অদৃশ্য ডানা অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে আইফোন উদ্ধার জীবনে ও মরণের পরে কবিদের বিপদে একটি স্থায়ী সঞ্চয়ী ফান্ডের প্রস্তাব Cafea și flori লাইটহাউস স্কুল অ্যান্ড কলেজ E ZIUA TA, FRUMOASĂ ROMÂNIE শুধু সাধ খুঁজে পাবার শেয়ালের সঙ্গে মুরগির পরকীয়া পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
LIVE
ই-পেপার
বিজ্ঞান প্রযুক্তি

অস্ত্র হাতে যুদ্ধ করতেন মিশরের রাজকন্যারা! ৪০০০ বছর আগের মমি গবেষণায় চাঞ্চল্য

লেখক: ডেস্ক রিপোর্ট

প্রকাশ: 21 July, 2026, 10:48 PM

প্রাচীন মিশরীয় সভ্যতা নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। সেই সভ্যতার অনেক অজানা রহস্য এখনো খুঁজে বেড়াচ্ছেন প্রত্নতাত্ত্বিকরা। এবার ৪ হাজার বছর আগের মমি নিয়ে গবেষণা করতে গিয়ে চমকে গেছেন বিজ্ঞানীরা। গবেষণা বলছে, প্রাচীন মিশরের রাজকন্যারা শুধু রাজপ্রাসাদে বসে থাকতেন না, রীতিমতো অস্ত্র হাতে যুদ্ধ করতেও পারতেন!

মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে দাহশুর গ্রাম। নীল নদের পশ্চিম পাড়ে অবস্থিত এই গ্রামের একটি পিরামিডের ভেতর থেকেই পাওয়া গিয়েছিল আলোচিত মমিগুলো। ধারণা করা হয়, এগুলো মিশরীয় সভ্যতার মধ্য পর্বের (২০৩০ থেকে ১৬৫০ খ্রিস্টপূর্বাব্দ) ত্রয়োদশ রাজবংশের সদস্যদের মমি।

১৮৯৫ সালে আবিষ্কার, হারিয়ে গিয়ে ফের উদ্ধার ২০২০ সালে

১৮৯৫ সালে ফরাসি প্রত্নতাত্ত্বিক জ্যাক ডি মরগান দাহশুরের ওই পিরামিড থেকে মমিগুলো আবিষ্কার করেন। পরে ১৯১৫ সালে সেগুলো কায়রোর তাহরির জাদুঘরে নিয়ে যাওয়া হয়। কিন্তু একটি কাঠের বাক্সে অবহেলায় ফেলে রাখায় সময়ের সাথে সাথে মমিগুলো হারিয়ে যায়।

দীর্ঘদিন হারিয়ে থাকার পর ২০২০ সালে মিশরের বেনি-সুয়েফ বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক জেনাব হাশেশ আবারও সেই মমির দেহাবশেষগুলো খুঁজে পান। এরপর থেকেই শুরু হয় নতুন করে গবেষণা। সম্প্রতি তাদের সেই গবেষণাপত্রটি ‘ফ্রন্টিয়ার্স ইন এনভায়রনমেন্টাল আর্কিওলজি’ জার্নালে প্রকাশিত হয়েছে।

মমির সাথে পাওয়া গিয়েছিল রত্নখচিত অস্ত্র

গবেষকরা জানান, পিরামিডে পাওয়া মমিগুলোর মধ্যে একটি ছিল পুরুষের, যিনি ত্রয়োদশ রাজবংশের রাজা হোর। বাকি চারটি ছিল রাজকন্যাদের — নুব-হোটেপ, ইতা, খেনমেত এবং ইতাওয়েরেত। ধারণা করা হয় তারা ফারাও আমেনেমহাত-২ এর কন্যা ছিলেন।

মরগান যখন প্রথম মমিগুলো আবিষ্কার করেন, তখন মমিগুলোর সাথে রত্নখচিত তলোয়ার, ধনুক এবং গদার মতো অস্ত্রও পাওয়া গিয়েছিল। আগে সাধারণত পুরুষদের মমির সাথেই এমন অস্ত্র পাওয়া যেত, তাই একশ বছর আগে নারীদের মমির সাথে অস্ত্র পাওয়ার বিষয়টিকে কেউ গুরুত্ব দেয়নি। অনেকেই ভেবেছিলেন, মৃত্যুর পরের জীবনের বিশ্বাস থেকে হয়তো তাদের সাথে অস্ত্র দেওয়া হয়েছে।

হাড়ের বিশ্লেষণে বেরিয়ে এলো আসল রহস্য

কিন্তু নতুন গবেষণায় মমির হাড় পরীক্ষা করে বিজ্ঞানীরা দেখেছেন, রাজকন্যাদের হাড়ে এমন কিছু ক্ষয় এবং চিহ্ন রয়েছে যা নিয়মিত শারীরিক পরিশ্রম, ঘোড়ায় চড়া এবং অস্ত্র চালানোর কারণে হয়। বিশেষ করে তাদের কাঁধ, হাত এবং মেরুদণ্ডের হাড়ে যুদ্ধের প্রশিক্ষণের স্পষ্ট ছাপ রয়েছে।

