মূল কনটেন্টে যান
কিছু গল্পের কোনো নাম হয় না- [পর্ব: তিন] প্রবাস শূন্যস্মৃতির এ্যালবাম - [৮ম পর্ব] প্রিয়তম হে... অনুরাগের মেঘ ফুল ভালোবাসা পাখিদের সমাচার- [খণ্ড-০১] কিছু গল্পের কোনো নাম হয় না- [পর্ব: দুই] টাকার দর্পণ এই রিমঝিম বৃষ্টিতে জীবন্ত লাশ
LIVE
ই-পেপার
মহাকাব্য

মেঘনাদবধ-[১ম সর্গ]

লেখক: মাইকেল মধুসূদন দত্ত

প্রকাশ: 12 July, 2026, 11:55 AM

সম্মুখ সমরে পড়ি, বীর-চূড়ামণি
বীরবাহু, চলি যবে গেলা যমপুরে
অকালে, কহ, হে দেবি অমৃতভাষিণি,
কোন্ বীরবরে বরি সেনাপতি-পদে,
পাঠাইলা রণে পুনঃ রক্ষঃকুলনিধি
রাঘবারি?
কি কৌশলে, রাক্ষসভরসা
ইন্দ্রজিৎ মেঘনাদে- অজেয় জগতে-
ঊর্মিলাবিলাসী নাশি, ইন্দ্রে নিঃশঙ্কিলা?
বন্দি চরণারবিন্দ, অতি মন্দমতি
আমি, ডাকি আবার তোমায়, শ্বেতভুজে
ভারতি! যেমতি, মাতঃ, বসিলা আসিয়া,
বাল্মীকির রসনায় (পদ্মাসনে যেন)
যবে খরতর শরে, গহন কাননে,
ক্রৌঞ্চবধূ সহ ক্রৌঞ্চে নিষাদ বিঁধিলা,
তেমতি দাসেরে, আসি, দয়া কর, সতি।
কে জানে মহিমা তব এ ভবমণ্ডলে?
নরাধম আছিল যে নর নরকুলে
চৌর্যে রত, হইল সে তোমার প্রসাদে,
মৃ্ত্যুঞ্জয়, যথা মৃত্যুঞ্জয় উমাপতি!
হে বরদে, তব বরে চোর রত্নাকর
কাব্যরত্নাকর কবি! তোমার পরশে,
সুচন্দন-বৃক্ষশোভা বিষবৃক্ষ ধরে!
হায়, মা, এহেন পুণ্য আছে কি এ দাসে?
কিন্তু যে গো গুণহীন সন্তানের মাঝে
মূঢ়মতি, জননীর স্নেহ তার প্রতি
সমধিক। ঊর তবে, ঊর দয়াময়ি
বিশ্বরমে! গাইব, মা, বীররসে ভাসি,
মহাগীত; ঊরি, দাসে দেহ পদছায়া।
তুমিও আইস, দেবি তুমি মধুকরী
কল্পনা! কবির ঢিত্ত-ফুলবন-মধু
লয়ে, রচ মধুচক্র, গৌড়জন যাহে
আনন্দে করিবে পান সুধা নিরবধি।

কনক-আসনে বসে দশানন বলী-
হেমকূট-হৈমশিরে শৃঙ্গবর যথা
তেজঃপুঞ্জ। শত শত পাত্রমিত্র আদি
সভাসদ, নতভাবে বসে চারি দিকে।
ভূতলে অতুল সভা- স্ফটিকে গঠিত;
তাহে শোভে রত্নরাজি, মানস-সরসে
সরস কমলকুল বিকশিত যথা।
শ্বেত, রক্ত, নীল, পীত, স্তম্ভ সারি সারি
ধরে উচ্চ স্বর্ণছাদ, ফণীন্দ্র যেমতি,
বিস্তারি অযুত ফণা, ধরেন আদরে
ধরারে। ঝুলিছে ঝলি ঝালরে মুকুতা,
পদ্মরাগ, মরকত, হীরা; যথা ঝোলে
(খচিত মুকুলে ফুল) পল্লবের মালা
ব্রতালয়ে। ক্ষণপ্রভা সম মুহুঃ হাসে
রতনসম্ভবা বিভা- ঝলসি নয়নে!
সুচারু চামর চারুলোচনা কিঙ্করী
ঢুলায়; মৃণালভুজ আনন্দে আন্দোলি
চন্দ্রাননা। ধরে ছত্র ছত্রধর; আহা
হরকোপানলে কাম যেন রে না পুড়ি
দাঁড়ান সে সভাতলে ছত্রধর-রূপে!
ফেরে দ্বারে দৌবারিক, ভীষণ মুরতি,
পাণ্ডব-শিবির দ্বারে রুদ্রেশ্বর যথা
শূলপাণি! মন্দে মন্দে বহে গন্ধে বহি,
অনন্ত বসন্ত-বায়ু, রঙ্গে সঙ্গে আনি
কাকলী লহরী, মরি! মনোহর, যথা
বাঁশরীস্বরলহরী গোকুল বিপিনে!
কি ছার ইহার কাছে, হে দানবপতি
ময়, মণিময় সভা, ইন্দ্রপ্রস্থে যাহা
স্বহস্তে গড়িলা তুমি তুষিতে পৌরবে?

