নিশান্তে উঠেছে এক ধ্রুবতারা,
তারে পেতে সত্যি আমরা সবাই যেন পাগলপারা।
জ্ঞান, ক্ষমতা, প্রশাসন- সব অধীন তার,
সবাই পাগল- “ওই ধ্রুবতারা শুধু হবে আমার।”
স্যালুট দেবে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী আর পুলিশ-
এমন তারা পেতে- ওরা সবাই ওত পেতে করে কুর্নিশ।
বাড়ি হবে, গাড়ি হবে, কানাডায় হবে ঘর,
এই শহরের তারা হব, আলোয় ভরিয়ে দেব অন্তর।
শিমগাছটা যখন তরতর করে উঠবে বেড়ে,
ওই ঘরে তখন স্ত্রী সন্তান ভালোবাসবে ঘিরে।
লেখাপড়া শিখে যখন মানুষ হব, আলোকিত হবে ঘর,
ক্ষমতা, প্রশাসন থাকবে না, বাস করব তাদের ভিতর।
কয়েক দিন টেলিভিশনের পর্দায়, খবরের কাগজে প্রচার হবে আমার খবর,
এছাড়াও আমার বিষয়ে পথেঘাটে আর দোকানপাটে আলোচনায় তুলবে ঝড়।
দুই-তিন বছর অতিবাহিত হয়ে গেলে পরে- আমার অনুসারীরা তখন বলবে,
“আমি না থাকলে দেশটা কীভাবে চলবে?”
আন্দোলন, মিছিল হবে আমারই জন্য সকল স্তরে বারবার,
রাজকীয় অভ্যর্থনায় আসব ফিরে আমি- তাদের মাঝে আবার।
নির্বাচন করব, পাস করব, দলের হব প্রধান,
প্রশাসন আর মানুষ মেরে রাজনীতি করার যত থাকবে কৌশল, থাকবে সেই সূক্ষ্ম জ্ঞান।
বিশুদ্ধ আলোর মাঝে আমি হব আলোর মশাল,
আলো জ্বলবে তারার, জ্বলবে আলো চিরকাল।
রচনাকাল: ০৮-১১-২০২৬ইং।
স্থান: শোনলৌহঘর, আখাউড়া।
সময়: সকাল ১০:০০ টা
মন্তব্য করুন