দেহের যত্ন করছো, খুব ভালো,
তবে একটু আত্মারও যতন নাও।
দেহ তো ক্ষয়ে যাবে, পচে যাবে,
মাটিতে মিশে খাক হয়ে-
নিঃশেষ হবে যদি না থাকে রূহ!
দেহের যত্নে মশগুল থেকে কী লাভ!
কতো ময়লা দেহের ভেতর-বাহির,
তাও সকাল সন্ধ্যা রূপে মাগরুর কেন?
সেজেগুজে সাধু, ধোঁকা দাও কাকে বাবু,
ধুলো তোমারই চোখেমুখে-
দেহ কাদা, মন মাটি, ভেবে তুমি হও খাঁটি।
প্রকাশকাল: ০৯-০৯-২০২৬ইং।
মন্তব্য করুন