অবকাঠামো উন্নয়ন মানেই শিক্ষার প্রকৃত উন্নয়ন নয়: আজিজুল হক
লেখক: ডেস্ক রিপোর্ট
প্রকাশ: 10 September, 2026, 04:50 PM
শেয়ার করুন:
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও চেয়ারম্যান আজিজুল হক বলেছেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন হলেই শিক্ষার প্রকৃত উন্নয়ন নিশ্চিত হয় না। শিক্ষার মান নির্ণয়ের অন্যতম প্রধান সূচক হলো শিক্ষার্থীদের ভালো ফলাফল। তাই শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে সুশিক্ষায় শিক্ষিত ও যোগ্য শিক্ষার্থী গড়ে তুলতে হবে। এতে বিদ্যালয়ের সুনাম ও ঐতিহ্য অক্ষুণ্ণ থাকবে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা পাইলট প্রবর্তক কন্যা বিদ্যাপীঠ আয়োজিত নজরুলবর্ষ উদযাপন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুলবর্ষ উদযাপন-২০২৬ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। ছবি: দৈনিক চালচিত্র
আজিজুল হক আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী পেয়ার মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু চন্দ্র চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাজী আজগর আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি সরোয়ার আলমগীর, বিএনপি নেতা হাজী আবুল বশর, দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মোহাম্মদ জাহেদ, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান রাসেল, দক্ষিণ জেলা যুবদলের সহ-কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. খোরশেদ, ওমর বিন শফি প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
প্রকাশ: ১০-০৯-২০২৬ইং।

মন্তব্য করুন