ইশায়াত শাহরিয়ার অপ্রতিম ছবি: সংগৃহীত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার পর তার কাছ থেকে নিয়ে যাওয়া আইফোনটি উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সালমানপুর এলাকায় এক কিশোরের বাড়িতে অভিযান চালিয়ে ফোনটি উদ্ধার করে জেলা পুলিশের একটি দল।
জেলা পুলিশের একটি দায়িত্বশীল সূত্র শনিবার রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রোববার দুপুর ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হবে।
প্রকাশ: ১৯-০৯-২০২৬ইং।

মন্তব্য করুন