রেনির অল ব্ল্যাকস কি পারবে স্প্রিংবকদের আধিপত্য থামাতে? WXV গ্লোবাল সিরিজের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করলো ওয়ার্ল্ড রাগবি গলফ জিতে প্রতিদ্বন্দ্বীদের খোঁচা ট্রাম্পের, বললেন ‘এটাই ট্যালেন্ট’ অবহেলার কালো চাদর নারী পুরুষের ধৈর্য পেপারওয়েট গোলাপী রঙের বাস সময়ের অহংকার বর্ণমালার ভাঁজে ধুলো মাখা পৃথিবীর প্রেম
LIVE
ই-পেপার
কবিতা

ঘর ভাঙাগড়ার খেলা

লেখক: গোলাম কবির

প্রকাশ: 19 August, 2026, 09:44 AM

কেউ ঘর বানায় বাবুই পাখির মতো
পরম যত্নে, কেউ ঘর ভাঙে নতুন করে
ঘর বানাতে সুনিপুণ শিল্পীর মতো-
এ যেন ভাঙাগড়ারই এক খেলা;
অনেকটা নদীর পাড় ভাঙার মতো!

দিন শেষে দীর্ঘশ্বাসের বাতাস ভারী হয়,
সারাক্ষণ শুকনো পাতাদের ঝরে পড়ার
আর্তনাদে চৈতন্যের ভাঁজে ভাঁজে
বিষণ্ণতা ঘিরে থাকে অনুক্ষণ
এবং শূন্য ভিটায় বসত করে তেলাপোকা,
টিকটিকি, চামচিকা ও তক্ষকেরা!

তখন? তখন কেবলই
ভাটির টানে নদীর জলের মতো
জীবন কেটে যায় কোনো এক
অজানা গন্তব্যের দিকে!


রচনাকাল: ১০-০৮-২০২৬ইং।

0 বার দেখা হয়েছে

মন্তব্য করুন

মন্তব্য করছেন অতিথি পাঠক হিসেবে — নিজের নাম দিয়ে যুক্ত হতে চান?
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন!

গোলাম কবির-এর আরও লেখা (1 টি)

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন
আরও পড়ুন নতুন পোস্ট পুরোনো পোস্ট
দৈনিক চালচিত্র
লেখক তালিকা
চাকরির বিজ্ঞপ্তি
অন্যান্য