আগুন বুঝি দাউদাউ করছে
সদ্য এই দেহে,
পুড়ছে দেশ, উজাড় করে বন
পুড়ছে বুঝি মেঘে।
দাউদাউ
উড়ছে লেলিহান,
ছাই হলো
শুধু একটু মান।
আঁধার আজ
সবে কাজ,
ভুলে গেলে দায়
ধবধবে সাজ।
উড়বে আকাশ
পুড়ছে এসে,
দেখবি-
গন্ধ ভাসে।
উড়ছে ছাই
নিচ্ছে শ্বাস,
ধপধপে তবলা বাজে
শোঁ শোঁ বইছে বাতাস।
সূর্য ওঠে
পূর্ব দিগন্তে,
বলাকা চলে আজ
বিকেলে ক্লান্ত।
দাউদাউ লেলিহান
ক্লান্ত মন নাড়ে,
টগবগে যুবক, যৌবন পুড়িয়ে
নরকের দ্বারে।
রচনাকাল: ০১-১১-২০২৬ ইং।
শোনলৌহঘর, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।
মন্তব্য করুন