অদৃশ্য ডানা অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে আইফোন উদ্ধার জীবনে ও মরণের পরে কবিদের বিপদে একটি স্থায়ী সঞ্চয়ী ফান্ডের প্রস্তাব Cafea și flori লাইটহাউস স্কুল অ্যান্ড কলেজ E ZIUA TA, FRUMOASĂ ROMÂNIE শুধু সাধ খুঁজে পাবার শেয়ালের সঙ্গে মুরগির পরকীয়া পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
LIVE
ই-পেপার
সংবাদ

পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

লেখক: ডেস্ক রিপোর্ট

প্রকাশ: 14 September, 2026, 07:26 PM

বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়ায় অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এম আর একাডেমির জুলাই-২০২৬ মাসের মাসিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এম আর একাডেমির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, লেখক ও শিক্ষক মাহফুজ রকির সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মিনহাজুল ইসলাম সিকদার পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। এরপর অষ্টম শ্রেণির শিক্ষার্থী তারিন আক্তার ও নাঈমুল ইসলাম নাতে রাসূল পরিবেশন করেন। পরে সপ্তম শ্রেণির শিক্ষার্থী আদ্রিতা দেবনাথ দেশাত্মবোধক গান পরিবেশন করে উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক প্রয়াত লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের নাতি এবং বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, কবি, সংগঠক ও সাংবাদিক বিপ্লব জলদাস।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধান অতিথি বলেন, এম আর একাডেমি বোয়ালখালী ও পটিয়া অঞ্চলের একটি সুপরিচিত শিক্ষাপ্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে অনেকেই বর্তমানে সরকারি-বেসরকারি বিভিন্ন সম্মানজনক পেশায় নিয়োজিত রয়েছেন। তিনি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাহফুজ রকির প্রশংসা করে বলেন, তিনি একজন আদর্শ শিক্ষক হিসেবে কুসুমপুর হাই স্কুল অ্যান্ড কলেজেও সুখ্যাতি অর্জন করেছেন। এমন গুণী শিক্ষকের সান্নিধ্যে পড়ালেখার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের জন্য সৌভাগ্যের। তাঁর দিকনির্দেশনা মেনে চললে শিক্ষার্থীরা ভালো ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানের সার্বিক উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সভাপতির বক্তব্যে লেখক ও শিক্ষক মাহফুজ রকি বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীরা যে সুযোগ-সুবিধা ও উৎসাহের মধ্যে পড়ালেখার সুযোগ পাচ্ছে, তাঁদের সময়ে তা ছিল না। তবে পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতির হার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ১০০ শতাংশ শিক্ষার্থীর মধ্যে মাত্র ৬০ শতাংশ পরীক্ষায় উপস্থিত থাকে; বাকি ৪০ শতাংশ অনুপস্থিত থাকে। নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণ ছাড়া ভালো ফলাফল সম্ভব নয়। তাই ভবিষ্যতে সবাইকে প্রতিটি পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, যারা আজ পুরস্কার পেয়েছে, তারা সাফল্যের এ ধারা অব্যাহত রাখবে। আর যারা পুরস্কার পায়নি, তারা আগামী পরীক্ষায় পুরস্কার অর্জনের জন্য এখন থেকেই দৃঢ় সংকল্প নিয়ে পড়ালেখায় মনোযোগী হবে। পড়ালেখায় জেদ, একাগ্রতা ও নিয়মিত অনুশীলন ছাড়া ভালো ফলাফল করা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

জুন মাসের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিভিন্ন শ্রেণির সেরা ১৪ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া পরীক্ষায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।

প্রথম স্থান অধিকারীরা হলেন—মোছাম্মৎ আদন (৬ষ্ঠ), আদ্রিতা দেবনাথ (৭ম), তাসফিয়া জান্নাত (৮ম), জান্নাতুল ফেরদৌস ফারিয়া (৯ম) এবং মো. সানি (১০ম)।

দ্বিতীয় স্থান অধিকারীরা হলেন—উম্মে হাফসা মুন্নি (৭ম), তারিন আকতার (৮ম) এবং মো. রিসাত (১০ম)।

তৃতীয় স্থান অধিকারীরা হলেন—অনি নাথ (৬ষ্ঠ), আদিবা জান্নাত (৭ম), সানজিদুল ইসলাম অভি ও নাঈমুল ইসলাম (যৌথভাবে) এবং অপূর্ব দত্ত (১০ম)।

অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষার্থীদের মোবাইল ফোন ও মাদকের আসক্তি থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থেকে মনোযোগের সঙ্গে পড়ালেখা করে ভালো ফলাফলের মাধ্যমে এম আর একাডেমির সুনাম অক্ষুণ্ণ রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়। পরে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


প্রকাশ: ১৪-০৯-২০২৬ ইং।

0 বার দেখা হয়েছে

মন্তব্য করুন

মন্তব্য করছেন অতিথি পাঠক হিসেবে — নিজের নাম দিয়ে যুক্ত হতে চান?
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন!
ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট-এর আরও লেখা (32 টি)

●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●

সর্বশেষ

সংবাদ
পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে বোয়ালখালী বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময় চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে বোয়ালখালী বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময় ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৬ জারি, যা মানতে হবে প্রার্থীদের ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৬ জারি, যা মানতে হবে প্রার্থীদের বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রথম স্পেস একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা নাসার যুক্তরাষ্ট্রের প্রথম স্পেস একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা নাসার অবকাঠামো উন্নয়ন মানেই শিক্ষার প্রকৃত উন্নয়ন নয়: আজিজুল হক অবকাঠামো উন্নয়ন মানেই শিক্ষার প্রকৃত উন্নয়ন নয়: আজিজুল হক বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবার পেল টিন ও নগদ অর্থ সহায়তা বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবার পেল টিন ও নগদ অর্থ সহায়তা ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ সাংগঠনিক ধারাবাহিকতা ও কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে নতুন দায়িত্ব বণ্টন সাংগঠনিক ধারাবাহিকতা ও কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে নতুন দায়িত্ব বণ্টন
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে আইফোন উদ্ধার
সংবাদ • অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে আইফোন উদ্ধার 20 September
আরও সংবাদ সংবাদ (18)

সংক্ষিপ্ত সংবাদ

পরিবেশ রক্ষায় কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ
সংবাদ

পরিবেশ রক্ষায় কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ

বাংলাদেশ মাইনোরিটি বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন ও HWPL Global 3 Branch-এর সহযোগিতায় ‘Eco Ten 10 Minutes’...

11 Sep
Imagine!
কবিতা

Imagine!

Imagine what you want to imagine Not what others want!

11 Sep
তুমি থাকো বুকের বাম পাশে
ছোট গল্প

তুমি থাকো বুকের বাম পাশে

লাবণ্যকে আগের তুলনায় আজকে আরও ভীষণ সুন্দর লাগছে। পরনে পরেছে সে নীল জামা, বাহ্!...

10 Sep
একটি ছোট ঘর থেকে বিশ্বজয়: মার্ক জাকারবার্গ ও ফেসবুকের সাম্রাজ্য
কর্পোরেট

একটি ছোট ঘর থেকে বিশ্বজয়: মার্ক জাকারবার্গ ও ফেসবুকের সাম্রাজ্য

কখনো কখনো পৃথিবীর সবচেয়ে বড় পরিবর্তনগুলো শুরু হয় খুব ছোট কোনো জায়গা থেকে- কোনো...

09 Sep
মেঘনাদবধ-[৪র্থ সর্গ]
মহাকাব্য

মেঘনাদবধ-[৪র্থ সর্গ]

নমি আমি, কবি-গুরু, তব পদাম্বুজে, বাল্মীকি! হে ভারতের শিরঃচূড়ামণি, তব অনুগামী দাস, রাজেন্দ্র-সঙ্গমে দীন...

09 Sep
অতীতের স্মৃতি
গল্প

অতীতের স্মৃতি

সেদিন সকালে উঠে মনের আঙিনায় বড় অস্বস্তি হয়ে বিশ্বাসের বন্ধনে মনকে চঞ্চল করে তুললাম।...

06 Sep

কবিতা আবৃত্তি ও ভিডিও

লেখক তালিকা

সকল লেখক দেখুন (45 জন)

বাংলাদেশ

আমার এলাকার খবর
সাইট চালুর পর থেকে মোট ভিজিটর: লোড হচ্ছে...

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন
আরও পড়ুন নতুন পোস্ট পুরোনো পোস্ট
দৈনিক চালচিত্র
লেখক তালিকা
অন্যান্য
দৈনিক চালচিত্র দৈনিক চালচিত্র
গোপনীয়তা নীতি  •  যোগাযোগ
© ২০১৯–২০২৬ দৈনিক চালচিত্র