগে দ্বীন, বুখারী শরীফ ইত্যাদি উল্লেখযোগ্য৷

বিঃদ্র: মাওঃ শামসুল হক ফরিদপুরী (রহঃ) ও মাওঃ ভাষানীর পরামর্শ ছাড়া শেখ মুজিবুর রহমান এক কদমও অগ্রসর হতেন না।

আজ যারা মুজিব কোট পড়ে মৌলবাদীদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছ, তোমরা কি জান মুজিব-কোট টা কে দিয়েছিল?

এই সেই মুজিব কোট, ৬৯ এর নির্বাচনে বিপুল ভোটে আওয়ামিলীগ বিজয় হয়ে শেখ মুজিব পার্লামেন্টে যাওয়ার সময় মাওঃ শামসুল হক ফরিদপুরী (রহঃ) এর কাছে গিয়ে ছিলেন দোয়া চাওয়ার জন্য।

তখন শেখ মুজিবুর রহমিন ফরিদপুরী (রহঃ) গায়ে কোট দেখে বলেছিল যে, হুজুর কোটটি আপনাকে অনেক মানিয়েছে, তখন খুশি হয়ে ফরিদপুরী (রহঃ) কোটটি দিয়ে বলেছিলেন, যাও এটা তুমি গায়ে দিয়ে পাকিস্তানের পার্লামেন্টে যাও, এটাই আমার দোয়া।

শেখ মুজিবর রহমান খুশি মনে সেই কোট পরে তখন পাকিস্তানের পার্লামেন্টে গিয়েছিলেন৷ সেদিনের সেই কোটটি আজকের মুজিবকোট৷

__অথচ কেউ কেউ মাওলানাদের অবদান খুঁজে পায় না!

০৪.
মাওলানা শামছুল হুদা পাঁচবাগী (১৮৯৭– ১৯৮৮) বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম ও রাজনীতিবিদ ছিলেন। তিনি বঙ্গীয় আইনসভার সদস্যও ছিলেন।

উপমহাদেশের রাজনীতির প্রবাদ পুরুষ, বাংলার প্রথম স্বাধীনতাকামী রাজবন্দী (জাতীয় সংসদে স্বীকৃত) ইংরেজ শাসনাধীন ভারতে মুসলমানদের ক্ষয়িষ্ণু অবস্থান দৃষ্টিভঙ্গির পশ্চাৎপদতা সাংস্কৃতিক অবক্ষয়ে তিনি নতুন জীবনদৃষ্টি নির্মাণে পথিকৃতের ভূমিকা পালন করেন।

উপমহাদেশে মুসলিম জাতিসত্ত্বার প্রবক্তা। উনবিংশ শতাব্দীর প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, রাজনীতিবিদ, শিক্ষাসংস্কারক, সমাজহিতৈষী, চির সংগ্রামী-বিপ্লবী, আধ্যাত্মিক রাহবার ও মুজাদ্দিদ।

তিনি একাধারে আলেমেদ্বীন, দূরদৃষ্টিসম্পন্ন তীক্ষ্ণমেধাবী লেখক, সাহিত্যিক, সাংবাদিক, সমাজসেবক ও রাজনীতিবিদ।

তিনি ছিলেন জাতির দূর্দিনের মুক্তির কাণ্ডারী, আলোর দিশারী ও তাঁর কালের আলোকিত মানুষ।