এহেন সভায় বসে রক্ষঃকুলপতি,
বাক্যহীন পুত্রশোকে! ঝর ঝর ঝরে
অবিরল অশ্রুধারা- তিতিয়া বসনে,
যথা তরু, তীক্ষ্ণ শর সরস শরীরে
বাজিলে, কাঁদে নীরবে। কর জোড় করি,
দাঁড়ায় সম্মুখে ভগ্নদূত, ধূসরিত
ধূলায়, শোণিতে আর্দ্র সর্ব কলেবর।
বীরবাহু সহ যত যোধ শত শত
ভাসিল রণসাগরে, তা সবার মাঝে
একমাত্র বাঁচে বীর; যে কাল তরঙ্গ
গ্রাসিল সকলে, রক্ষা করিল রাক্ষসে-
নাম মকরাক্ষ, বলে যক্ষপতি সম।
এ দূতের মুখে শুনি সুতের নিধন,
হায়, শোকাকুল আজি রাজকুলমণি
নৈকষেয়! সভাজন দুঃখী রাজ-দুঃখে।
আঁধার জগৎ, মরি, ঘন আবরিলে
দিননাথে! কত ক্ষণে চেতন পাইয়া,
বিষাদে নিশ্বাস ছাড়ি, কহিলা রাবণ;-

“নিশার স্বপনসম তোর এ বারতা,
রে দূত! অমরবৃন্দ যার ভুজবলে
কাতর, সে ধনুর্ধরে রাঘব ভিখারী
বধিল সম্মুখ রণে? ফুলদল দিয়া
কাটিলা কি বিধাতা শাল্মলী তরুবরে?
হা পুত্র, হা বীরবাহু, বীর-চূড়ামণি!
কি পাপে হারানু আমি তোমা হেন ধনে?
কি পাপ দেখিয়া মোর, রে দারুণ বিধি,
হরিলি এ ধন তুই? হায় রে, কেমনে
সহি এ যাতনা আমি? কে আর রাখিবে
এ বিপুল কুল-মান এ কাল সমরে!
বনের মাঝারে যথা শাখাদলে আগে
একে একে কাঠুরিয়া কাটি, অবশেষে
নাশে বৃক্ষে, হে বিধাতঃ, এ দুরন্ত রিপু
তেমতি দুর্বল, দেখ, করিছে আমারে
নিরন্তর! হব আমি নির্মূল সমূলে
এর শরে! তা না হলে মরিত কি কভু
শূলী শম্ভুসম ভাই কুম্ভকর্ণ মম,
অকালে আমার দোষে? আর যোধ যত-
রাক্ষস-কুল-রক্ষণ? হায়, সূর্পণখা,
কি কুক্ষণে দেখেছিলি, তুই অভাগী,
কাল পঞ্চবটীবনে কালকূটে ভরা
এ ভুজগে? কি কুক্ষণে (তোর দুঃখে দুঃখী)
পাবক-শিখা-রূপিণী জানকীরে আমি
আনিনু এ হৈম গেহে? হায় ইচ্ছা করে,
ছাড়িয়া কনকলঙ্কা, নিবিড় কাননে
পশি, এ মনের জ্বালা জুড়াই বিরলে!
কুসুমদাম-সজ্জিত, দীপাবলী-তেজে
উজ্জ্বলিত নাট্যশালা সম রে আছিল
এ মোর সুন্দরী পুরী! কিন্তু একে একে
শুখাইছে ফুল এবে, নিবিছে দেউটি;
নীরব রবাব, বীণা, মুরজ, মুরলী;
তবে কেন আর আমি থাকি রে এখানে?
কার রে বাসনা বাস করিতে আঁধারে?”

এইরূপে বিলাপিলা আক্ষেপে রাক্ষস-
কুলপতি রাবণ; হায় রে মরি, যথা
হস্তিনায় অন্ধরাজ, সঞ্জয়ের মুখে
শুনি, ভীমবাহু ভীমসেনের প্রহারে
হত যত প্রিয়পুত্র কুরুক্ষেত্র-রণে!

তবে মন্ত্রী সারণ (সচিবশ্রেষ্ঠ বুধঃ)
কৃতাঞ্জলিপুটে উঠি কহিতে লাগিলা
নতভাবে;- “হে রাজন্, ভুবন বিখ্যাত,
রাক্ষসকুলশেখর, ক্ষম এ দাসেরে!
হেন সাধ্য কার আছে বুঝায় তোমারে
এ জগতে? ভাবি, প্রভু দেখ কিন্তু মনে;-
অভ্রভেদী চূড়া যদি যায় গুঁড়া হয়ে
বজ্রাঘাতে, কভু নহে ভূধর অধীর
সে পীড়নে। বিশেষতঃ এ ভবমণ্ডল
মায়াময়, বৃথা এর দুঃখ সুখ যত।
মোহের ছলনে ভুলে অজ্ঞান যে জন।”

