মৃত্যু কখনো শান্তির
জায়গা নয়,
কপালে যা আছে লেখা
ঘটবে নিশ্চয়।
জীবদ্দশায় হেলায় হেলায়
প্রাণ করো না নষ্ট,
জীবন হয়তো চলে যাবে
হারাবে না কষ্ট।
কত কী যে ঘটে যায়
পৃথিবীতে রোজ,
প্রকাশ হয় নিত্যি দেখি
কত করি খোঁজ।
সময়ের গভীর স্রোতে
কাল হয়ে যায় গত,
নিদ্রাসনে ভেসে ওঠে
মনে পড়ে শত।
রচনাকাল: ২০-০৮-২০২৩ইং।
মন্তব্য করুন