রেনির অল ব্ল্যাকস কি পারবে স্প্রিংবকদের আধিপত্য থামাতে? WXV গ্লোবাল সিরিজের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করলো ওয়ার্ল্ড রাগবি গলফ জিতে প্রতিদ্বন্দ্বীদের খোঁচা ট্রাম্পের, বললেন ‘এটাই ট্যালেন্ট’ অবহেলার কালো চাদর নারী পুরুষের ধৈর্য পেপারওয়েট গোলাপী রঙের বাস সময়ের অহংকার বর্ণমালার ভাঁজে ধুলো মাখা পৃথিবীর প্রেম
LIVE
ই-পেপার
খেলাধুলা

গলফ জিতে প্রতিদ্বন্দ্বীদের খোঁচা ট্রাম্পের, বললেন ‘এটাই ট্যালেন্ট’

লেখক: স্পোর্টস ডেস্ক

প্রকাশ: 22 August, 2026, 02:42 AM

নিজের মালিকানাধীন গলফ ক্লাবে আবারও শিরোপা জিতলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর জয়ের পর প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশে ছুঁড়ে দিলেন খোঁচা।

রবিবার নিউ জার্সির বেডমিনস্টারে অবস্থিত ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে এই প্রতিযোগিতা হয়। সেখানে সিনিয়র ও সুপার সিনিয়র দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ভিডিও শেয়ার করে ট্রাম্প নিজেই এই খবর জানান।

তিনি জানান, তিনি ৭০ স্কোর করেছেন, যা পারের চেয়ে ২ শট কম।

পোস্টে ট্রাম্প লেখেন, “আমি জিতেছি, ৭০ স্কোর করে। মজার ব্যাপার হলো, অন্যদের মতো অনুশীলনের সময় আমি পাই না, আমাকে অনেক বড় বড় কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। একেই বলে প্রতিভা। আমার সেটা আছে, ওদের নেই।”

ভিডিওতে দেখা যায়, শট নেওয়ার আগে দুইবার প্র্যাকটিস করছেন ট্রাম্প। এরপর তার মারা বলটি গ্রিনে পড়ে। অন্য একটি ভিডিওতে তাকে ট্রফি হাতে নিতে দেখা যায়। আয়োজকদের মতে, এটি ট্রাম্পের ৪৩তম ক্লাব চ্যাম্পিয়নশিপ শিরোপা।

এই টুর্নামেন্টে সাধারণত ৫০ বছরের বেশি বয়সীরা সিনিয়র এবং ৬৫ বছরের বেশি বয়সীরা সুপার সিনিয়র বিভাগে খেলেন। ৮০ বছর বয়সী ট্রাম্প এর আগেও ২০২৩ সালে দুই বিভাগেই জিতেছিলেন।

উল্লেখ্য, গলফে ট্রাম্পের জয় নিয়ে বিতর্কও কম নয়। এর আগে অনেকেই তার বিরুদ্ধে খেলায় অসৎ উপায় অবলম্বনের অভিযোগ তুলেছেন।


প্রকাশ: ২২-০৮-২০২৬ইং।

0 বার দেখা হয়েছে

মন্তব্য করুন

মন্তব্য করছেন অতিথি পাঠক হিসেবে — নিজের নাম দিয়ে যুক্ত হতে চান?
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন!

স্পোর্টস ডেস্ক-এর আরও লেখা (12 টি)

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন
আরও পড়ুন নতুন পোস্ট পুরোনো পোস্ট
দৈনিক চালচিত্র
লেখক তালিকা
চাকরির বিজ্ঞপ্তি
অন্যান্য