উত্তর করিলা তবে লঙ্কা-অধিপতি;-
“যা কহিলে সত্য, ওহে অমাত্য-প্রধান
সারণ! জানি হে আমি, এ ভব-মণ্ডল
মায়াময়, বৃথা এর দুঃখ সুখ যত।
কিন্তু জেনে শুনে তবু কাঁদে এ পরাণ
অবোধ। হৃদয়-বৃন্তে ফুটে যে কুসুম,
তাহারে ছিঁড়িলে কাল, বিকল হৃদয়
ডোবে শোক-সাগরে, মৃণাল যথা জলে,
যবে কুবলয়ধন লয় কেহ হরি।”

এতেক কহিয়া রাজা, দূত পানে চাহি,
আদেশিলা,- “কহ, দূত, কেমনে পড়িল
সমরে অমর-ত্রাস বীরবাহু বলী?”

প্রণমি রাজেন্দ্রপদে, করযুগ জুড়ি,
আরম্ভিলা ভগ্নদূত;- “হায়, লঙ্কাপতি,
কেমনে কহিব আমি অপূর্ব কাহিনী?
কেমনে বর্ণিব বীরবাহুর বীরতা?-
মদকল করী যথা পশে নলবনে,
পশিলা বীরকুঞ্জর অরিদল মাঝে
ধনুর্ধর। এখনও কাঁপে হিয়া মম
থরথরি, স্মরিলে সে ভৈরব হুঙ্কারে!
শুনেছি, রাক্ষসপতি, মেঘের গর্জনে;
সিংহনাদে; জলধির কল্লোলে; দেখেছি
দ্রুত ইরম্মদে, দেব, ছুটিতে পবন-
পথে; কিন্তু কভু নাহি শুনি ত্রিভুবনে,
এহেন ঘোর ঘর্ঘর কোদণ্ড-টঙ্কারে!
কভু নাহি দেখি শর হেন ভয়ঙ্কর!-

পশিলা বীরেন্দ্রবৃন্দ বীরবাহু সহ
রণে, যূথনাথ সহ গজযূথ যথা।
ঘন ঘনাকারে ধূলা উঠিল আকাশে,-
মেঘদল আসি যেন আবরিলা রুষি
গগনে; বিদ্যুৎঝলা-সম চকমকি
উড়িল কলম্বকুল অম্বর প্রদেশে
শনশনে!- ধন্য শিক্ষা বীর বীরবাহু!
কত যে মরিল অরি, কে পারে গণিতে?

এইরূপে শত্রুমাঝে যুঝিলা স্বদলে
পুত্র তব, হে রাজন্! কত ক্ষণ পরে,
প্রবেশিলা, যুদ্ধে আসি নরেন্দ্র রাঘব।
কনক-মুকুট শিরে, করে ভীম ধনুঃ,
বাসবের চাপ যথা বিবিধ রতনে
খচিত,”- এতেক কহি, নীরবে কাঁদিল
ভগ্নদূত, কাঁদে যথা বিলাপী, স্মরিয়া
পূর্বদুঃখ! সভাজন কাঁদিলা নীরবে।

অশ্রুময়-আঁখি পুনঃ কহিলা রাবণ,
মন্দোদরীমনোহর;- “কহ, রে সন্দেশ-
বহ, কহ, শুনি আমি, কেমনে নাশিলা
দশাননাত্মজ শূরে দশরথাত্মজ?”
“কেমনে, হে মহীপতি,” পুনঃ আরম্ভিল
ভগ্নদূত, “কেমনে, হে রক্ষঃকুলনিধি,
কহিব সে কথা আমি, শুনিবে বা তুমি?
অগ্নিময় চক্ষুঃ যথা হর্যক্ষ, সরোষে
কড়মড়ি ভীম দন্ত, পড়ে লম্ফ দিয়া
বৃষস্কন্ধে, রামচন্দ্র আক্রমিলা রণে
কুমারে! চৌদিকে এবে সমর-তরঙ্গ
উথলিল, সিন্ধু যথা দ্বন্দ্বি বায়ু সহ
নির্ঘোষে! ভাতিল অসি অগ্নিশিখাসম
ধূমপুঞ্জসম চর্মাবলীর মাঝারে
অযুত! নাদিল কম্বু অম্বুরাশি-রবে!-
আর কি কহিব, দেব? পূর্বজন্মদোষে,
একাকী বাঁচিনু আমি! হায় রে বিধাতঃ,
কি পাপে এ তাপ আজি দিলি তুই মোরে?
কেন না শুইনু আমি শরশয্যোপরি,
হৈমলঙ্কা-অলঙ্কার বীরবাহু সহ
রণভূমে? কিন্তু নহি নিজ দোষে দোষী।
ক্ষত বক্ষঃস্থল মম, দেখ, নৃপমণি,
রিপু-প্রহরণে; পৃষ্ঠে নাহি অস্ত্রলেখা।”
এতেক কহিয়া স্তব্ধ হইল রাক্ষস
মনস্তাপে। লঙ্কাপতি হরষে বিষাদে
কহিলা; “সাবাসি, দূত! তোর কথা শুনি,
কোন্ বীর-হিয়া নাহি চাহে রে পশিতে
সংগ্রামে? ডমরুধ্বনি শুনি কাল ফণী
কভু কি অলসভাবে নিবাসে বিবরে?
ধন্য লঙ্কা, বীরপুত্রধারী! চল, সবে,-
চল যাই, দেখি, ওহে সভাসদ-জন,
কেমনে পড়েছে রণে বীর-চূড়ামণি
বীরবাহু; চল, দেখি জুড়াই নয়নে।”

