তুমি মাবূদ দয়ালু আল্লাহ্
-শামীম নিমু
তুমি মাবূদ দয়ালু আল্লাহ্
তুমিই যে রহীম রহমান,
তোমার দয়ায় ছায়া পাই
শান্তির অসীম দান।।
অন্ধকারে আলো তুমি
পথ হারালেই দাও দিশা,
দুঃখ ভরা এই হৃদয়ে তুমি
দাও সান্ত্বনার আশা।।
পাপের বোঝা হালকা করো
সুখে ভরাও এই প্রাণ,
তোমার নামেই শান্তি জাগে
গাই যে তাই সুখের গান।।
চোখের জলে ডাকলে তোমায়
শোনো মনের আর্তি,
ভুলের পথে ফিরিয়ে আনো
দেখাও সত্যের বাতি।।
ক্ষমা তোমার অসীম সাগর
তুমিই যে হৃদয়বান,
তুমি আছো বলেই আমার
সুন্দর, রঙিন এই প্রাণ।।
রচনাকাল: ২১-০৩-২০২৬ইং।
মন্তব্য করুন