৪১.
আবদুর রহমান: (مفتي عبد الرحمن) (১৯২০-২০১৫) তিনি মুসলিম বিশ্বের অন্যতম শীর্ষ আলেমফকিহুল মিলাত নামেও পরিচিত। বাংলাদেশের দেওবন্দী বিশিষ্ট আলেম ছিলেন। তিনি ১৯২০ সালে জন্মগ্রহণ করেন। ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন তিনি।
৪২.
শাহ আহমদ শফী: (১৯১৬- ১৮সেপ্টেম্বর ২০২০) যিনি আল্লামা শাহ আহমদ শফী নামেও পরিচিত, ছিলেন একজন বাংলাদেশি ইসলামি ব্যক্তিত্ব, হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও দায়িত্বপ্রাপ্ত আমীর ছিলেন। তিনি একইসাথে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান ও দারুল উলুম মুঈনুল ইসলামের, হাটহাজারীর মহাপরিচালক ছিলেন
৪৩.
নূর উদ্দিন আহমদ গহরপুরী: (১৯২৪- ২০০৫) তিনি উপমহাদেশের প্রখ্যাত আলীম শায়খুল হাদিস। ১৯৯৬ সালে তিনি দেশের সর্ববৃহৎ কওমী মাদ্রাসার শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান নির্বাচিত হন এবং মৃত্যু অবধি তিনি এই দায়িত্ব পালন করেন। তিনি পাকিস্তান আমলে রাজনীতির সাথে যুক্ত হন এবং জমিয়তে উলামায়ে ইসলামের নেতা হিসেবে ১৯৭০ এর জাতীয় নির্বাচনে খেজুরগাছ প্রতীক নিয়ে অংশ গ্রহণ করেন। সিলেটের জামেয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুরের মোহতামিম (উপাচার্য) ও শায়খুল হাদিসের দ্বায়িত্ব পালন করেন তিনি।
৪৪.
উবায়দুল হক: যিনি ছিলেন একজন বাংলাদেশী মুহাদ্দিস, মুফাসসির ও শিক্ষাবীদ। তিনি ছিলেন বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের তৃতীয় খতীব (১৯৮৪-২০০৭), বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব এবং বহু উচ্চ মানসম্পন্ন ইসলামী গ্রন্থাবলীর রচয়িতা ও সংকলক৷
৪৫.
কাজী মুতাসিম বিল্লাহ: (১৫জুন ১৯৩৩- ১৬জুলাই ২০১৩) তিনি ছিলেন একজন বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, লেখক, সমাজ সংস্কারক ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তিনি জামিয়া শরইয়্যাহ মালিবাগ, ঢাকার মহাপরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন অধ্যাপক ছিলেন। তিনি হুসাইন আহমদ মাদানির শিষ্য ও তার চিন্তাধারার একনিষ্ঠ সমর্থক ছিলেন। মাদানি তাকে রসিকতা করে ‘চতুর্দশ শতকের মুজতাহিদ’ সম্বোধন করতেন। ১৯৬৯ সালে তিনি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া প্রতিষ্ঠা করেন। এছাড়াও পেশাগত জীবনে তিনি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলেন। বাংলা সাহিত্য চর্চায় তিনি বাংলাদেশের আলেম সমাজের পথিকৃৎ। সর্বপ্রথম তিনি কওমি মাদ্রাসায় বাংলা ভাষায় পাঠদানের পদ্ধতি চালু করেন এবং সাহিত্য সভা, বাংলা সাময়িকী, বক্তৃতা মজলিস ইত্যাদি প্রতিষ্ঠা করেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও সক্রিয় ভূমিকা পালন করেছিলেন।
পরিশেষে বলবো,
মুক্তিযুদ্ধের কথা বলব অথচ ওলামায়ে কেরামের কথা বলব না, তা হয় না। অবশ্যই স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে আলেম সমাজের অবদানের বিষয়টি স্বতন্ত্রভাবে সংরক্ষিত হতে হবে। তা না হলে ইতিহাসটি এক মহান দায় চিরদিন আমাদের কাঁদে থেকে যাবে।
যুদ্ধকালীন মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানী রাষ্ট্রদূত আগা শাহীর সাক্ষাৎকারটিই অালেম সমাজের মুক্তিযুদ্ধে অবদানের বড় দলিল৷
আগা শাহীর সাক্ষাৎকারটি মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসির মাধ্যমে প্রচার করা হয়েছিল। এই সাক্ষাতকারে সাংবাদিক বব ক্লার্কের এক প্রশ্ন থেকে স্পষ্ট প্রমাণিত হয়, আলেম সমাজ মুক্তিযুদ্ধে জনগণের পাশে ছিলেন এবং সার্বিকভাবে সহযোগিতা করেছেন। আগা শাহী যখন পূর্বপাকিস্তানি বাহিনীর নির্বিচারে গণহত্যা,লুটপাট ও ধ্বংসযজ্ঞের অভিযোগ অস্বীকার করেছিলেন, তখন তার প্রতি বব ক্লার্কের প্রশ্ন ছিল,জনাব রাষ্ট্রদূত, গণহত্যার অভিযোগ কিন্তু নানা সূত্র থেকে এসে পৌঁছেছে। এসব সূত্র হচ্ছে বিদেশী কূটনীতিবিদ, ধর্মপ্রচারক ও সাংবাদিক। এরা কিন্তু আপনাদের সশস্ত্র ব্যবস্থা গ্রহণের আগে থেকেই ঘটনাস্থলে ছিল। পাকিস্তান থেকে সীমান্তের ওপারে যেসব শরণার্থী চলে গেছে, তাদের বক্তব্যের সঙ্গে এদের গণহত্যার বিবৃতির মিল থাকাটা কি অর্থবহ নয়?