উঠিলা রাক্ষসপতি প্রাসাদ-শিখরে,
কনক-উদয়াচলে দিনমণি যেন
অংশুমালী। চারিদিকে শোভিল কাঞ্চন-
সৌধ-কিরীটিনী লঙ্কা- মনোহরা পুরী!
হেমহর্ম্য সারি সারি পুষ্পবন মাঝে;
কমল-আলয় সরঃ; উৎস রজঃ-ছটা;
তরুরাজি; ফুলকুল- চক্ষু-বিনোদন,
যুবতীযৌবন যথা; হীরাচূড়াশিরঃ
দেবগৃহ; নানা রাগে রঞ্জিত বিপণি,
বিবিধ রতনপূর্ণ; এ জগৎ যেন
আনিয়া বিবিধ ধন, পূজার বিধানে,
রেখেছে, রে চারুলঙ্কে, তোর পদতলে,
জগত-বাসনা তুই, সুখের সদন।

দেখিলা রাক্ষসেশ্বর উন্নত প্রাচীর-
অটল অচল যথা; তাহার উপরে,
বীরমদে মত্ত, ফেরে অস্ত্রীদল, যথা
শৃঙ্গধরোপরি সিংহ। চারি সিংহদ্বার
(রুদ্ধ এবে) হেরিলা বৈদেহীহর; তথা
জাগে রথ, রথী, গজ, অশ্ব, পদাতিক
অগণ্য। দেখিলা রাজা নগর বাহিরে,
রিপুবৃন্দ, বালিবৃন্দ সিন্ধুতীরে যথা,
নক্ষত্র-মণ্ডল কিম্বা আকাশ-মণ্ডলে।
থানা দিয়া পূর্ব দ্বারে, দুর্বার সংগ্রামে,
বসিয়াছে বীর নীল; দক্ষিণ দুয়ারে
অঙ্গদ, করভসম নব বলে বলী;
কিংবা বিষধর, যবে বিচিত্র কঞ্চুক-
ভূষিত, হিমান্তে অহি ভ্রমে, ঊর্ধ্ব ফণা-
ত্রিশূলসদৃশ জিহ্বা লুলি অবলেপে!
উত্তর দুয়ারে রাজা সুগ্রীব আপনি
বীরসিংহ। দাশরথি পশ্চিম দুয়ারে-
হায় রে বিষণ্ণ এবে জানকী-বিহনে,
কৌমুদী-বিহনে যথা কুমুদরঞ্জন
শশাঙ্ক! লক্ষ্মণ সঙ্ঘে, বায়ুপুত্র হনু,
মিত্রবর বিভীষণ। এত প্রসরণে,
বেড়িয়াছে বৈরিদল স্বর্ণ-লঙ্কাপুরী,
গহন কাননে যথা ব্যাধ-দল মিলি,
বেড়ে জালে সাবধানে কেশরিকামিনী,-
নয়ন–রমণী রূপে, পরাক্রমে ভীমা
ভীমাসমা! অদূরে হেরিলা রক্ষঃপতি
রণক্ষেত্র। শিবাকুল, গৃধিনী, শকুনি,
কুক্কুর, পিশাচদল ফেরে কোলাহলে।


প্রকাশকালঃ ০৪-০১-১৮৬১ইং।

0 বার দেখা হয়েছে

মন্তব্য করুন

মন্তব্য করছেন অতিথি পাঠক হিসেবে — নিজের নাম দিয়ে যুক্ত হতে চান?
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন!
মাইকেল মধুসূদন দত্ত

মাইকেল মধুসূদন দত্ত-এর আরও লেখা (4 টি)

●
●
●
●

আপনার লেখাটি এখানে পাঠান >

এই বক্সে আপনার লেখাটি জমা দিন

এখানে আপনার লেখক প্রোফাইলের জন্য 300x300px সাইজের একটি ছবি যুক্ত করুন। (ছবিটি ইমেইল বা WhatsApp-এ আলাদা পাঠাবেন)

আপনার লেখাটির জন্য এক কপি 1200x675px সাইজের একটি প্রচ্ছদ ছবি যুক্ত করুন। (ছবিটি ইমেইল বা WhatsApp-এ আলাদা পাঠাবেন)

