নারীর সংসার নারীরাই ভাঙে
পুরুষরাই তবু এর দায়ী,
এই স্বভাবের নারীদের সংখ্যা
হাজারো সংসারে দেখি।
এমন নারীদের স্বভাবের কথা
অনেকেই জানি ভাই,
সাপের মতোই বিষাক্ত যাদের
কথাবার্তার জুড়ি নাই।
এরাই আবার দংশে পুরুষকে
সকাল, দুপুর ও রাতে,
বিষের জ্বালায় কেহই মরে না
ব্যথা সহে শুধু নীরবে।
পরের ঘরে ঝামেলা লাগিয়ে
নিজেরা থাকে সুখে,
অন্যের সুখ দেখলে তাদের
আগুন জ্বলে বুকে।
মিষ্টি মধুর কত কথার মাঝে
রয়েছে মুখে বিষ,
সুখের সংসার ভেঙে দিতেও
এরা করে না ইস।
এই নারীরাই অভিনয়ে সেরা
নেই যে কিঞ্চিৎ গরমিল,
কখনো হাসে - কখনো কাঁদে
বোঝাই এদের মুশকিল।
রচনাকাল: ০২-১১-২০২৬ ইং।
মন্তব্য করুন