অদৃশ্য ডানা অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে আইফোন উদ্ধার জীবনে ও মরণের পরে কবিদের বিপদে একটি স্থায়ী সঞ্চয়ী ফান্ডের প্রস্তাব Cafea și flori লাইটহাউস স্কুল অ্যান্ড কলেজ E ZIUA TA, FRUMOASĂ ROMÂNIE শুধু সাধ খুঁজে পাবার শেয়ালের সঙ্গে মুরগির পরকীয়া পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
LIVE
ই-পেপার
সংবাদ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত

লেখক: ডেস্ক রিপোর্ট

প্রকাশ: 12 September, 2026, 04:26 PM

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে লোকসাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের চলমান সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি লোকশিল্পী ও প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় বোয়ালখালী পৌরসভার পেতন আউলিয়া মাজার গেট সংলগ্ন শাওন মার্কেটের দ্বিতীয় তলায় সংগঠনের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদারের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক বিপ্লব জলদাস।

সভায় বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক বকুল বড়ুয়া, সহ-সাধারণ সম্পাদক আশুতোষ দাশ, কোষাধ্যক্ষ কালীপদ দাস, সাংগঠনিক সম্পাদক মো. এসকান্দর, মহিলা বিষয়ক সম্পাদিকা প্রিয়াংকা দাস, জয়দেব দাশ ও যাদবানন্দসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা
বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভার একাংশ — ছবি: দৈনিক চালচিত্র

সভায় সংগঠনের বর্তমান কার্যক্রম, সাংগঠনিক বিষয়াদি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং লোকসংস্কৃতির চর্চা ও প্রসারে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া আগামী ১ অক্টোবর কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে স্মরণসভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এসব কর্মসূচির মাধ্যমে তাঁর বর্ণাঢ্য জীবন, শিল্পীসত্তা ও লোকসংস্কৃতিতে অসামান্য অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, বিনয়বাঁশী জলদাস বাংলা লোকসংস্কৃতি ও ঢোলবাদনের জগতে এক অনন্য প্রতিভা। তাঁর শিল্পীজীবন ও সাংস্কৃতিক অবদান বাঙালির লোকঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। তাঁর স্মৃতি ও কর্মকে ধারণ করে লোকসংস্কৃতির চর্চা, সংরক্ষণ ও বিকাশে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে।

সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।


প্রকাশ: ১২-০৯-২০২৬ ইং।

0 বার দেখা হয়েছে

মন্তব্য করুন

মন্তব্য করছেন অতিথি পাঠক হিসেবে — নিজের নাম দিয়ে যুক্ত হতে চান?
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন!
ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট-এর আরও লেখা (32 টি)

●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●

সর্বশেষ

সংবাদ
পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে বোয়ালখালী বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময় চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে বোয়ালখালী বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময় ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৬ জারি, যা মানতে হবে প্রার্থীদের ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৬ জারি, যা মানতে হবে প্রার্থীদের বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রথম স্পেস একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা নাসার যুক্তরাষ্ট্রের প্রথম স্পেস একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা নাসার অবকাঠামো উন্নয়ন মানেই শিক্ষার প্রকৃত উন্নয়ন নয়: আজিজুল হক অবকাঠামো উন্নয়ন মানেই শিক্ষার প্রকৃত উন্নয়ন নয়: আজিজুল হক বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবার পেল টিন ও নগদ অর্থ সহায়তা বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবার পেল টিন ও নগদ অর্থ সহায়তা ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ সাংগঠনিক ধারাবাহিকতা ও কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে নতুন দায়িত্ব বণ্টন সাংগঠনিক ধারাবাহিকতা ও কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে নতুন দায়িত্ব বণ্টন
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে আইফোন উদ্ধার
সংবাদ • অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে আইফোন উদ্ধার 20 September
আরও সংবাদ সংবাদ (18)

সংক্ষিপ্ত সংবাদ

পরিবেশ রক্ষায় কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ
সংবাদ

পরিবেশ রক্ষায় কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ

বাংলাদেশ মাইনোরিটি বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন ও HWPL Global 3 Branch-এর সহযোগিতায় ‘Eco Ten 10 Minutes’...

11 Sep
Imagine!
কবিতা

Imagine!

Imagine what you want to imagine Not what others want!

11 Sep
তুমি থাকো বুকের বাম পাশে
ছোট গল্প

তুমি থাকো বুকের বাম পাশে

লাবণ্যকে আগের তুলনায় আজকে আরও ভীষণ সুন্দর লাগছে। পরনে পরেছে সে নীল জামা, বাহ্!...

10 Sep
একটি ছোট ঘর থেকে বিশ্বজয়: মার্ক জাকারবার্গ ও ফেসবুকের সাম্রাজ্য
কর্পোরেট

একটি ছোট ঘর থেকে বিশ্বজয়: মার্ক জাকারবার্গ ও ফেসবুকের সাম্রাজ্য

কখনো কখনো পৃথিবীর সবচেয়ে বড় পরিবর্তনগুলো শুরু হয় খুব ছোট কোনো জায়গা থেকে- কোনো...

09 Sep
মেঘনাদবধ-[৪র্থ সর্গ]
মহাকাব্য

মেঘনাদবধ-[৪র্থ সর্গ]

নমি আমি, কবি-গুরু, তব পদাম্বুজে, বাল্মীকি! হে ভারতের শিরঃচূড়ামণি, তব অনুগামী দাস, রাজেন্দ্র-সঙ্গমে দীন...

09 Sep
অতীতের স্মৃতি
গল্প

অতীতের স্মৃতি

সেদিন সকালে উঠে মনের আঙিনায় বড় অস্বস্তি হয়ে বিশ্বাসের বন্ধনে মনকে চঞ্চল করে তুললাম।...

06 Sep

কবিতা আবৃত্তি ও ভিডিও

লেখক তালিকা

সকল লেখক দেখুন (45 জন)

বাংলাদেশ

আমার এলাকার খবর
সাইট চালুর পর থেকে মোট ভিজিটর: লোড হচ্ছে...

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন
আরও পড়ুন নতুন পোস্ট পুরোনো পোস্ট
দৈনিক চালচিত্র
লেখক তালিকা
অন্যান্য
দৈনিক চালচিত্র দৈনিক চালচিত্র
গোপনীয়তা নীতি  •  যোগাযোগ
© ২০১৯–২০২৬ দৈনিক চালচিত্র