লেখাটি পাঠিয়ে দিন

প্রবাস
কবিতা • প্রবাস 25 November
সেই দিন সেই দিন নিস্তব্ধ আকাশ, নদীর পাড়ে কাশফুল আর রংধনুর সাত রং। প্রিয় মানুষটির পাশে... দাবানল দাবানল দাবানলে পুড়ছে বন, শহর আর গ্রাম। আগুনের লেলিহান শিখায় সবকিছু খানখান, তবু... বাংলাদেশ বাংলাদেশ বাংলা নামের ভূখণ্ড লাখো শহীদের বুকের তাজা রক্তের দামে কেনা এই দেশ।... ধ্রুবতারা ধ্রুবতারা নিশান্তে উঠেছে এক ধ্রুবতারা, তারে পেতে সত্যি আমরা সবাই যেন পাগলপারা। কষ্ট কষ্ট মনে জমে থাকা অগণিত কষ্টের ঢেউ, বুকে ব্যথা নিয়ে মুখে নেই কেউ... নরকে যেতে নরকে যেতে নরক বুঝি ঐ আকাশের ঐ তারার ঐ ফাঁকে থাকে, তারাদিনের বিলের ধারে... শকুন শকুন বাজারে আগুন লেগেছে। চাল, ডাল, পটল, শসা ও শাক - সব মিলিয়ে... আমি একজন সংগ্রাহক আমি একজন সংগ্রাহক আমি একজন সংগ্রাহক, বিচিত্র আমার ভুবন, তুচ্ছ কিছু নয়, সবই আপনজন। বিবর্ণ বাংলাদেশ বিবর্ণ বাংলাদেশ বৃষ্টির মতো বর্ষণ, তবে বৃষ্টি নয়, বুলেটের তর্জন-গর্জন - বিবর্ণ বাংলাদেশ। আজান আজান মসজিদে ধ্বনিত আজান - ভালোবাসি দেশ, ভালোবাসি মা, মাটি, মাতৃভূমি।
শূন্যস্মৃতির এ্যালবাম - [৮ম পর্ব]
ভালোবাসার উপন্যাস • শূন্যস্মৃতির এ্যালবাম - [৮ম পর্ব] 24 November
প্রিয়তম হে...
গদ্য কবিতা • প্রিয়তম হে... 24 November
এখনও জ্বলছি এখনও জ্বলছি নীড়হারা পাখির মতো ভালোবাসার দাবানলে পুড়ে কয়লা হয়েও আজও জ্বলে যাওয়া এক... আমার গল্পে তুমি আমার গল্পে তুমি তোমার সঙ্গে এক কাপ চা, এক পথে পা, একটা জীবন। প্রিয় মানুষটিকে... পুতুল খেলার দিনগুলো পুতুল খেলার দিনগুলো ছোট্টবেলার পুতুল খেলার দিনগুলো, মেঘের সঙ্গে খেলা আর হারিয়ে যাওয়া শৈশবের মিষ্টি... ভালোবাসার নীল গল্প ভালোবাসার নীল গল্প আজ ভোরটা একটু অন্যরকম নান্দনিক। গোলাপ পাপড়িতে বিন্দু বিন্দু শিশির, সবুজ ঘাসের... নীলস্পর্শ নীলস্পর্শ নিঃসঙ্গতার মুখোমুখি বসে আছে ইয়ানা, বিপরীত পাশে আহান। দুজনই অচেনা, কেউ কাউকে... তোর জন্য আজো মন কাঁদে তোর জন্য আজো মন কাঁদে তখনো ক্লান্ত দুপুর, বকের পালকে লেগে আছে রোদ। তুই এসেছিলি এক পশলা... কালো বরফ কালো বরফ বৃত্ত থেকে একটা মন যদি আঁকো, পাশাপাশি দুটি মানুষ রেখো। দুটি দেহের... কবিতার মত মেয়েটি কবিতার মত মেয়েটি একটি ছেলে, একটি মেয়ে - দু'জনই খুব ভালো বন্ধু। তবু ছেলেটি আরও... একটি পূর্ণাঙ্গ কবিতার চিত্রনাট্য একটি পূর্ণাঙ্গ কবিতার চিত্রনাট্য ফাগুনের রঙ মনে মেখে কৃষ্ণচূড়ার আগুনে স্বপ্ন পোড়াতে দিইনি - নিজের সুন্দর... স্বরলিপির সরল অঙ্কের যোগফল শূন্য স্বরলিপির সরল অঙ্কের যোগফল শূন্য নিঃশব্দ, নিঃসঙ্গ এই আমি নিজের থেকে আড়ালে পালিয়ে বেড়াই - নিজস্ব দুঃখগুলো...
