রেনির অল ব্ল্যাকস কি পারবে স্প্রিংবকদের আধিপত্য থামাতে? WXV গ্লোবাল সিরিজের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করলো ওয়ার্ল্ড রাগবি গলফ জিতে প্রতিদ্বন্দ্বীদের খোঁচা ট্রাম্পের, বললেন ‘এটাই ট্যালেন্ট’ অবহেলার কালো চাদর নারী পুরুষের ধৈর্য পেপারওয়েট গোলাপী রঙের বাস সময়ের অহংকার বর্ণমালার ভাঁজে ধুলো মাখা পৃথিবীর প্রেম
LIVE
ই-পেপার
কবিতা

ধুলো মাখা পৃথিবীর প্রেম

লেখক: অর্জুন চন্দ্র বিশ্বাস

প্রকাশ: 19 August, 2026, 11:14 PM

যা হারানোর তা হারিয়ে গেছে,
যা আছে, অবশিষ্ট আছে।
পিছনে ফিরে দেখার কিছু নেই,
সামনে দেখাই উত্তম।
নির্বিশেষে অবশিষ্ট জীবনের পায়ের তলায়
মিলতেই পারে, ধুলো মাখা পৃথিবীর প্রেম।
তাতে অবহেলা করার কিছু নেই,
মাটি ও দেহের ঘনিষ্ঠতা থাকতেই পারে।
ভাঙা মনে ধৈর্য ও শক্তি প্রয়োজন,
ভিক্ষার থালাও ঘুরতে পারে, নির্দয়তার দ্বারে দ্বারে।
নিজেই যখন জীবনের বোঝা,
তবে অন্যের ঘাড়ে দোষ চাপানো ঠিক নয়,
পৃথিবীতে আসার কারণ একটাই
আর যাওয়ার কারণ হাজারও হয়।
এতসব ভেবে কিছু হয় না,
যত ভালো ভাবেই চলো দুর্ঘটনা ঘটবেই।
কেউ বাঁচবে- কেউ মরবে- কেউবা চুরি করার
ধান্দায়
স্বার্থপর পৃথিবীতে এসব হয়েই থাকে,
প্রতিফলিত হবেই।


রচনাকাল: ১৫-০৪-২০২১ইং৷

0 বার দেখা হয়েছে

মন্তব্য করুন

মন্তব্য করছেন অতিথি পাঠক হিসেবে — নিজের নাম দিয়ে যুক্ত হতে চান?
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন!

অর্জুন চন্দ্র বিশ্বাস-এর আরও লেখা (1 টি)

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন
আরও পড়ুন নতুন পোস্ট পুরোনো পোস্ট
দৈনিক চালচিত্র
লেখক তালিকা
চাকরির বিজ্ঞপ্তি
অন্যান্য