আমাকে একবার পাঠ করে দেখ,
আমি কোনো পুতুল নই,
যার ভিতরে প্রাণ নেই,
যার সকল অঙ্গ-প্রত্যঙ্গ অচল,
যে পুতুল মাটি দ্বারা তৈরি,
যাকে কিনা মাটি দ্বারা তৈরি করে
মাটিরই তৈরি কিছু মানুষ।
বরং আমাকে একবার পাঠ করে দেখ,
আলহামদু লিল্লাহ-
আমি সেই মাটিরই তৈরি মানুষ,
যার ভিতরে রয়েছে প্রাণ,
যার সকল অঙ্গ-প্রত্যঙ্গ সচল,
যাকে কিনা মাটি দ্বারাই সৃষ্টি করেছেন
আল-রাহীম, আল-রাহমান, জুল জালালি ওয়াল ইকরাম-
তিনিই আল-খালিক লওহে মাহফুজ।
রচনাকাল: ০৬-১০-২০২৬ইং।
মন্তব্য করুন