রেনির অল ব্ল্যাকস কি পারবে স্প্রিংবকদের আধিপত্য থামাতে? WXV গ্লোবাল সিরিজের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করলো ওয়ার্ল্ড রাগবি গলফ জিতে প্রতিদ্বন্দ্বীদের খোঁচা ট্রাম্পের, বললেন ‘এটাই ট্যালেন্ট’ অবহেলার কালো চাদর নারী পুরুষের ধৈর্য পেপারওয়েট গোলাপী রঙের বাস সময়ের অহংকার বর্ণমালার ভাঁজে ধুলো মাখা পৃথিবীর প্রেম
LIVE
ই-পেপার
কবিতা

সময়ের অহংকার

লেখক: শামীম নিমু

প্রকাশ: 19 August, 2026, 11:45 PM

স্বার্থের জন্যে-
ওরাই একদিন দল বেঁধে
ছুটে আসবে
আমার ঘরের দুয়ারে।

অতীত ভুলে গিয়ে-
কেউ আসবে
ফুলেল মালা পরাতে,
কেউ আসবে
ব্যাগ ভর্তি টাকা নিয়ে।

সেদিন-
সেদিন আমি তাদেরকে
এক এক করে
তাড়িয়ে দেব
গলাধাক্কা মেরে।

কেননা-
যেদিন আমার বিপদে
ডেকেছিলাম
ওইসব লোকদেরকে,
সেদিন কেহই আসেনি
সাহায্য করতে।

আজ-
আজ আমার সব রয়েছে
রয়েছে-
রাজকীয় অট্টালিকা।
রয়েছে-
ব্যাংক ভর্তি
অজস্র টাকা-পয়সা।

তাই-
তাই আজ আমি শিখেছি
তাদেরই কাছ থেকে,
কী করে
খুব সহজেই
মানুষ চিনতে হয়।


রচনাকাল: ১৯-০৮-২০২৬ইং।

0 বার দেখা হয়েছে

মন্তব্য করুন

মন্তব্য করছেন অতিথি পাঠক হিসেবে — নিজের নাম দিয়ে যুক্ত হতে চান?
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন!

শামীম নিমু-এর আরও লেখা (29 টি)

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন
আরও পড়ুন নতুন পোস্ট পুরোনো পোস্ট
দৈনিক চালচিত্র
লেখক তালিকা
চাকরির বিজ্ঞপ্তি
অন্যান্য