আমাদের পরিবারে আমরা
পাঁচ ভাই চার বোন,
মা বাবা মিলেমিশে আমরা
মোট এগারো জন।
আমাদের পরিবারে আমরা
সবাই কত আপন,
আমাদের পরিবারে আমরা
শীতল নিবৃত্ত মন।
আমাদের পরিবারে আমরা
ইহাই করি জ্ঞাপন,
আমাদের পরিবারে আমরা
মায়ায় ভরি বন্ধন।
আমাদের পরিবারে আমরা
অভিমানীর কৃপণ,
আমাদের পরিবারে আমরা
রাগ হিংসার দূষণ।
আমাদের পরিবারে আমরা
আনি যেই অনটন,
আমাদের পরিবারে আমরা
তাহার ক্ষতি পূরণ।
আমাদের পরিবারে আমরা
ছিলাম নব্বই’এ এমন,
আমাদের পরিবারে আমরা
চলছি উল্টো এখন।
রচনাকাল: ১০-০৯-২০২৪ ইং।
মন্তব্য করুন