তোমার হাতেই সব ক্ষমতা
আমি তোমার দাস,
জন্ম মৃত্যু সবই তুমি
কর যে প্রকাশ।
রাতও তুমি দিনও তুমি
ফুল এবং ফল,
পশু পাখি বৃক্ষ তরু
নদী ভরা জল।
ইচ্ছা তোমার অনিচ্ছাও
মর্জি তোমার সব,
তুমিই তো সৃষ্টিকর্তা
মহান প্রভু রব।
কতই না লীলা তোমার
দেখি ভুবন জুড়ে,
কাউকে কাঁদাও কাউকে হাসাও
কারো হৃদয় পুড়ে।
অগতির গতি তুমি
পঞ্চ ভূতে গড়া,
কেউবা তোমায় পায় না কাছে
কাউরে দাও ধরা।
রচনাকাল: ১০-১২-২০২৫ইং।
মন্তব্য করুন