আলেম সমাজ যে শুধু যুদ্ধের সময় সহযোগিতা করেছেন তা নয়, বরং ১৯৪৭ সালে ইংরেজরা ভারত-পাকিস্তান ভাগ করে চলে যাওয়ার সময় যখন নেতারা একটা স্বাধীন রাষ্ট্রপ্রাপ্তির সাফল্যে সন্তুষ্ট তখন একজন আলেম পূর্ব-পশ্চিমের এ সংযুক্ত বিভাগকে মেনে নিতে পারেননি। তিনি প্রকাশ্যে পাকিস্তান রাষ্ট্রের বিরোধিতা করতে থাকেন এবং এ ভুখন্ডের পূর্ণ স্বাধীনতার দাবী তোলেন। তিনিও ছিলেন একজন মাওলানা।
যার নাম- “মাওলানা শামছুল হুদা পাঁচবাগী৷”
সুতরাং আলেম ওলামাদের অবদান ডশজানতে হলে তাদের নামে ক্রমাগত বিষেদাগার না করে ইতিহাস নিয়ে স্টাডি করুন৷ নতুবা দেখবেন আলেম বিদ্বেষী হতে হতে একদিন আপদমস্তক ইসলাম বিদ্বেষী হয়ে গেছেন৷ ইতিহাস জানতে নীচের বইগুলো সাজেশন করে গেলাম৷ পড়ে দেখবেন ধারণা পাল্টে যাবে৷ এই পোস্টটা আপনার প্রতি কোন ক্ষোভ থেকে নয়, বরং ভালোবাসা থেকেই!
ভারত উপমহাদেশের ইতিহাস বিষয়ক ৫৫টি বাংলা বইয়ের তালিকা৷ আপনাদের খেদতমে পেশ করলাম৷
০১. আজাদী আন্দোলনে আলেম সমাজের সংগ্রামী ভূমিকা
০২. আযাদী আন্দোলন ১৮৫৭
০৩. আরাকানের মুসলমানদের ইতিহাস
০৪. আলেম মুক্তিযোদ্ধের খোঁজে (একাত্তরের চেপে রাখা ইতিহাস)
০৫. আলী র. এর একটি গুরুত্বপূর্ণ চিঠি
০৬. ইতিহাস কথা কয়
০৭. ইতিহাসের আলোকে দেশ বিভাগ ও কায়েদে ০৮. আযম জিন্নাহ
০৯. ইতিহাসের ইতিহাস
১০. ইসলাম প্রচারের ইতিহাস
১১. এ এক অন্য ইতিহাস
১২. উপমহাদেশের অতীত রাজনীতির খণ্ড চিত্র
১৩. উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন ও মুসলমান
১৪. কমিউনিস্ট শাসনে ইসলাম
১৫. কাশ্মীর ইতিহাস ও রাজনীতি
১৬. কোম্পানি আমলে ঢাকা
১৭. চেতনার বালাকোট
১৮. চেপে রাখা ইতিহাস
১৯. জাগ্রত কাশ্মীর
২০. তবকাত ই আকবরী
২১. তবকাত ই নাসিরী
২২. তবাকাতে আকবরী-১
২৩. তবাকাতে আকবরী-২
২৪. তাজকিয়াতুল ওয়াকিয়াত
২৫. তারিখে ফাইরুজশাহী
২৬. দি ইন্ডিয়ান মুসলিম
২৭. দিগ্বিজয়ী তৈমুর
২৮. দেওবন্দ আন্দোলন ইতিহাস ঐতিহ্য অবদান
২৯. পলাশী যুদ্ধোত্তর আদাযী সংগ্রামের পাদপীঠ
৩০. প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধ
৩১. ফরাসী বিপ্লব
৩২. বজ্রকলম
৩৩. বদর থেকে বালাকোট
৩৪. বরিশালে ইসলাম
৩৫. বাজেয়াপ্ত ইতিহাস
৩৬. বাংলাদেশে ইসলামের আগমন
৩৭. বাংলার ইতিহাস মোগল আমল
৩৮. বাংলার ইতিহাস মুসলিম বিজয় থেকে সিপাহী বিপ্লব পর্যন্ত
৩৯. বাংলার মুসলমানদের ইতিহাস
৪০. বিশ্ব সভ্যতায় মুসলিম অবদান
৪১. ভারতবর্ষের ইতিহাস
৪২. ভারতর্বর্ষে মুসলমানদের অবদান
৪৩. ভারতে নির্মম গণহত্যা
৪৪. ভারতে মুসলিম শাসনের ইতিহাস
৪৫. মধ্যযুগের ভারতীয় শহর
৪৬. মহামতি আকবর
৪৭. মুসলমানদের উত্থান ও পতন
৪৮. মোগল যুগের বিচার
৪৯. মোছলেম বঙ্গের সামাজিক ইতিহাস
৫০. রাজশাহীতে ইসলাম
৫১. রোহিঙ্গা জাতির ইতিহাস
৫২. শহীদ তিতুমীর
৫৩. সম্রাট আওরঙ্গজেবের ভিতর-বাহির
৫৪. সিপাহী যুদ্ধের ট্রাজেডী
৫৫. সুলতানী আমলে মুসলিম স্থাপত্যের বিকাশ
হারিয়ে যাওয়া হায়দারাবাদ৷
আসুন নিজে বই পড়ি। অন্যকে বই পড়তে উৎসাহিত করি। ইতিহাস জানি ও জানাই এবং ইতিহাসের চর্চা করি৷
রচনাকাল: ১৬-০৪-২০২১ইং।
দোহা, কাতার।
(তথ্যসূত্র: উইকিপিডিয়া ও সংবাদপত্র।)
মন্তব্য করুন