গবেষকদের মতে, প্রাচীন মিশরের রাজকন্যারা শুধু শৌখিন জীবন কাটাতেন না, প্রয়োজনে তারা যুদ্ধক্ষেত্রেও নেতৃত্ব দিতে পারতেন এবং অস্ত্র চালনায় পারদর্শী ছিলেন। এই আবিষ্কার প্রাচীন মিশরে নারীদের ভূমিকা সম্পর্কে আমাদের ধারণাই বদলে দিল।


0 বার দেখা হয়েছে

মন্তব্য করুন

মন্তব্য করছেন অতিথি পাঠক হিসেবে — নিজের নাম দিয়ে যুক্ত হতে চান?
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন!
ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট-এর আরও লেখা (32 টি)

●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●

সর্বশেষ

সংবাদ
পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে বোয়ালখালী বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময় চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে বোয়ালখালী বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময় ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৬ জারি, যা মানতে হবে প্রার্থীদের ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৬ জারি, যা মানতে হবে প্রার্থীদের বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রথম স্পেস একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা নাসার যুক্তরাষ্ট্রের প্রথম স্পেস একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা নাসার অবকাঠামো উন্নয়ন মানেই শিক্ষার প্রকৃত উন্নয়ন নয়: আজিজুল হক অবকাঠামো উন্নয়ন মানেই শিক্ষার প্রকৃত উন্নয়ন নয়: আজিজুল হক বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবার পেল টিন ও নগদ অর্থ সহায়তা বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবার পেল টিন ও নগদ অর্থ সহায়তা ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ সাংগঠনিক ধারাবাহিকতা ও কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে নতুন দায়িত্ব বণ্টন সাংগঠনিক ধারাবাহিকতা ও কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে নতুন দায়িত্ব বণ্টন
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে আইফোন উদ্ধার
সংবাদ • অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে আইফোন উদ্ধার 20 September
আরও সংবাদ সংবাদ (18)

সংক্ষিপ্ত সংবাদ

পরিবেশ রক্ষায় কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ
সংবাদ

পরিবেশ রক্ষায় কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ

বাংলাদেশ মাইনোরিটি বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন ও HWPL Global 3 Branch-এর সহযোগিতায় ‘Eco Ten 10 Minutes’...

11 Sep
Imagine!
কবিতা

Imagine!

Imagine what you want to imagine Not what others want!

11 Sep
তুমি থাকো বুকের বাম পাশে
ছোট গল্প

তুমি থাকো বুকের বাম পাশে

লাবণ্যকে আগের তুলনায় আজকে আরও ভীষণ সুন্দর লাগছে। পরনে পরেছে সে নীল জামা, বাহ্!...

10 Sep
একটি ছোট ঘর থেকে বিশ্বজয়: মার্ক জাকারবার্গ ও ফেসবুকের সাম্রাজ্য
কর্পোরেট

একটি ছোট ঘর থেকে বিশ্বজয়: মার্ক জাকারবার্গ ও ফেসবুকের সাম্রাজ্য

কখনো কখনো পৃথিবীর সবচেয়ে বড় পরিবর্তনগুলো শুরু হয় খুব ছোট কোনো জায়গা থেকে- কোনো...

09 Sep
মেঘনাদবধ-[৪র্থ সর্গ]
মহাকাব্য

মেঘনাদবধ-[৪র্থ সর্গ]

নমি আমি, কবি-গুরু, তব পদাম্বুজে, বাল্মীকি! হে ভারতের শিরঃচূড়ামণি, তব অনুগামী দাস, রাজেন্দ্র-সঙ্গমে দীন...

09 Sep
অতীতের স্মৃতি
গল্প

অতীতের স্মৃতি

সেদিন সকালে উঠে মনের আঙিনায় বড় অস্বস্তি হয়ে বিশ্বাসের বন্ধনে মনকে চঞ্চল করে তুললাম।...

06 Sep

কবিতা আবৃত্তি ও ভিডিও

লেখক তালিকা

সকল লেখক দেখুন (45 জন)

বাংলাদেশ

আমার এলাকার খবর
সাইট চালুর পর থেকে মোট ভিজিটর: লোড হচ্ছে...

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন
আরও পড়ুন নতুন পোস্ট পুরোনো পোস্ট
দৈনিক চালচিত্র
লেখক তালিকা
অন্যান্য
দৈনিক চালচিত্র দৈনিক চালচিত্র
গোপনীয়তা নীতি  •  যোগাযোগ
© ২০১৯–২০২৬ দৈনিক চালচিত্র