১৯৪৭ সালে ইংরেজরা ভারত-পাকিস্তান ভাগ করে চলে যাওয়ার সময় যখন নেতারা একটা স্বাধীন রাষ্ট্র প্রাপ্তির সাফল্যে সন্তুষ্ট, তখন একজন আলেম পূর্ব-পশ্চিমের এ সংযুক্ত বিভাগকে মেনে নিতে পারেননি। তিনি প্রকাশ্যে পাকিস্তান রাষ্ট্রের বিরোধিতা করতে থাকেন এবং এ ভুখ-ের পূর্ণ স্বাধীনতার দাবী তোলেন। তিনি হলেন মাওলানা মুহাম্মদ শামছুল হুদা পাঁচবাগী। যিনি পাকিস্তান প্রস্তাব (১৯৪৩)-বিরোধী এবং স্বাধীন বাংলার প্রবক্তা ছিলেন। ১৯৪৭ সালে ব্রিটিশ কর্তৃক ভারত বিভাগের সিদ্ধান্ত গৃহীত হলে তদানীন্তন বাংলার প্রধানমন্ত্রী শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গীয় মুসলিম লীগের সেক্রেটারি মৌলভী আবুল হাশেম, বেঙ্গল কংগ্রেস পার্লমেন্টারি পার্টির নেতা কিরণ শংকর রায় প্রমুখ স্বাধীন বাংলা প্রতিষ্ঠার আওয়াজ তোলেন। কিন্তু সেই দাবি কংগ্রেসের সমর্থন লাভ করেনি এবং গোটা বাংলা-আসামকে পাকিস্তানভুক্ত করার যে দাবি মুসলিম লীগের ছিল, তাও ব্রিটিশ গভর্নমেন্ট মেনে নেয়নি। হাশেম-সোহরাওয়ার্দী এবং কিরণ শংকরের স্বাধীন বাংলার দাবির বেশ আগেই মাওলানা পাঁচবাগী তাঁর প্রচারপত্রের মাধ্যমে স্বাধীন বাংলা কায়েমের দাবি পেশ করেছিলেন। এ নিরিখে তাঁকে বৃহত্তর স্বাধীন বাংলার সর্বপ্রথম দাবিদার বা স্বপ্নদ্রষ্টা বলা চলে।

১৯৭০-৭১ সালে স্বাধীন বাংলাদেশ আন্দোলনের সময় মাওলানা পাঁচবাগী মুক্তিকামী জনগণ এবং মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়ে সাহায্য করেন। পাকবাহিনীর হাত থেকে অনেকের জীবন রক্ষা করেন। একাত্তরের মুক্তিযুদ্ধের নয় মাস তিনি তাঁর বাড়ি এবং প্রতিষ্ঠানগুলোতে হাজার হাজার হিন্দু পরিবারকে আশ্রয় দিয়েছিলেন। গফরগাঁও এবং কিশোরগঞ্জের মানুষের মুখে মুখে এখনও যা কিংবদন্তী হয়ে আছে।

__অথচ কেউ কেউ মাওলানাদের অবদান খুঁজে পায় না!

০৫.
শহীদ মাওলানা অলিউর রহমান ‘অমর বুদ্ধিজীবী মাওলানা অলিউর রহমান যিনি ছিলেন ধর্মমন্ত্রণালয়ের স্বপ্নদ্রষ্টা। তিনিই প্রথম ষাটের দশকে ‘স্বতন্ত্র ধর্মদপ্তর’ একটি জাতীয় প্রয়োজন’ বই লিখে বহুকাঙ্খিত স্বপ্নের জানান দেন। তিনিই অসংখ্য আলেম-ওলামার মধ্য থেকে বের হয়ে এসে বীরবিক্রমে স্বাধীনতার ও স্বাধিকারের স্বপক্ষে আত্মপ্রকাশ করেন। তিনিই একমাত্র আলেম, যিনি ‘শরিয়তের দৃষ্টিতে ৬ দফা’ বই লিখে আলোড়ন সৃষ্টি করেন।

মুক্তিযুদ্ধের কিংবদন্তি চিন্তাশীল দার্শনিক শহীদ বুদ্ধিজীবী মাওলানা অলিউর রহমান ছিলেন বঙ্গবন্ধুর একান্ত সঙ্গী, আওয়ামী ওলামা পাটির প্রতিষ্টা সভাপতি ও ৭১এর স্বাধীকার আন্দোলনের কিংবদন্তির নায়ক। স্রোত পরিবেশের বিপরীত তিনি বঙ্গবন্ধুর চিন্তা চেতনা সংগ্রামকে প্রতিষ্ঠিত করার জন্য যেভাবে কাজ করে গেছেন ইতিহাসে তা বিরল ঘটনা। নিঃস্বার্থ বঙ্গবন্ধু প্রতির নজিরবিহীন ঘটনা। বিশেষ করে বঙ্গবন্ধুর ৬ দফা আন্দোলনকে প্রতিষ্ঠিত করার তিনি একজন মহান চিন্তক।

একজন আলেম হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে এমন বলিষ্ঠ নেতৃত্ব প্রদান সহ্য হয়নি পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের। এই আলেমকে তারা কালো রাতে নির্মমভাবে হত্যা করে। এদেশকে মেধাশূন্য করারও দেশপ্রেমিক বুদ্ধিজীবীদের হত্যাকরার মিশনে নেমেছিল বর্বর পাকিস্তান হানাদার বাহিনী৷

