বীর সেনাদের তীর্থভূমি, লক্ষ শহীদের দেশ,
অপরূপ সৌন্দর্যের নীলাভূমি, রূপের নেইকো শেষ।
মায়াভরা কাজলমাখা, রূপে-গুণে ভরা বেশ,
সারা বিশ্বের বিস্ময়, আমার বাংলাদেশ।
ধানে শুধু কথা বলে, বাতাস এসে কানে,
বাতাস বহে সোঁ সোঁ শব্দে, পাখির কলতানে।
মায়াভরা নদীতে আজ হরেক রকম মাছ,
গাছে গাছে পাখির মধুর গুঞ্জন আর নাচ।
নদী মিশে জালের মতো, তেরো শত নদী,
আত্মার আত্মীয় তারে বলি যদি।
বাতাস বহে সোঁ সোঁ শব্দে, কাশফুল হাওয়ায় দুলি,
ভাটিয়ালি আর কাওয়ালি গান মাঝির কণ্ঠে তুলি।
মাঠের পর মাঠ, ঘাটের পর ঘাট, গেল দেখি মিশে,
পাহাড়ের বাতাস এসে হলো বুঝি নিঃশেষ।
কানের কাছে গানের ধ্বনি বাউলের কণ্ঠে এসে মিশে,
মা, মাটি, জন্মভূমি মিশে গেল অবশেষে।
পাখি, বন, কণ্ঠে এখন মধুর করে গান,
তুলাই তুলাই শিমুল তুলাই মিশে জয়গান।
রয়েল বেঙ্গল টাইগার আর সুন্দরী নামক গাছ,
এ যেন বিশ্বের বিস্ময়, বাংলায় করেছে আজ।
রচনাকাল: ০৪-১১-২০২৬ইং।
স্থান: কর্নেল বাজার, আখাউড়া।
সময়: সকাল ১০:০০টা
মন্তব্য করুন