পাখিদের সমাচার- [খণ্ড-০১]
ছড়া কবিতা • পাখিদের সমাচার- [খণ্ড-০১] 22 November
তৃতীয় প্রতিবিম্ব তৃতীয় প্রতিবিম্ব স্বচ্ছ একটি আয়না ছিল, দেখতাম তাতে মুখ, সকাল-দুপুর-সন্ধ্যে-রাতে জড়িয়ে থাকত সুখ। চিন্তামগ্ন বালক চিন্তামগ্ন বালক চিন্তামগ্ন একটি বালক বসে আছে ওই দূরে, কিসের এত চিন্তা তাহার বলনি... বৃদ্ধি বৃদ্ধি ছোট থেকে বড় হচ্ছি, সাজছি নতুন সাজে, নানান রঙে রঙিন হচ্ছি এই... বৃষ্টি বৃষ্টি বৃষ্টি কখনো সুখ বয়ে আনে কখনো-বা আনে বন্যা, তবুও বৃষ্টির দিনে ভেজা... শীতের দিন শীতের দিন শীতের দিন নিয়ে লেখা ছড়া কবিতা। সকালবেলা কুণ্ডলী পাকিয়ে থাকা, কুয়াশা ভেজা... অভিমানী পরিবার অভিমানী পরিবার আমাদের পরিবারে আমরা পাঁচ ভাই চার বোন - শামীম নিমুর ছড়া কবিতা... জীবনে ও মরণের পরে জীবনে ও মরণের পরে যার যেমন ব্যথা, সে-ই শুধু সেই ব্যথার মর্ম সয়, অন্যের কাছে- কহিলে... কবিদের কবিতা খুঁজি কবিদের কবিতা খুঁজি কবিদের কবিতা খুঁজি - শামীম নিমু এর ছড়া কবিতা। খাক খাক খাক - মোঃ রহমত আলী এর ছড়া কবিতা। জন্ম মৃত্যু সবই তুমি জন্ম মৃত্যু সবই তুমি জন্ম মৃত্যু সবই তুমি - শ্রী বিপ্লব জলদাস এর ছড়া কবিতা।
রোমান্টিক প্রেমিকা - [শেষ পর্ব]
ছোট গল্প • রোমান্টিক প্রেমিকা - [শেষ পর্ব] 18 November
রোমান্টিক প্রেমিকা - [পর্ব: ০২] রোমান্টিক প্রেমিকা - [পর্ব: ০২] স্নিগ্ধার মোহিনী হাসি দেখে অহনার ভালো লেগে গেল। সে তার ছেলে সাজার... রোমান্টিক প্রেমিকা - [পর্ব: ০১] রোমান্টিক প্রেমিকা - [পর্ব: ০১] আকাশ, অহনা দুজনই ক্লাসের খুব পরিচিত মুখ। অহনা বেশ আধুনিক। জিন্স, ফতুয়া,... নবমী তিথি নবমী তিথি সুহাসিনীর অনেক ইচ্ছা ছিল আমার বউ হবে। আজ অবশেষে সেই বউ হওয়ার... সুপর্ণার শেষ মেসেজ সুপর্ণার শেষ মেসেজ গ্রাম থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা সাম্যর জীবনে প্রথম প্রেম হয়ে আসে সুপর্ণা।... রূপনগরের অভাব রূপনগরের অভাব রূপনগর গ্রামের অমল ও রূপবতী চারুর ভালোবাসার গল্প। রূপের মোহে অন্ধ সমাজে... অদৃশ্য ডানা অদৃশ্য ডানা ম্যাম, আমি পাখি হব কীভাবে? - ছোট্ট নুরের প্রশ্ন আর মনের ডানায়... শুধু সাধ খুঁজে পাবার শুধু সাধ খুঁজে পাবার শুধু সাধ খুঁজে পাবার গল্প। তুমি থাকো বুকের বাম পাশে তুমি থাকো বুকের বাম পাশে লাবণ্যকে আগের তুলনায় আজকে আরও ভীষণ সুন্দর লাগছে। পরনে পরেছে সে নীল... অতীতের স্মৃতি অতীতের স্মৃতি অতীতের স্মৃতি নিয়ে ছোট গল্প। লজ লজ রীতি চাকমার ছোট গল্প লজ - দৈনিক চালচিত্র।