সেই বুদ্ধিজীবী হত্যার নির্মমতার শিকার হন মাওলানা শহীদ অলিউর রহমান, শায়খুল হাদিস আল্লামা শহীদ দানেশ রহ.- সহ অনেক আলেম উলামাও রয়েছেন। কিন্তু কোন অপরাধে মুক্তিযুদ্ধের জন্য অসামান্য অবদান রাখার পরেও এসব আলেম বুদ্ধিজীবীদের নাম নেই শহীদ বুদ্ধিজীবী তালিকায়৷ তারা আজ ইতিহাসের অস্তাচলে৷

__অথচ কেউ কেউ মাওলানাদের অবদান খুঁজে পায় না!

০৬.
মুফতী আমীমুল ইহসান (১৯১১—১৯৭৪) মুফতি সাইয়্যেদ মুহাম্মাদ আমীমুল ইহসান বারকাতী (রহ.)। তিনি ছিলেন দেশের একজন প্রাজ্ঞ আলেম, বহু গ্রন্থ প্রণেতা, কর্মবীর ও বাংলার এক অতুলনীয় মনীষা ও জ্ঞানতাপস৷

তিনি মাওলানা মুহাম্মাদ আলী আল-কাদেরি আল মোজাদ্দেদি আল মুংগেরী রহ. এর একজন খলিফা ছিলেন। তার বংশ-তালিকা নবী মুহাম্মাদ (সাঃ) পর্যন্ত পৌঁছেছে বলে তার পূর্ব-পুরুষগণ নামের পূর্বে ‘সাইয়্যেদ’ শব্দ ব্যবহার করেছেন।

১৯৭১ সালে মুফতী আমীমুল ইহসান পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রকাশ্যে ফতওয়া দিয়েছিলেন। ফলে ইয়াহিয়া সরকার তাঁকে জোর করে সৌদিআরব পাঠিয়ে দেয়। দেশ স্বাধীন হবার পর তিনি বাংলাদেশে ফিরে এলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁকে বায়তুল মোকাররম মসজিদের খতিব হিসেবে নিযুক্ত করেন।

__অথচ কেউ কেউ মাওলানাদের অবদান খুঁজে পায় না!

০৭.
মাওলানা মুহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুর (১৮৯৫-১৯৮৭) যিনি হাফেজ্জী হুজুর নামে প্রসিদ্ধ ও পরিচিত৷ একজন বাংলাদেশী রাজনীতিবিদ, সমাজ সংস্কারক, ইসলামী ব্যক্তিত্ব এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাতা। তিনি ১৯৮১ ও ১৯৮৬ সালে অনুষ্ঠিত বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হন। এরমধ্যে ১৯৮১ সালের নির্বাচনে ১.৭৯% ভোট পেয়ে তৃতীয় এবং ১৯৮৬ সালে ৫.৬৯% ভোট পেয়ে দ্বিতীয় স্থান লাভ করেন।

১৯৭১ সালে মাওলানা মোহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুর পাকিস্তানিদের বিরুদ্ধে এদেশের মজলুমদের এগিয়ে আসতে জাতির উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছিলেন- ‘এ যুদ্ধ ইসলাম আর কুফুরের যুদ্ধ নয়, এটা জালেম আর মজলুমের যুদ্ধ- পাকিস্তানিরা জালেম’। এ দেশের নিরীহ মানুষ ছিল মজলুম। সুস্থ বিবেক সম্পন্ন কোনো মানুষ জালেমের পক্ষাবলম্বন করতে পারে না। মজলুমকে সাহায্য করা, তার পক্ষে কথা বলা এটাই বিবেকের দাবি।

__অথচ কেউ কেউ মাওলানাদের অবদান খুঁজে পায় না!

০৮.
মাওলানা এমদাদুল হক আড়াইহাজারী ১৯৭১ সালে মাওলানা এমদাদুল হক আড়াইহাজারী যিনি সরাসরি মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি বলেন- ‘আমি তখন হাফেজ্জী হুজুর এবং শায়খুল হাদীস মাওলানা আজিজুল হকের ছাত্র, লালবাগে পড়ি, যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর মাদ্রাসা বন্ধ হয়ে গেল। আমরা বড় ছাত্ররা হাফেজ্জী হুজুরকে জিজ্ঞেস করলাম আমাদের ভুমিকা কী হতে পারে এই যুদ্ধে? হুজুর বললেন- অবশ্যই জালেমদের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমি হুজুরকে জিজ্ঞেস করলাম-আমি কি মুক্তিযুদ্ধে অংশ নিতে পারবো? হুজুর বললেন –’অবশ্যই যেতে পার’। অত:পর আমি গেরিলা প্রশিক্ষণে ভর্তি হয়ে যাই এবং যুদ্ধে অংশ নেই।

এমনিভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে এগিয়ে এসেছিলেন আলেম সমাজের একটি বড় অংশ। প্রমান করেছিলেন মুক্তিযুদ্ধের পক্ষাবলন বাংলাদেশীদের একান্ত প্রয়োজন।

__অথচ কেউ কেউ মাওলানাদের অবদান খুঁজে পায় না!



রচনাকাল: ১৬-০৪-২০২১ইং।
দোহা, কাতার।
(তথ্যসূত্র: উইকিপিডিয়া ও সংবাদপত্র।)

0 বার দেখা হয়েছে

মন্তব্য করুন

মন্তব্য করছেন অতিথি পাঠক হিসেবে — নিজের নাম দিয়ে যুক্ত হতে চান?
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন!
এম. এল. আর. বিপ্লব

এম. এল. আর. বিপ্লব-এর আরও লেখা (4 টি)

আপনার লেখাটি এখানে পাঠান >

এই বক্সে আপনার লেখাটি জমা দিন

এখানে আপনার লেখক প্রোফাইলের জন্য 300x300px সাইজের একটি ছবি যুক্ত করুন। (ছবিটি ইমেইল বা WhatsApp-এ আলাদা পাঠাবেন)

আপনার লেখাটির জন্য এক কপি 1200x675px সাইজের একটি প্রচ্ছদ ছবি যুক্ত করুন। (ছবিটি ইমেইল বা WhatsApp-এ আলাদা পাঠাবেন)

