রেনির অল ব্ল্যাকস কি পারবে স্প্রিংবকদের আধিপত্য থামাতে? WXV গ্লোবাল সিরিজের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করলো ওয়ার্ল্ড রাগবি গলফ জিতে প্রতিদ্বন্দ্বীদের খোঁচা ট্রাম্পের, বললেন ‘এটাই ট্যালেন্ট’ অবহেলার কালো চাদর নারী পুরুষের ধৈর্য পেপারওয়েট গোলাপী রঙের বাস সময়ের অহংকার বর্ণমালার ভাঁজে ধুলো মাখা পৃথিবীর প্রেম
LIVE
ই-পেপার
পদ্য কবিতা

প্রেয়সী

লেখক: শামীম নিমু

প্রকাশ: 26 June, 2026, 02:40 PM

চলিতে চলিতে যবে চাহিনু-
নেত্র দু’খানির অবলোকন মেলি,
সঙ্গের শুভার্থী পাশ ঘেঁষে রহিয়া মোরে কহিলো-
ক্ষৌণীর উপরে যাহাই রহিয়াছে পড়ে- নিবি.?
তবো..নাও তুলি।

জিজ্ঞানু উহারে গুরুগম্ভীর স্বরে-
এতো সুখানুভব খেলিতেছে ক্ষৌণীর ভুঁইয়ে…
সখার সুখীজন কোথাকার কাহার নেত্র জলে
ভাসিতেছে ওহে.?

কহিলো হেসে,
তুলনাহীন রূপসী, হরিণী শোভায় অনটন-
স্বপনের বাগিচায় মগ্ন স্বর্গবাসে.!

কহিলুম মনস্তাপে-
ফেলেছিনু যেই স্মৃতিচিহ্ন,
সাধের স্মৃতি মোরে ফের নাড়িল চিত্ত ক্ষণে;
তবো কহি হে শুভার্থী খেই রূপকথা চরণে-চরণে!

যবে উঠেছিনু ক্লান্তি ভারে.!
ভাবিলুম,
বিহগের কলরবে এহি বুঝি হঠাৎ উঠিবেন জাগি-
গ্রহরাজ মহাশয় কুহেলিকার গগনে.!

কহিনু,
চলো, চলো প্রিয়তমা,
দু’জনের খানিক দুখ্ গুঁজিয়া আসি তবো ঐখানে.!

ধবলা মুখকমলে কৃষ্ণ কালো ভ্রুরেখায়
লাল টিপখানি,
পরনে পরিহিত হতভাগীর
হলুদ জামদানী,
জানালার কপাট মেলি দেখিনু-
অনল্প বিশ্রী তফাৎ রাতের শশী রাণী.!

ফেলিছে চুলের গোছাখানি
নীলবর্ণ তাকিয়ার পিছু,
যাহারে কহিতে পারে নাই
প্রেমের সরমে কিছু,
হায়.! হায়.! এ কী হিরন্ময় দেখিনু.!

সৌভাগ্য রূপে দিয়েছিনু সাজের ক্ষুদ্রতম
একখানা নাসিকা’র ফুল,
আঁকিছে বেহুঁশে রমণী অধর দুটো ডালায়
লাজ নিশানার কূল.!

বুঝিনু আঁধারে বসি,
হতভাগী প্রিয়তমা মোর আসিয়াছে নীরব সীমায়-
গাহিতে হৃদয় মনোহরণের গীত;
বিষম অতলে হানে- নরত্বের বিষ তীর,
শিহরণে কাঁপিলুম বসি,
অনুভবে নাহি কভু শীত.!

আধো-আধো নিদ, কিবা সয়, কিবা স্মরি পুষিয়া লয়,
নিভানু যবে সখের প্রদীপ,
ক্ষণিকে উহাই হৃদয়ে ভরিয়া বিভেদ কণিকায়
নিমেষেই গড়িলো ঔদ্ধত্যের অসীম দ্বীপ.!

প্রিয়তমা,
এতদিনে এতো ঔদ্ধত্যের তরঙ্গ
রেখেছিলে কোন্ গুপ্ত স্থানে.?
হায়.! দেখিনু যাহারে এহি-
পহেলা নবীন দুটি তারার কোণে৷


রচনাকালঃ ০৮-০৮-২০২১ইং৷

0 বার দেখা হয়েছে

মন্তব্য করুন

মন্তব্য করছেন অতিথি পাঠক হিসেবে — নিজের নাম দিয়ে যুক্ত হতে চান?
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন!

শামীম নিমু-এর আরও লেখা (29 টি)

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন
আরও পড়ুন নতুন পোস্ট পুরোনো পোস্ট
দৈনিক চালচিত্র
লেখক তালিকা
চাকরির বিজ্ঞপ্তি
অন্যান্য