অদৃশ্য ডানা অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে আইফোন উদ্ধার জীবনে ও মরণের পরে কবিদের বিপদে একটি স্থায়ী সঞ্চয়ী ফান্ডের প্রস্তাব Cafea și flori লাইটহাউস স্কুল অ্যান্ড কলেজ E ZIUA TA, FRUMOASĂ ROMÂNIE শুধু সাধ খুঁজে পাবার শেয়ালের সঙ্গে মুরগির পরকীয়া পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
LIVE
ই-পেপার
সংবাদ

পরিবেশ রক্ষায় কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ

লেখক: ডেস্ক রিপোর্ট

প্রকাশ: 11 September, 2026, 02:20 PM

বাংলাদেশ মাইনোরিটি বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন ও HWPL Global 3 Branch-এর সহযোগিতায় ‘Eco Ten 10 Minutes’ কর্মসূচি

বিপ্লব দাস, বিশেষ প্রতিনিধি:

পরিবেশ রক্ষা, সবুজায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ কর্মসূচি
কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ কর্মসূচিতে অতিথিবৃন্দ

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ মাইনোরিটি বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং HWPL (Heavenly Culture, World Peace, Restoration of Light) Global 3 Branch-এর সহযোগিতায় ‘Eco Ten 10 Minutes’ কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, পরিবেশ রক্ষা শুধু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়, এটি প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব। গাছ মানুষের জন্য অক্সিজেন সরবরাহের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বৃক্ষরোপণের পাশাপাশি গাছের পরিচর্যা, প্লাস্টিকের ব্যবহার কমানো, পানি ও বিদ্যুৎ সাশ্রয় এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কধুরখীল মারজিন বিহারের অধ্যক্ষ ও বাংলাদেশ মাইনোরিটি বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের শান্তিদূত ভদন্ত দীপানন্দ ভিক্ষু। এতে অংশ নেন জৈষ্ঠ্যপুরা শাক্যমুনি বিহারের অধ্যক্ষ ভদন্ত জিনানন্দ মহাস্থবির। প্রধান অতিথি ছিলেন ভদন্ত শুভানন্দ মহাস্থবির।

এছাড়া অনুষ্ঠানে ভদন্ত আনন্দ ভিক্ষু, বিশিষ্ট সমাজসেবক বাবু মাইকেল বড়ুয়া, কধুরখীল জ্ঞানোদয় বিহারের উপদেষ্টা বাবু অর্ধেন্দু বড়ুয়া, কধুরখীল মারজিন বিহার কমিটির সাবেক সাধারণ সম্পাদক বাবু উত্তম কুমার বড়ুয়াসহ উপাসক-উপাসিকা ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তব্যে ভদন্ত দীপানন্দ ভিক্ষু বলেন, পরিবেশ রক্ষায় প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে ছোট ছোট উদ্যোগ নিতে পারেন। গাছ লাগানো ও পরিচর্যা, আশপাশ পরিষ্কার রাখা, প্লাস্টিকের ব্যবহার কমানো, পানি ও বিদ্যুৎ সাশ্রয়ের মতো কাজগুলো সম্মিলিতভাবে বড় পরিবর্তন আনতে পারে। মাত্র ১০ মিনিট সময়কে ছোট মনে হলেও অনেক মানুষ একসঙ্গে ইতিবাচক কাজে অংশ নিলে তা সমাজে অর্থবহ পরিবর্তনের সূচনা করতে পারে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে HWPL বাংলাদেশে একটি ‘Eco Project’ পরিচালনার পরিকল্পনা করছে। এর মাধ্যমে আরও ব্যক্তি ও সংগঠনকে পরিবেশ সংরক্ষণ ও শান্তির কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে। শান্তির কাজে আগ্রহী সবাইকে এ ধরনের কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

আয়োজকরা বলেন, ‘Eco Ten 10 Minutes’ কর্মসূচি যেন শুধু একদিনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে। পরিবেশ রক্ষা ও শান্তির বার্তা মানুষের দৈনন্দিন জীবন ও সামাজিক কর্মকাণ্ডে ছড়িয়ে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার আহ্বান জানানো হয়।