লেখাটি পাঠিয়ে দিন

প্রবাস
কবিতা • প্রবাস 25 November
সেই দিন সেই দিন নিস্তব্ধ আকাশ, নদীর পাড়ে কাশফুল আর রংধনুর সাত রং। প্রিয় মানুষটির পাশে... দাবানল দাবানল দাবানলে পুড়ছে বন, শহর আর গ্রাম। আগুনের লেলিহান শিখায় সবকিছু খানখান, তবু... বাংলাদেশ বাংলাদেশ বাংলা নামের ভূখণ্ড লাখো শহীদের বুকের তাজা রক্তের দামে কেনা এই দেশ।... ধ্রুবতারা ধ্রুবতারা নিশান্তে উঠেছে এক ধ্রুবতারা, তারে পেতে সত্যি আমরা সবাই যেন পাগলপারা। কষ্ট কষ্ট মনে জমে থাকা অগণিত কষ্টের ঢেউ, বুকে ব্যথা নিয়ে মুখে নেই কেউ... নরকে যেতে নরকে যেতে নরক বুঝি ঐ আকাশের ঐ তারার ঐ ফাঁকে থাকে, তারাদিনের বিলের ধারে... শকুন শকুন বাজারে আগুন লেগেছে। চাল, ডাল, পটল, শসা ও শাক - সব মিলিয়ে... আমি একজন সংগ্রাহক আমি একজন সংগ্রাহক আমি একজন সংগ্রাহক, বিচিত্র আমার ভুবন, তুচ্ছ কিছু নয়, সবই আপনজন। বিবর্ণ বাংলাদেশ বিবর্ণ বাংলাদেশ বৃষ্টির মতো বর্ষণ, তবে বৃষ্টি নয়, বুলেটের তর্জন-গর্জন - বিবর্ণ বাংলাদেশ। আজান আজান মসজিদে ধ্বনিত আজান - ভালোবাসি দেশ, ভালোবাসি মা, মাটি, মাতৃভূমি।
শূন্যস্মৃতির এ্যালবাম - [৮ম পর্ব]
ভালোবাসার উপন্যাস • শূন্যস্মৃতির এ্যালবাম - [৮ম পর্ব] 24 November
প্রিয়তম হে...
গদ্য কবিতা • প্রিয়তম হে... 24 November
এখনও জ্বলছি এখনও জ্বলছি নীড়হারা পাখির মতো ভালোবাসার দাবানলে পুড়ে কয়লা হয়েও আজও জ্বলে যাওয়া এক... আমার গল্পে তুমি আমার গল্পে তুমি তোমার সঙ্গে এক কাপ চা, এক পথে পা, একটা জীবন। প্রিয় মানুষটিকে... পুতুল খেলার দিনগুলো পুতুল খেলার দিনগুলো ছোট্টবেলার পুতুল খেলার দিনগুলো, মেঘের সঙ্গে খেলা আর হারিয়ে যাওয়া শৈশবের মিষ্টি... ভালোবাসার নীল গল্প ভালোবাসার নীল গল্প আজ ভোরটা একটু অন্যরকম নান্দনিক। গোলাপ পাপড়িতে বিন্দু বিন্দু শিশির, সবুজ ঘাসের... নীলস্পর্শ নীলস্পর্শ নিঃসঙ্গতার মুখোমুখি বসে আছে ইয়ানা, বিপরীত পাশে আহান। দুজনই অচেনা, কেউ কাউকে... তোর জন্য আজো মন কাঁদে তোর জন্য আজো মন কাঁদে তখনো ক্লান্ত দুপুর, বকের পালকে লেগে আছে রোদ। তুই এসেছিলি এক পশলা... কালো বরফ কালো বরফ বৃত্ত থেকে একটা মন যদি আঁকো, পাশাপাশি দুটি মানুষ রেখো। দুটি দেহের... কবিতার মত মেয়েটি কবিতার মত মেয়েটি একটি ছেলে, একটি মেয়ে - দু'জনই খুব ভালো বন্ধু। তবু ছেলেটি আরও... একটি পূর্ণাঙ্গ কবিতার চিত্রনাট্য একটি পূর্ণাঙ্গ কবিতার চিত্রনাট্য ফাগুনের রঙ মনে মেখে কৃষ্ণচূড়ার আগুনে স্বপ্ন পোড়াতে দিইনি - নিজের সুন্দর... স্বরলিপির সরল অঙ্কের যোগফল শূন্য স্বরলিপির সরল অঙ্কের যোগফল শূন্য নিঃশব্দ, নিঃসঙ্গ এই আমি নিজের থেকে আড়ালে পালিয়ে বেড়াই - নিজস্ব দুঃখগুলো...
পাখিদের সমাচার- [খণ্ড-০১]
ছড়া কবিতা • পাখিদের সমাচার- [খণ্ড-০১] 22 November
তৃতীয় প্রতিবিম্ব তৃতীয় প্রতিবিম্ব স্বচ্ছ একটি আয়না ছিল, দেখতাম তাতে মুখ, সকাল-দুপুর-সন্ধ্যে-রাতে জড়িয়ে থাকত সুখ। চিন্তামগ্ন বালক চিন্তামগ্ন বালক চিন্তামগ্ন একটি বালক বসে আছে ওই দূরে, কিসের এত চিন্তা তাহার বলনি... বৃদ্ধি বৃদ্ধি ছোট থেকে বড় হচ্ছি, সাজছি নতুন সাজে, নানান রঙে রঙিন হচ্ছি এই... বৃষ্টি বৃষ্টি বৃষ্টি কখনো সুখ বয়ে আনে কখনো-বা আনে বন্যা, তবুও বৃষ্টির দিনে ভেজা... শীতের দিন শীতের দিন শীতের দিন নিয়ে লেখা ছড়া কবিতা। সকালবেলা কুণ্ডলী পাকিয়ে থাকা, কুয়াশা ভেজা... অভিমানী পরিবার অভিমানী পরিবার আমাদের পরিবারে আমরা পাঁচ ভাই চার বোন - শামীম নিমুর ছড়া কবিতা... জীবনে ও মরণের পরে জীবনে ও মরণের পরে যার যেমন ব্যথা, সে-ই শুধু সেই ব্যথার মর্ম সয়, অন্যের কাছে- কহিলে... কবিদের কবিতা খুঁজি কবিদের কবিতা খুঁজি কবিদের কবিতা খুঁজি - শামীম নিমু এর ছড়া কবিতা। খাক খাক খাক - মোঃ রহমত আলী এর ছড়া কবিতা। জন্ম মৃত্যু সবই তুমি জন্ম মৃত্যু সবই তুমি জন্ম মৃত্যু সবই তুমি - শ্রী বিপ্লব জলদাস এর ছড়া কবিতা।
রোমান্টিক প্রেমিকা - [শেষ পর্ব]
ছোট গল্প • রোমান্টিক প্রেমিকা - [শেষ পর্ব] 18 November
রোমান্টিক প্রেমিকা - [পর্ব: ০২] রোমান্টিক প্রেমিকা - [পর্ব: ০২] স্নিগ্ধার মোহিনী হাসি দেখে অহনার ভালো লেগে গেল। সে তার ছেলে সাজার... রোমান্টিক প্রেমিকা - [পর্ব: ০১] রোমান্টিক প্রেমিকা - [পর্ব: ০১] আকাশ, অহনা দুজনই ক্লাসের খুব পরিচিত মুখ। অহনা বেশ আধুনিক। জিন্স, ফতুয়া,... নবমী তিথি নবমী তিথি সুহাসিনীর অনেক ইচ্ছা ছিল আমার বউ হবে। আজ অবশেষে সেই বউ হওয়ার... সুপর্ণার শেষ মেসেজ সুপর্ণার শেষ মেসেজ গ্রাম থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা সাম্যর জীবনে প্রথম প্রেম হয়ে আসে সুপর্ণা।... রূপনগরের অভাব রূপনগরের অভাব রূপনগর গ্রামের অমল ও রূপবতী চারুর ভালোবাসার গল্প। রূপের মোহে অন্ধ সমাজে... অদৃশ্য ডানা অদৃশ্য ডানা ম্যাম, আমি পাখি হব কীভাবে? - ছোট্ট নুরের প্রশ্ন আর মনের ডানায়... শুধু সাধ খুঁজে পাবার শুধু সাধ খুঁজে পাবার শুধু সাধ খুঁজে পাবার গল্প। তুমি থাকো বুকের বাম পাশে তুমি থাকো বুকের বাম পাশে লাবণ্যকে আগের তুলনায় আজকে আরও ভীষণ সুন্দর লাগছে। পরনে পরেছে সে নীল... অতীতের স্মৃতি অতীতের স্মৃতি অতীতের স্মৃতি নিয়ে ছোট গল্প। লজ লজ রীতি চাকমার ছোট গল্প লজ - দৈনিক চালচিত্র।