সংক্ষিপ্ত সংবাদ

ছবি

বিজ্ঞাপন

সংবাদ

কুমিল্লায় সিসিটিভি ফুটেজের সূত্রে কিশোরের বাড়ি থেকে মোবাইল ফোন উদ্ধার

কুমিল্লায় সিসিটিভি ফুটেজের সূত্রে কিশোরের বাড়ি থেকে মোবাইল ফোন উদ্ধার

কুমিল্লায় একটি হত্যা মামলায় সিসিটিভি ফুটেজের সূত্রে এক কিশোরের বাড়ি থেকে মোবাইল ফোন উদ্ধার।

চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে বোয়ালখালী বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময় চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে বোয়ালখালী বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময় ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৬ জারি, যা মানতে হবে প্রার্থীদের ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৬ জারি, যা মানতে হবে প্রার্থীদের বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রথম স্পেস একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা নাসার যুক্তরাষ্ট্রের প্রথম স্পেস একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা নাসার পরিবেশ রক্ষায় কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ পরিবেশ রক্ষায় কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ অবকাঠামো উন্নয়ন মানেই শিক্ষার প্রকৃত উন্নয়ন নয়: আজিজুল হক অবকাঠামো উন্নয়ন মানেই শিক্ষার প্রকৃত উন্নয়ন নয়: আজিজুল হক বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবার পেল টিন ও নগদ অর্থ সহায়তা বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবার পেল টিন ও নগদ অর্থ সহায়তা ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ সাংগঠনিক ধারাবাহিকতা ও কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে নতুন দায়িত্ব বণ্টন সাংগঠনিক ধারাবাহিকতা ও কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে নতুন দায়িত্ব বণ্টন ডিসি হিলে ক্ষতিকর বৃক্ষ অপসারণের দাবিতে পথসভা ডিসি হিলে ক্ষতিকর বৃক্ষ অপসারণের দাবিতে পথসভা ২৩ বছর পর ফিরলেন ‘রাজ’ সিনেমার নায়িকা মালিনী শর্মা, বললেন ‘আমি বেঁচে আছি’ ২৩ বছর পর ফিরলেন ‘রাজ’ সিনেমার নায়িকা মালিনী শর্মা, বললেন ‘আমি বেঁচে আছি’ প্রেমের প্রস্তাব ফেরানোয় রাবি ছাত্রীকে অস্ত্রের ভয় ও হুমকির অভিযোগ প্রেমের প্রস্তাব ফেরানোয় রাবি ছাত্রীকে অস্ত্রের ভয় ও হুমকির অভিযোগ ভাঙা তৃণমূলে ভাটার টান! ২১ জুলাইয়ের জোড়া সমাবেশে জমায়েত গত বছরের পাঁচ শতাংশ ভাঙা তৃণমূলে ভাটার টান! ২১ জুলাইয়ের জোড়া সমাবেশে জমায়েত গত বছরের পাঁচ শতাংশ ১৩ বছর ধরে স্বীকৃতি বঞ্চিত গাইবান্ধার ২১৩ প্রতিবন্ধী শিশুর জেলা মডেল স্কুল ১৩ বছর ধরে স্বীকৃতি বঞ্চিত গাইবান্ধার ২১৩ প্রতিবন্ধী শিশুর জেলা মডেল স্কুল ইরানে ১১তম রাতেও আমেরিকার হামলা, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পথে ইরানে ১১তম রাতেও আমেরিকার হামলা, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পথে

সাহিত্য

কিছু গল্পের কোনো নাম হয় না- [পর্ব: তিন]

কিছু গল্পের কোনো নাম হয় না- [পর্ব: তিন]

লিয়ন-নাতাশার ভালোবাসা, ফিরোজা বেগমের ম্যালেরিয়া জ্বর আর নানুর সুস্থ হয়ে ওঠা নিয়ে তৃতীয় পর্ব।

লেখক তালিকা

বাংলাদেশ

আমার এলাকার খবর

শিক্ষা

প্রেমের প্রস্তাব ফেরানোয় রাবি ছাত্রীকে অস্ত্রের ভয় ও হুমকির অভিযোগ

প্রেমের প্রস্তাব ফেরানোয় রাবি ছাত্রীকে অস্ত্রের ভয় ও হুমকির অভিযোগ

প্রেমের প্রস্তাব ফেরানোয় রাবি ছাত্রীকে অস্ত্রের ভয় ও হুমকির অভিযোগ উঠেছে।

খেলাধুলা

কলম্বোতে প্রথম দিনে ভারতের দাপট, আবারও সেঞ্চুরি করলেন পাড়িক্কাল

কলম্বোতে প্রথম দিনে ভারতের দাপট, আবারও সেঞ্চুরি করলেন পাড়িক্কাল

স্পোর্টস ডেস্ক এর লেখা খেলাধুলা - কলম্বোতে প্রথম দিনে ভারতের দাপট, আবারও সেঞ্চুরি করলেন পাড়িক্কাল।

