বৃষ্টি কখনো সুখ বয়ে আনে
কখনো-বা আনে বন্যা,
তবে বৃষ্টির দিনে বৃষ্টিতে ভেজা
কত মানুষেরই বাসনা।
বৃষ্টির দিনেতে সবাই বাড়িতে
জমায় গল্পের আসর,
কেউ আবার নাক ডেকে ঘুমায়
এটাই যে তাদের অবসর।
বৃষ্টির দিনে গরম খিচুড়ি
চারিদিকে তার সুবাস,
একসাথে বসে জমিয়ে ভোজন
সাথে শীতল বাতাস।
প্রকাশকাল: ১৩-০৫-২০২৬ ইং
গ্রাম: মনাখালী, উপজেলা: মুজিবনগর, জেলা: মেহেরপুর, বিভাগ: খুলনা।
মন্তব্য করুন