দেহ পুড়ছে, হৃদয় পুড়ছে,
আর পুড়ছে মন।
হৃদয়গগনে সাইক্লোন বহে,
সত্যি কি দহন?
উঠিয়াছে নিশান্তে,
সেই নাকি ধ্রুবতারা!
কত রাত, কত দিন,
নিদ্রাহীন ঘনঘটা, নাকি সত্যি দিশেহারা?
বেকার, দীপ্ত হাত, নির্বাক কাফন,
তপ্ত মরুর উত্তপ্ত দেহে হারিয়েছে প্রাণ।
ডিজেল, কেরোসিনের উত্তপ্ত আগুন,
দাও, দাও লেলিহান!
বহিতেছে, বহে-
কে, কী তা দ্রোহ?
পুড়েছে বন উজাড় করে যখন,
পুড়ে ছাই মাথার মোহ।
বাগান, ফুল, বেড়া,
মুষ্টিবদ্ধ যত্নের সমাহার।
পানি ঢেলে তিল তিল পাহাড়,
তপ্ত ছাইয়ের ভাণ্ডার।
এসেছে মুকুল,
ফুটেছে ফুল আর কলি।
সন্ধ্যা আর-
ঝরঝর করে যাও বলি।
সুবাসে আগুন ধরেছে,
দাউ দাউ দীপ্ত লেলিহান।
তপ্ত দেহে- ফেটে পড়ে মোহে,
অনলে জ্বলছে প্রাণ।
ক্ষণ, মন আর দহন
মাটিতে পড়ে আছে জীবন্ত লাশ।
বহে হাওড়া নদী- প্রবল খরস্রোত আর ঢেউ,
তাতে কি আছে কোনো মাছ?
রচনাকাল: ১৮-১১-২০২৬ইং।
স্থান: শোনলৌহঘর, আখাউড়া।
সময়: সকাল ০৬:০০ টা
মন্তব্য করুন