একমুঠো সুখ চাই,
পথে-ঘাটে, বাজারে- কোথাও কি কিনতে পাই?
উড়ে মেঘের ভেলা, পাখির ঝাঁক,
এক পশলা বৃষ্টি-
নদীর বাঁকে, শহর-বন্দরে
কোথাও খুঁজি তাই।
হেমন্তের গগনে পড়ন্ত বিকেল,
উড়ে বকের পাল,
নদীর বাঁকে গোসলের ঘাট,
কাশফুল দোলে- বাতাসে বাজে তাল।
প্রিয়ার এলোমেলো কেশ,
শৈবাল লাগে গায়ে,
সূর্যাস্ত দেখে মনটা ভরে,
সূর্য নামে পাটে।
ফেরিওয়ালা হাঁকে-
রাস্তার পর রাস্তা,
মহল্লার পর মহল্লা,
গ্রাম কিংবা শহর ঘুরে
বুকে রেখে আস্থা।
নদীর ঘাটে মাঝির হাঁক,
মাঝি কিংবা মাল্লা-
সুখ চায় সবাই, সুখ খুঁজি,
কোথায় পাব, আল্লাহ?
“কিনব আমি, শুনছ হে তুমি,
কিসের বিনিময় চাও?
কাটা-কম্পাস না জ্যামিতি বক্স-
আমাকে একটু সুখ দাও।”
হকার হাঁকে পথে-বন্দরে,
মাঝি-মাল্লারা ঘাটে,
কোট-টাই পরে সচিবালয়ে,
সন্ধ্যা সূর্য নামে পাটে।
মোটা ভাত, সরু চাল,
পাগলির মাথায় উকুন-
তবু তার চোখে হাসি;
মুচি হাঁটে, সচিব বসে
সচিবালয়ের কেদারায়-
কোথাও কি একমুঠো সুখ
বেচে কেউ, হায়?
রচনাকাল: ০১-১০-২০২৬ইং।
স্থান: শোনলৌহঘর, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।
মন্তব্য করুন