‘একটি গাছ, একটি প্রাণ—সবুজ পরিবেশ, নিরাপদ ভবিষ্যৎ।’
‘শান্তি আমাদের কাজ থেকেই শুরু হয়—মাত্র দশ মিনিটও পরিবর্তন আনতে পারে।’


প্রকাশ: ১১-০৯-২০২৬ ইং।

0 বার দেখা হয়েছে

মন্তব্য করুন

মন্তব্য করছেন অতিথি পাঠক হিসেবে — নিজের নাম দিয়ে যুক্ত হতে চান?
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন!
ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট-এর আরও লেখা (32 টি)

●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●

সর্বশেষ

সংবাদ
পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে বোয়ালখালী বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময় চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে বোয়ালখালী বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময় ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৬ জারি, যা মানতে হবে প্রার্থীদের ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৬ জারি, যা মানতে হবে প্রার্থীদের বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রথম স্পেস একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা নাসার যুক্তরাষ্ট্রের প্রথম স্পেস একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা নাসার অবকাঠামো উন্নয়ন মানেই শিক্ষার প্রকৃত উন্নয়ন নয়: আজিজুল হক অবকাঠামো উন্নয়ন মানেই শিক্ষার প্রকৃত উন্নয়ন নয়: আজিজুল হক বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবার পেল টিন ও নগদ অর্থ সহায়তা বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবার পেল টিন ও নগদ অর্থ সহায়তা ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ সাংগঠনিক ধারাবাহিকতা ও কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে নতুন দায়িত্ব বণ্টন সাংগঠনিক ধারাবাহিকতা ও কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে নতুন দায়িত্ব বণ্টন
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে আইফোন উদ্ধার
সংবাদ • অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে আইফোন উদ্ধার 20 September
আরও সংবাদ সংবাদ (18)

সংক্ষিপ্ত সংবাদ

পরিবেশ রক্ষায় কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ
সংবাদ

পরিবেশ রক্ষায় কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ

বাংলাদেশ মাইনোরিটি বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন ও HWPL Global 3 Branch-এর সহযোগিতায় ‘Eco Ten 10 Minutes’...

11 Sep
Imagine!
কবিতা

Imagine!

Imagine what you want to imagine Not what others want!

11 Sep
তুমি থাকো বুকের বাম পাশে
ছোট গল্প

তুমি থাকো বুকের বাম পাশে

লাবণ্যকে আগের তুলনায় আজকে আরও ভীষণ সুন্দর লাগছে। পরনে পরেছে সে নীল জামা, বাহ্!...

10 Sep
একটি ছোট ঘর থেকে বিশ্বজয়: মার্ক জাকারবার্গ ও ফেসবুকের সাম্রাজ্য
কর্পোরেট

একটি ছোট ঘর থেকে বিশ্বজয়: মার্ক জাকারবার্গ ও ফেসবুকের সাম্রাজ্য

কখনো কখনো পৃথিবীর সবচেয়ে বড় পরিবর্তনগুলো শুরু হয় খুব ছোট কোনো জায়গা থেকে- কোনো...

09 Sep
মেঘনাদবধ-[৪র্থ সর্গ]
মহাকাব্য

মেঘনাদবধ-[৪র্থ সর্গ]

নমি আমি, কবি-গুরু, তব পদাম্বুজে, বাল্মীকি! হে ভারতের শিরঃচূড়ামণি, তব অনুগামী দাস, রাজেন্দ্র-সঙ্গমে দীন...

09 Sep
অতীতের স্মৃতি
গল্প

অতীতের স্মৃতি

সেদিন সকালে উঠে মনের আঙিনায় বড় অস্বস্তি হয়ে বিশ্বাসের বন্ধনে মনকে চঞ্চল করে তুললাম।...

06 Sep

কবিতা আবৃত্তি ও ভিডিও

লেখক তালিকা

সকল লেখক দেখুন (45 জন)

বাংলাদেশ

আমার এলাকার খবর
সাইট চালুর পর থেকে মোট ভিজিটর: লোড হচ্ছে...

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন
আরও পড়ুন নতুন পোস্ট পুরোনো পোস্ট
দৈনিক চালচিত্র
লেখক তালিকা
অন্যান্য
দৈনিক চালচিত্র দৈনিক চালচিত্র
গোপনীয়তা নীতি  •  যোগাযোগ
© ২০১৯–২০২৬ দৈনিক চালচিত্র