রেনির অল ব্ল্যাকস কি পারবে স্প্রিংবকদের আধিপত্য থামাতে? WXV গ্লোবাল সিরিজের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করলো ওয়ার্ল্ড রাগবি গলফ জিতে প্রতিদ্বন্দ্বীদের খোঁচা ট্রাম্পের, বললেন ‘এটাই ট্যালেন্ট’ অবহেলার কালো চাদর নারী পুরুষের ধৈর্য পেপারওয়েট গোলাপী রঙের বাস সময়ের অহংকার বর্ণমালার ভাঁজে ধুলো মাখা পৃথিবীর প্রেম
LIVE
ই-পেপার
গীতিকাব্য

তুই যেদিন যাস রে পরের ঘরে

লেখক: শামীম নিমু

প্রকাশ: 06 August, 2026, 01:55 AM

আমায় ছাইড়া তুই যেদিন
যাস রে পরের ঘরে,
পোড়েনি এই দেহটা সেদিন
পুড়েছিস অন্তরটারে ।।

চোখের জল ঢেলেছি যতই
এই-না পোড়া অন্তরে,
তবুও আগুন নেভেনি মোর
কষ্ট দ্বিগুণ গেছে বেড়ে ।ঐ

ভালোবেসে দিয়েছিস তুই
বিষের পেয়ালা ভরে,
সুখের মাঝেই লুকিয়ে ছিলি
পুড়েছিস যে বুকটারে ।।

তোর স্মৃতি ভুলতে পারিনা
রাত-বিরাতে মনে পড়ে,
এদিক সেদিক তাকাই যেদিক
পোড়া অন্তরটা আরও পোড়ে ।ঐ

জানতাম যদি এমুনি করবি
আমায় ভালোবেসে,
তোর ছলনা পিষে মারতাম
কবর দিতাম শেষে ।।

আমায় ছেড়ে চলে গেলি রে তুই
কোন্-সে অচিনপুরে,
তোর স্মৃতি যে পুড়ছে আমার
বাকি অন্তরটারে ।ঐ


প্রকাশকাল: ২০-০১-২০২৬ ইং।

0 বার দেখা হয়েছে

মন্তব্য করুন

মন্তব্য করছেন অতিথি পাঠক হিসেবে — নিজের নাম দিয়ে যুক্ত হতে চান?
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন!

শামীম নিমু-এর আরও লেখা (29 টি)

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন
আরও পড়ুন নতুন পোস্ট পুরোনো পোস্ট
দৈনিক চালচিত্র
লেখক তালিকা
চাকরির বিজ্ঞপ্তি
অন্যান্য