সংক্ষিপ্ত সংবাদ

ছবি

বিজ্ঞাপন

সংবাদ

কুমিল্লায় সিসিটিভি ফুটেজের সূত্রে কিশোরের বাড়ি থেকে মোবাইল ফোন উদ্ধার

কুমিল্লায় সিসিটিভি ফুটেজের সূত্রে কিশোরের বাড়ি থেকে মোবাইল ফোন উদ্ধার

কুমিল্লায় একটি হত্যা মামলায় সিসিটিভি ফুটেজের সূত্রে এক কিশোরের বাড়ি থেকে মোবাইল ফোন উদ্ধার।

চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে বোয়ালখালী বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময় চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে বোয়ালখালী বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময় ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৬ জারি, যা মানতে হবে প্রার্থীদের ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৬ জারি, যা মানতে হবে প্রার্থীদের বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রথম স্পেস একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা নাসার যুক্তরাষ্ট্রের প্রথম স্পেস একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা নাসার পরিবেশ রক্ষায় কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ পরিবেশ রক্ষায় কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ অবকাঠামো উন্নয়ন মানেই শিক্ষার প্রকৃত উন্নয়ন নয়: আজিজুল হক অবকাঠামো উন্নয়ন মানেই শিক্ষার প্রকৃত উন্নয়ন নয়: আজিজুল হক বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবার পেল টিন ও নগদ অর্থ সহায়তা বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবার পেল টিন ও নগদ অর্থ সহায়তা ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ সাংগঠনিক ধারাবাহিকতা ও কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে নতুন দায়িত্ব বণ্টন সাংগঠনিক ধারাবাহিকতা ও কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে নতুন দায়িত্ব বণ্টন ডিসি হিলে ক্ষতিকর বৃক্ষ অপসারণের দাবিতে পথসভা ডিসি হিলে ক্ষতিকর বৃক্ষ অপসারণের দাবিতে পথসভা ২৩ বছর পর ফিরলেন ‘রাজ’ সিনেমার নায়িকা মালিনী শর্মা, বললেন ‘আমি বেঁচে আছি’ ২৩ বছর পর ফিরলেন ‘রাজ’ সিনেমার নায়িকা মালিনী শর্মা, বললেন ‘আমি বেঁচে আছি’ প্রেমের প্রস্তাব ফেরানোয় রাবি ছাত্রীকে অস্ত্রের ভয় ও হুমকির অভিযোগ প্রেমের প্রস্তাব ফেরানোয় রাবি ছাত্রীকে অস্ত্রের ভয় ও হুমকির অভিযোগ ভাঙা তৃণমূলে ভাটার টান! ২১ জুলাইয়ের জোড়া সমাবেশে জমায়েত গত বছরের পাঁচ শতাংশ ভাঙা তৃণমূলে ভাটার টান! ২১ জুলাইয়ের জোড়া সমাবেশে জমায়েত গত বছরের পাঁচ শতাংশ ১৩ বছর ধরে স্বীকৃতি বঞ্চিত গাইবান্ধার ২১৩ প্রতিবন্ধী শিশুর জেলা মডেল স্কুল ১৩ বছর ধরে স্বীকৃতি বঞ্চিত গাইবান্ধার ২১৩ প্রতিবন্ধী শিশুর জেলা মডেল স্কুল ইরানে ১১তম রাতেও আমেরিকার হামলা, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পথে ইরানে ১১তম রাতেও আমেরিকার হামলা, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পথে

