যার যেমন ব্যথা, সে-ই শুধু
সেই ব্যথার মর্ম সয়,
অন্যের কাছে- কহিলে কভু
মালিশের কথা কয়।
কাহার ব্যথায় কে কাঁদে ভাই
আঘাত যতই পাও?
ব্যথার ওজন বেড়ে গেলে তাই
নিজেই ভরো নিজের নাও!
দুঃখগুলো হবে খাঁটি তোমার
সুখগুলো যে হবে মাটি,
হঠাৎ যখন থাকবে না আর
রইবে পড়ে থালা-বাটি!
সবাই যখন জানতে পারবে
দুনিয়ায় তুমি নাই,
ছবি একখানা ঝুলিয়ে তবে
লিখবে দোয়া চাই।
রচনাকাল: ৩০-০৫-২০২৩ইং।
মন্তব্য করুন