রেনির অল ব্ল্যাকস কি পারবে স্প্রিংবকদের আধিপত্য থামাতে? WXV গ্লোবাল সিরিজের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করলো ওয়ার্ল্ড রাগবি গলফ জিতে প্রতিদ্বন্দ্বীদের খোঁচা ট্রাম্পের, বললেন ‘এটাই ট্যালেন্ট’ অবহেলার কালো চাদর নারী পুরুষের ধৈর্য পেপারওয়েট গোলাপী রঙের বাস সময়ের অহংকার বর্ণমালার ভাঁজে ধুলো মাখা পৃথিবীর প্রেম
LIVE
ই-পেপার
ছড়া কবিতা

প্রকৃতির রূপ -[খণ্ড-০৩]

লেখক: শামীম নিমু

প্রকাশ: 05 August, 2026, 08:48 PM

একটি শিশু দেখছে বহুদূরে
আলোয় করছে নাচ,
ভাবনার তাঁর সেই কুড়েঘরে
স্বর্গে পরিপূর্ণ আজ।

স্বপ্নময়ী ‘স্বপ্ন’ ডানায় ভরে
ওড়ে সে বারেবারে,
আলো আঁধার ছুঁয়ে ফেরে
ভবিষ্যতের দ্বারে।

কত সব ভয়ঙ্করী পথ
পাড়ি দেয় যে স্বপ্নে,
গাঁয়ের ছায়া, নদীতট
ভরে মনের গহীনে।

বাঁশুরীর বাঁশির সুরে গাঁথা
কিছু হাসি-কান্না,
প্রকৃতি আর মানুষের ব্যথা
একাত্মতায় ঘনা।

এভাবেই চলে জীবনের পথ
ছন্দে বাঁধে বেলা,
ধরণীর বুক জুড়ে কত রথ
খেলে শত খেলা।

একটি শিশু, একটি পাখি
একটি কিশোর মুখ,
তাদের চোখে থাকে জাগি
কত সাঁঝ-ভোর সুখ।

রাত, দিন আর মাস গড়ায়
বছর পেরোয় কালে,
শিশুটি আজ তরুণ বেলায়
পড়ছে তিতুমীর হলে।


রচনাকাল: ১৩-০৪-২০২৬ইং।

0 বার দেখা হয়েছে

মন্তব্য করুন

মন্তব্য করছেন অতিথি পাঠক হিসেবে — নিজের নাম দিয়ে যুক্ত হতে চান?
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন!

শামীম নিমু-এর আরও লেখা (29 টি)

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন
আরও পড়ুন নতুন পোস্ট পুরোনো পোস্ট
দৈনিক চালচিত্র
লেখক তালিকা
চাকরির বিজ্ঞপ্তি
অন্যান্য