সাহিত্য

কিছু গল্পের কোনো নাম হয় না- [পর্ব: তিন]

কিছু গল্পের কোনো নাম হয় না- [পর্ব: তিন]

লিয়ন-নাতাশার ভালোবাসা, ফিরোজা বেগমের ম্যালেরিয়া জ্বর আর নানুর সুস্থ হয়ে ওঠা নিয়ে তৃতীয় পর্ব।

লেখক তালিকা

বাংলাদেশ

আমার এলাকার খবর

শিক্ষা

প্রেমের প্রস্তাব ফেরানোয় রাবি ছাত্রীকে অস্ত্রের ভয় ও হুমকির অভিযোগ

প্রেমের প্রস্তাব ফেরানোয় রাবি ছাত্রীকে অস্ত্রের ভয় ও হুমকির অভিযোগ

প্রেমের প্রস্তাব ফেরানোয় রাবি ছাত্রীকে অস্ত্রের ভয় ও হুমকির অভিযোগ উঠেছে।

খেলাধুলা

কলম্বোতে প্রথম দিনে ভারতের দাপট, আবারও সেঞ্চুরি করলেন পাড়িক্কাল

কলম্বোতে প্রথম দিনে ভারতের দাপট, আবারও সেঞ্চুরি করলেন পাড়িক্কাল

স্পোর্টস ডেস্ক এর লেখা খেলাধুলা - কলম্বোতে প্রথম দিনে ভারতের দাপট, আবারও সেঞ্চুরি করলেন পাড়িক্কাল।