নারাওকাকে উড়িয়ে দিয়ে প্রথম ফরাসি হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন ল্যানিয়ের নারাওকাকে উড়িয়ে দিয়ে প্রথম ফরাসি হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন ল্যানিয়ের বিশ্বকাপের শেষ পুল ম্যাচে আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হারলেও দৃঢ়তা দেখাল স্কটল্যান্ড বিশ্বকাপের শেষ পুল ম্যাচে আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হারলেও দৃঢ়তা দেখাল স্কটল্যান্ড হকি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে স্কটল্যান্ড নারী দলের ২-১ গোলে দারুণ জয় হকি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে স্কটল্যান্ড নারী দলের ২-১ গোলে দারুণ জয় বেসবলের দ্রুততম শো-এর ভেতরে: ব্রুয়ার্স সেনসেশন জ্যাকব মিসিওরোস্কিকে দেখা কেমন অভিজ্ঞতা বেসবলের দ্রুততম শো-এর ভেতরে: ব্রুয়ার্স সেনসেশন জ্যাকব মিসিওরোস্কিকে দেখা কেমন অভিজ্ঞতা ডায়মন্ড লিগে ২০০ মিটারে দ্বিতীয় হলেন হান্ট, জিতলেন হোয়াইট ডায়মন্ড লিগে ২০০ মিটারে দ্বিতীয় হলেন হান্ট, জিতলেন হোয়াইট 'লাইফলাইন' খ্যাত পিং পং ভেন্যু সাময়িকভাবে আবার খুলল 'লাইফলাইন' খ্যাত পিং পং ভেন্যু সাময়িকভাবে আবার খুলল আমি লম্বা সময়ের জন্যই এসেছি- সাঁতারে বিশ্বমানের প্রমাণ দিলেন নোয়াকি আমি লম্বা সময়ের জন্যই এসেছি- সাঁতারে বিশ্বমানের প্রমাণ দিলেন নোয়াকি জুনিয়র প্যান প্যাসিফিক, চতুর্থ রাতের ফাইনাল: ২০০ মিটার ব্যক্তিগত মেডলেতে স্বর্ণ-রৌপ্য জয় আমেরিকার জুনিয়র প্যান প্যাসিফিক, চতুর্থ রাতের ফাইনাল: ২০০ মিটার ব্যক্তিগত মেডলেতে স্বর্ণ-রৌপ্য জয় আমেরিকার 'একটা কিনতে গিয়েছিলাম, তারপর নেশা ধরে গেল'- ৯০ দশকের রেসলিং খেলনা কেন এখনো এত জনপ্রিয় 'একটা কিনতে গিয়েছিলাম, তারপর নেশা ধরে গেল'- ৯০ দশকের রেসলিং খেলনা কেন এখনো এত জনপ্রিয় গ্র্যান্ড চেস ট্যুর ফাইনালস গ্র্যান্ড চেস ট্যুর ফাইনালস রেনির অল ব্ল্যাকস কি পারবে স্প্রিংবকদের আধিপত্য থামাতে? রেনির অল ব্ল্যাকস কি পারবে স্প্রিংবকদের আধিপত্য থামাতে? WXV গ্লোবাল সিরিজের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করলো ওয়ার্ল্ড রাগবি WXV গ্লোবাল সিরিজের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করলো ওয়ার্ল্ড রাগবি গলফ জিতে প্রতিদ্বন্দ্বীদের খোঁচা ট্রাম্পের, বললেন ‘এটাই ট্যালেন্ট’ গলফ জিতে প্রতিদ্বন্দ্বীদের খোঁচা ট্রাম্পের, বললেন ‘এটাই ট্যালেন্ট’ ফিফা বিশ্বকাপ: ফ্রান্সের জয়ে সেমিফাইনালে, গোল্ডেন বুটের দৌড়ে মেসির পাশে এমবাপে ফিফা বিশ্বকাপ: ফ্রান্সের জয়ে সেমিফাইনালে, গোল্ডেন বুটের দৌড়ে মেসির পাশে এমবাপে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে আর্জেন্টিনার সামনে সুইজারল্যান্ড টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে আর্জেন্টিনার সামনে সুইজারল্যান্ড

সকল পাঠকদের মন্তব্য

মতামত লোড হচ্ছে...

অন্যান্য

বই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা
বই পরিচিতি

বই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা

বই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা - ফিরোজ আহমেদের লেখা বই বিষয়ক আলোচনা।

27 Aug
সাত কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাবে ইসরো! আগামী দু’মাসেই পরবর্তী উৎক্ষেপণ
বিজ্ঞান প্রযুক্তি

সাত কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাবে ইসরো! আগামী দু’মাসেই পরবর্তী উৎক্ষেপণ

চলতি অর্থবর্ষে সাতটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানোর বড় লক্ষ্য নিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা...

18 Jul
সাংবিধানিক ও অসাংবিধানিক
সমালোচনা

সাংবিধানিক ও অসাংবিধানিক

সংবিধানে গণবিপ্লবের মুখে প্রধানমন্ত্রী পলাইয়া গেলে কি হবে এইটা বলা নাই - মাইন উদ্দিনের...

30 Jun
দৈনিক চালচিত্রের যাত্রা শুরু
ঘোষণা

দৈনিক চালচিত্রের যাত্রা শুরু

Oman দেশ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পত্রিকা দৈনিক চালচিত্র এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।...

23 Jun
আবহাওয়া সংবাদ
আবহাওয়ার তথ্য আনা হচ্ছে...
বিস্তারিত আবহাওয়া দেখুন
সাইট চালুর পর থেকে মোট ভিজিটর: লোড হচ্ছে...

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন
আরও পড়ুন নতুন পোস্ট পুরোনো পোস্ট
দৈনিক চালচিত্র
সাহিত্য বিভাগ
প্রবন্ধ ও নিবন্ধ
রম্যরচনা
কৌতুক
ভ্রমণ
বই পরিচিতি
উক্তি
লেখক তালিকা
অন্যান্য
দৈনিক চালচিত্র দৈনিক চালচিত্র
গোপনীয়তা নীতি  •  নীতি ও শর্তাবলী  •  ডিসক্লেইমার  •  যোগাযোগ
© ২০১৯–২০২৬ দৈনিক চালচিত্র

প্রথমে উপরের "ভাষা নির্বাচন" থেকে আপনার ভাষা বেছে নিন, তারপর নিচের বাটনে চাপুন।