অনেক দিন দেখি না যারে,
সে ভুলে থাকতে পারে!
মনে পড়ে না মোর কথা,
পারি না ভুলতে তারে।
পাষাণ হৃদয় বুঝি তার,
সে এখন কার!
অবুঝ আমার পোড়া মন,
কখনো হবে না তার।
সুখের ঘরে আনন্দ সবে,
হৃদয় পুড়ে মোর!
দেখা হবে না কোনো দিন,
আঁধার রাতের ভোর।
ভালোবাসা তোমার জন্য,
হৃদয়ে পুষে রাখি!
আসবে না কোনো দিন,
উড়ে গেছে পাখি।
নীল আকাশে মেঘের ভেলা,
যায় না দেখা তারে!
ভুলতে পারি না আমি,
সে কিভাবে পারে!
অনেক দিন দেখি না যারে,
সে ভুলে থাকতে পারে!
মনে পড়ে না মোর কথা,
পারি না ভুলতে তারে।
ভালোবাসা তোমার জন্য,
হৃদয়ে পুষে রাখি!
আসবে না কোনো দিন,
উড়ে গেছে পাখি।
প্রকাশকাল: ১৯-১০-২০২৬ ইং।
লেখক: প্রান্তিক কবি আরিফুজ্জামান জুলহাস | দৈনিক চালচিত্র
মন্তব্য করুন