দুয়ার খোল,
সবি মোদের অন্ধ পথের
চুয়াড় ভাঙ্গ।
লেখ বিদ্রোহ ধরো অস্ত্র
মার শয়তান;
গড় সীমান্ত দেখ সূর্য,
বড় উদীয়মান।
ছাড় তোষণ জ্বাল অভী
সত্যের কুপি;
ঝাড় ক্ষেপণ ভুলো ক্ষতি
মিথ্যের যতি।
পড় ইতিহাস স্মর কাজী-
নজরুল রবি;
ছেঁড় নিরাশ নাড় গতি-
শার্দূল বাহাদুরি।
অহং হিংসা যত নিগূঢ়
রাগ অভিমান,
স্বয়ং বিনাশ অপ অসুর
ভাগ সমমান।
এসো ফিরি শত বৎসর-
পূর্বের সম্পর্কে,
ওঠো গিরি নত চমৎকার
চরিত্রের মর্মে।
রচনাকালঃ ২৪-০১-২০২১ইং।
মন্তব্য করুন