রেনির অল ব্ল্যাকস কি পারবে স্প্রিংবকদের আধিপত্য থামাতে? WXV গ্লোবাল সিরিজের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করলো ওয়ার্ল্ড রাগবি গলফ জিতে প্রতিদ্বন্দ্বীদের খোঁচা ট্রাম্পের, বললেন ‘এটাই ট্যালেন্ট’ অবহেলার কালো চাদর নারী পুরুষের ধৈর্য পেপারওয়েট গোলাপী রঙের বাস সময়ের অহংকার বর্ণমালার ভাঁজে ধুলো মাখা পৃথিবীর প্রেম
LIVE
ই-পেপার
কবিতা

পেপারওয়েট

লেখক: Adv. রাজিয়া আক্তার পপি

প্রকাশ: 21 August, 2026, 11:48 PM

তাকে দেখে কেউ মুগ্ধ নয়,
তার নেই ফুলের মতো রং,
নেই ঘড়ির মতো সময় জানানোর কোনো ব্যস্ততা,
সে শুধু নীরবে বসে থাকে।
এই নীরবতার মধ্যেই লুকিয়ে রাখে এক অনন্ত দায়িত্ব।
উড়ে যেতে চাওয়া কাগজগুলোর পাশে অটল হয়ে থাকে।

মানুষের জীবনও এক-একটি আলাদা কাগজ।
স্বপ্নের বাতাস আসে, হতাশার ঝড় আসে,
সমাজের অস্থিরতা এসে সবকিছু এলোমেলো করে দেয়,
তখন কোথা থেকে এসে দাঁড়ায় এক অদৃশ্য পেপারওয়েট।
মায়ের আশীর্বাদ, বাবার বিশ্বাস, প্রিয় মানুষের হাত,
কিংবা কখনো নিজের বিবেক।

পেপারওয়েট কখনো কথা বলে না,
কিন্তু তার উপস্থিতি বলে যায়, স্থিরতাও এক ধরনের শক্তি।
পেপারওয়েট ভারী বলেই সবসময় বোঝা নয়,
অনেক সময় সেই ভারই ছড়িয়ে পড়া জীবনকে গুছিয়ে রাখে।

শব্দহীন পেপারওয়েটকে দেখলে বোঝা যায়,
স্থিরতারও একটি সৌন্দর্য আছে।


প্রকাশকাল: ০১-০৮-২০২৬ ইং।
পাণ্ডুলিপি সংরক্ষিত

0 বার দেখা হয়েছে

মন্তব্য করুন

মন্তব্য করছেন অতিথি পাঠক হিসেবে — নিজের নাম দিয়ে যুক্ত হতে চান?
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন!

Adv. রাজিয়া আক্তার পপি-এর আরও লেখা (1 টি)

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন
আরও পড়ুন নতুন পোস্ট পুরোনো পোস্ট
দৈনিক চালচিত্র
লেখক তালিকা
চাকরির বিজ্ঞপ্তি
অন্যান্য