নারাওকাকে উড়িয়ে দিয়ে প্রথম ফরাসি হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন ল্যানিয়ের নারাওকাকে উড়িয়ে দিয়ে প্রথম ফরাসি হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন ল্যানিয়ের বিশ্বকাপের শেষ পুল ম্যাচে আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হারলেও দৃঢ়তা দেখাল স্কটল্যান্ড বিশ্বকাপের শেষ পুল ম্যাচে আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হারলেও দৃঢ়তা দেখাল স্কটল্যান্ড হকি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে স্কটল্যান্ড নারী দলের ২-১ গোলে দারুণ জয় হকি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে স্কটল্যান্ড নারী দলের ২-১ গোলে দারুণ জয় বেসবলের দ্রুততম শো-এর ভেতরে: ব্রুয়ার্স সেনসেশন জ্যাকব মিসিওরোস্কিকে দেখা কেমন অভিজ্ঞতা বেসবলের দ্রুততম শো-এর ভেতরে: ব্রুয়ার্স সেনসেশন জ্যাকব মিসিওরোস্কিকে দেখা কেমন অভিজ্ঞতা ডায়মন্ড লিগে ২০০ মিটারে দ্বিতীয় হলেন হান্ট, জিতলেন হোয়াইট ডায়মন্ড লিগে ২০০ মিটারে দ্বিতীয় হলেন হান্ট, জিতলেন হোয়াইট 'লাইফলাইন' খ্যাত পিং পং ভেন্যু সাময়িকভাবে আবার খুলল 'লাইফলাইন' খ্যাত পিং পং ভেন্যু সাময়িকভাবে আবার খুলল আমি লম্বা সময়ের জন্যই এসেছি- সাঁতারে বিশ্বমানের প্রমাণ দিলেন নোয়াকি আমি লম্বা সময়ের জন্যই এসেছি- সাঁতারে বিশ্বমানের প্রমাণ দিলেন নোয়াকি জুনিয়র প্যান প্যাসিফিক, চতুর্থ রাতের ফাইনাল: ২০০ মিটার ব্যক্তিগত মেডলেতে স্বর্ণ-রৌপ্য জয় আমেরিকার জুনিয়র প্যান প্যাসিফিক, চতুর্থ রাতের ফাইনাল: ২০০ মিটার ব্যক্তিগত মেডলেতে স্বর্ণ-রৌপ্য জয় আমেরিকার 'একটা কিনতে গিয়েছিলাম, তারপর নেশা ধরে গেল'- ৯০ দশকের রেসলিং খেলনা কেন এখনো এত জনপ্রিয় 'একটা কিনতে গিয়েছিলাম, তারপর নেশা ধরে গেল'- ৯০ দশকের রেসলিং খেলনা কেন এখনো এত জনপ্রিয় গ্র্যান্ড চেস ট্যুর ফাইনালস গ্র্যান্ড চেস ট্যুর ফাইনালস রেনির অল ব্ল্যাকস কি পারবে স্প্রিংবকদের আধিপত্য থামাতে? রেনির অল ব্ল্যাকস কি পারবে স্প্রিংবকদের আধিপত্য থামাতে? WXV গ্লোবাল সিরিজের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করলো ওয়ার্ল্ড রাগবি WXV গ্লোবাল সিরিজের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করলো ওয়ার্ল্ড রাগবি গলফ জিতে প্রতিদ্বন্দ্বীদের খোঁচা ট্রাম্পের, বললেন ‘এটাই ট্যালেন্ট’ গলফ জিতে প্রতিদ্বন্দ্বীদের খোঁচা ট্রাম্পের, বললেন ‘এটাই ট্যালেন্ট’ ফিফা বিশ্বকাপ: ফ্রান্সের জয়ে সেমিফাইনালে, গোল্ডেন বুটের দৌড়ে মেসির পাশে এমবাপে ফিফা বিশ্বকাপ: ফ্রান্সের জয়ে সেমিফাইনালে, গোল্ডেন বুটের দৌড়ে মেসির পাশে এমবাপে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে আর্জেন্টিনার সামনে সুইজারল্যান্ড টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে আর্জেন্টিনার সামনে সুইজারল্যান্ড

সকল পাঠকদের মন্তব্য

মতামত লোড হচ্ছে...

অন্যান্য

বই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা
বই পরিচিতি

বই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা

বই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা - ফিরোজ আহমেদের লেখা বই বিষয়ক আলোচনা।

27 Aug
সাত কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাবে ইসরো! আগামী দু’মাসেই পরবর্তী উৎক্ষেপণ
বিজ্ঞান প্রযুক্তি

সাত কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাবে ইসরো! আগামী দু’মাসেই পরবর্তী উৎক্ষেপণ

চলতি অর্থবর্ষে সাতটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানোর বড় লক্ষ্য নিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা...

18 Jul
সাংবিধানিক ও অসাংবিধানিক
সমালোচনা

সাংবিধানিক ও অসাংবিধানিক

সংবিধানে গণবিপ্লবের মুখে প্রধানমন্ত্রী পলাইয়া গেলে কি হবে এইটা বলা নাই - মাইন উদ্দিনের...

30 Jun
দৈনিক চালচিত্রের যাত্রা শুরু
ঘোষণা

দৈনিক চালচিত্রের যাত্রা শুরু

Oman দেশ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পত্রিকা দৈনিক চালচিত্র এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।...

23 Jun
আবহাওয়া সংবাদ
আবহাওয়ার তথ্য আনা হচ্ছে...
বিস্তারিত আবহাওয়া দেখুন
সাইট চালুর পর থেকে মোট ভিজিটর: লোড হচ্ছে...

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন
আরও পড়ুন নতুন পোস্ট পুরোনো পোস্ট
দৈনিক চালচিত্র
সাহিত্য বিভাগ
প্রবন্ধ ও নিবন্ধ
রম্যরচনা
কৌতুক
ভ্রমণ
বই পরিচিতি
উক্তি
লেখক তালিকা
অন্যান্য
দৈনিক চালচিত্র দৈনিক চালচিত্র
গোপনীয়তা নীতি  •  নীতি ও শর্তাবলী  •  ডিসক্লেইমার  •  যোগাযোগ
© ২০১৯–২০২৬ দৈনিক চালচিত্র

প্রথমে উপরের "ভাষা নির্বাচন" থেকে আপনার ভাষা বেছে নিন, তারপর নিচের বাটনে চাপুন।