নয়াদিল্লি, ২৩ আগস্ট - জাপানের কোদাই নারাওকাকে ২১-১১, ২১-১১ গেমে হারিয়ে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম ফরাসি খেলোয়াড় হিসেবে সিঙ্গেলস শিরোপা জিতলেন অ্যালেক্স ল্যানিয়ের।
রবিবার ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে পুরুষদের ফাইনালে জাপানের নারাওকাকে উড়িয়ে দিতে প্রায় ৫০ মিনিট সময় নেন ল্যানিয়ের। নারাওকা এর আগে একবার ফাইনালে উঠেছিলেন।
এর আগে একই দিনে, থম গিকেল এবং ডেলফিন ডেলরু প্রথম ফরাসি জুটি হিসেবে ব্যাডমিন্টন বিশ্ব শিরোপা জেতেন। তারা মিক্সড ডাবলসের ফাইনালে চীনের শীর্ষ বাছাই ফেং ইয়ান ঝে এবং হুয়াং ডং পিংকে ২২-২০, ১৯-২১, ২১-১৫ ব্যবধানে হারিয়ে দেন।
গত বছর ক্রিস্টো পপভের ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস জয় এবং এই বছর মহাদেশীয় চ্যাম্পিয়নশিপে ডেনমার্ককে হারিয়ে ফরাসি দলের জয়ের পর, ল্যানিয়েরের এই জয় ফরাসি আধিপত্যের একটি বছরকে সম্পূর্ণ করল।
প্রকাশ: ২৩-০৮-২০২৬ইং।
মন্তব্য করুন