| **কবিতা | হঠাৎ** |
[০১]
এমন একটা দিন আসবে-
হঠাৎ যেদিন আমি মরে যাবো,
মৃত দেহটিকে আমার মাটি দ্বারা ঢেকে দেওয়া হবে,
এরপর দেহের সমস্ত জমাট রক্ত মাংসগুলো পচে গিয়ে দুর্বল মাটি তাঁর ফিরে পাবে সতেজতা,
এবং তারই দুর্গন্ধ শুঁকবে আমার আত্মা.!
এমন একটা দিন আসবে-
যেদিন আমি প্রত্যেকের জন্য মরে যাবো,
মৃত্যুর আনন্দে ভরে উঠবে পৃথিবী,
পচা দেহের স্বাদে-
মরা ঘাসগুলো পুনরায় গজিয়ে উঠবে সবুজ রঙে।
এমন একটা দিন আসবে-
যেদিন থাকবে শীতকাল,
আকাশ বয়ে যাবে অনন্তের দিকে,
যে দিনটি কখনোই শেষ হবে না।
এমন একটা দিন আসবে-
রাত্রি হবে খুব গভীর,
নক্ষত্রগুলিও আর জ্বলবে না,
আমার মতো প্রত্যেকেই সেদিন মরে যাবে।
[০২]
এমন একটা দিন আসবে-
যেদিন আমি নিখোঁজ হবো,
তোমাকে ঘিরে অনলাইনের পাতায় আর যাই কিছু লিখেছিলাম-
নতুন করে আর কখনোই লিখবো না.!
এরপর তুমি-
ফেসবুক, ইনিস্তাগ্রাম, টুইটটার, হোয়াটসাপ ইত্যাদি সব সোশ্যাল মিডিয়ার প্রতিটি আইডিতেই খুঁজবে আমায়,
দেখবে, কোনখানেই আমি আর লিখছি না,
অস্থির আনমনে ভাববে-
আমি হয়তোবা আজকাল বিভিন্ন কাজকর্মে ব্যস্ত,
তাই হয়তোবা আগেকার মতো আর ঘনঘন লেখারও সময় পাচ্ছি না.!
অথচ আমি মিশে রয়েছি তোমারই পায়ের ধুলোয়,
তুমি তা জানোই না.!
রচনাকালঃ ১০-০২-২০২৫ইং।
মন্তব্য করুন