কিভাবে যে মানুষ প্রেম করে
আমি জানতাম না।
তোমার সাথে প্রেম করার পর
আমি জানলাম, প্রেম মানে
শুকনো গাছের ডাল।
আমি জানলাম, প্রেম মানে
দু’চোখে ভরা তপ্ত নোনাজল,
জানলাম, প্রেম মানে
কচু পাতায় জমে থাকা
একফোঁটা ঘোলা জল।
প্রেমে স্বর্গ, প্রেমে নরক
আমি জানতাম না।
তোমার সাথে প্রেম করার পর
আমি জানলাম, প্রেম মানে
নরকের খাল।
আমি জানলাম, প্রেম মানে
গভীর রাতে কান্নার কোলাহল,
জানলাম, প্রেম মানে
হৃদয় ভাঙানো তা পাষাণের দল।
প্রেমে আশা, প্রেমে ভরসা
আমি জানতাম না।
তোমার সাথে প্রেম করার পর
আমি জানলাম, প্রেম মানে
বেঁচে না থাকাটাই নির্ভেজাল।
আমি জানলাম, প্রেম মানে
অভিনয়ে ভরা মিছে হাসির ছল,
জানলাম, প্রেম মানে
সুখের আড়ালে দুঃখ চিরকাল।
প্রেমে জীবন, প্রেমে মরণ
আমি জানতাম না।
তোমার সাথে প্রেম করার পর
আমি জানলাম, প্রেম মানে
জীবনের নামটাই বদল।
আমি জানলাম, প্রেম মানে
কলিজা পোড়ানো অসহ্য অনল,
জানলাম, প্রেম মানে
পাগল হয়ে পথে পথে ঘোরা অবিচল।
প্রেমে মায়া, প্রেমে ছায়া
আমি জানতাম না।
তোমার সাথে প্রেম করার পর
আমি জানলাম, প্রেম মানে
জাদুর মায়াজাল।
আমি জানলাম, প্রেম মানে-
স্মৃতির বিষাক্তে বোনা মাকড়সার জাল,
জানলাম, প্রেম মানে-
একাকীত্বে ডুবে থাকা বেদনার অজস্র কাল।
রচনাকালঃ ২৫-০৩-২০২৬ইং।
মন্তব্য করুন