অদৃশ্য ডানা অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে আইফোন উদ্ধার জীবনে ও মরণের পরে কবিদের বিপদে একটি স্থায়ী সঞ্চয়ী ফান্ডের প্রস্তাব Cafea și flori লাইটহাউস স্কুল অ্যান্ড কলেজ E ZIUA TA, FRUMOASĂ ROMÂNIE শুধু সাধ খুঁজে পাবার শেয়ালের সঙ্গে মুরগির পরকীয়া পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
LIVE
ই-পেপার
সংবাদ

১৩ বছর ধরে স্বীকৃতি বঞ্চিত গাইবান্ধার ২১৩ প্রতিবন্ধী শিশুর জেলা মডেল স্কুল

লেখক: ডেস্ক রিপোর্ট

প্রকাশ: 22 July, 2026, 08:51 AM

গাইবান্ধা প্রতিনিধি: ১৩ বছর ধরে বিনা বেতনে চলছে একটি বিশেষায়িত বিদ্যালয়। ২১৩ জন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুর শিক্ষা ও বেঁচে থাকার একমাত্র অবলম্বন এই প্রতিষ্ঠান। কিন্তু আজও মেলেনি সরকারি স্বীকৃতি ও এমপিওভুক্তি। এমনই এক মানবিক সংকটে দিন কাটছে গাইবান্ধা সদরের রামচন্দ্রপুর এ.আর. বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের।

এই বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় সমাজকল্যাণ উপদেষ্টা, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মহোদয় এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের জরুরি হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

জানা যায়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গতকাল উপজেলা একাডেমিক সুপারভাইজার মহোদয় বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করেছেন। পরিদর্শনে সকল কাগজপত্র ও অবকাঠামো সঠিক পাওয়া গেছে। আজই পূর্ণাঙ্গ ফাইল মন্ত্রণালয়ে জমা দেওয়া হচ্ছে।

কেন এই প্রতিষ্ঠানটি স্বীকৃতি পাওয়ার যোগ্য?

সরেজমিনে অনুসন্ধানে দেখা যায়, এই প্রতিষ্ঠানটি সরকারের সকল শর্ত পূরণ করেছে:

১. সরকারি নির্দেশনা অনুযায়ী জেলা মডেল: প্রতিষ্ঠানটি “জেলা মডেল এনডিডি স্কুল” হিসেবে নিজস্ব নামে রেজিস্ট্রিকৃত জমির উপর প্রতিষ্ঠিত, যা বিরল।
২. অবস্থান ও অবকাঠামো: জেলা সদরের নিকটে, নিজস্ব টিনশেড ভবন, ৮টি শ্রেণি কক্ষ, স্পেশাল সেন্সরি রুম, খেলার মাঠ ও পৃথক টয়লেট সুবিধা রয়েছে।
৩. শিক্ষার্থী ও সাফল্য: ২০১২ সাল থেকে ২১৩ জন বিশেষ শিশুকে বিনা বেতনে শিক্ষা ও থেরাপি দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা স্পেশাল অলিম্পিক সাব গেমস ও বিভাগীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছে।
৪. বিশেষায়িত সেবা: স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি, ফিজিওথেরাপি এবং প্রত্যেক শিশুর জন্য Individual Education Plan (IEP) অনুযায়ী পাঠদান চালু আছে।

শিশুদের মানবেতর জীবন:

এই ২১৩ জন শিশুর বেশিরভাগই হতদরিদ্র পরিবারের। সরকারি স্বীকৃতি না থাকায় তারা সরকারি উপবৃত্তি, শিক্ষা উপকরণ ও চিকিৎসা সহায়তা থেকে বঞ্চিত। থেরাপিস্টের অভাবে অনেক শিশুর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। তাদের বাবা-মা দিনের পর দিন সন্তানকে ঘরে তালাবদ্ধ করে রেখে কাজে যেতে বাধ্য হচ্ছেন।

শিক্ষকরা ১৩ বছর ধরে বিনা বেতনে জাতির এই বিশেষ সন্তানদের সেবা দিয়ে যাচ্ছেন। এটি সরকারের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও “কাউকে পিছনে ফেলে নয়” নীতির সাথে সাংঘর্ষিক।

অতএব, গাইবান্ধা জেলার এই একমাত্র পূর্ণাঙ্গ জেলা মডেল প্রতিবন্ধী বিদ্যালয়টিকে দ্রুত স্বীকৃতি ও এমপিওভুক্তির আওতায় এনে ২১৩ জন প্রতিবন্ধী শিশুর সাংবিধানিক অধিকার ও শিক্ষকদের শ্রমের মর্যাদা প্রদানের জন্য সরকারের নিকট জোর দাবি জানানো যাচ্ছে।

প্রধান শিক্ষক
মোছাঃ শাকমিন খাতুন (এমএ,বিএসএড)
ফোন নম্বর: 01724553165
২২-০৭-২০২৬ইং।


0 বার দেখা হয়েছে

মন্তব্য করুন

মন্তব্য করছেন অতিথি পাঠক হিসেবে — নিজের নাম দিয়ে যুক্ত হতে চান?
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন!
ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট-এর আরও লেখা (32 টি)

●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●

সর্বশেষ

সংবাদ
পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে বোয়ালখালী বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময় চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে বোয়ালখালী বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময় ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৬ জারি, যা মানতে হবে প্রার্থীদের ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৬ জারি, যা মানতে হবে প্রার্থীদের বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রথম স্পেস একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা নাসার যুক্তরাষ্ট্রের প্রথম স্পেস একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা নাসার অবকাঠামো উন্নয়ন মানেই শিক্ষার প্রকৃত উন্নয়ন নয়: আজিজুল হক অবকাঠামো উন্নয়ন মানেই শিক্ষার প্রকৃত উন্নয়ন নয়: আজিজুল হক বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবার পেল টিন ও নগদ অর্থ সহায়তা বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবার পেল টিন ও নগদ অর্থ সহায়তা ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ সাংগঠনিক ধারাবাহিকতা ও কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে নতুন দায়িত্ব বণ্টন সাংগঠনিক ধারাবাহিকতা ও কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে নতুন দায়িত্ব বণ্টন
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে আইফোন উদ্ধার
সংবাদ • অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে আইফোন উদ্ধার 20 September
আরও সংবাদ সংবাদ (18)

সংক্ষিপ্ত সংবাদ

পরিবেশ রক্ষায় কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ
সংবাদ

পরিবেশ রক্ষায় কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ

বাংলাদেশ মাইনোরিটি বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন ও HWPL Global 3 Branch-এর সহযোগিতায় ‘Eco Ten 10 Minutes’...

11 Sep
Imagine!
কবিতা

Imagine!

Imagine what you want to imagine Not what others want!

11 Sep
তুমি থাকো বুকের বাম পাশে
ছোট গল্প

তুমি থাকো বুকের বাম পাশে

লাবণ্যকে আগের তুলনায় আজকে আরও ভীষণ সুন্দর লাগছে। পরনে পরেছে সে নীল জামা, বাহ্!...

10 Sep
একটি ছোট ঘর থেকে বিশ্বজয়: মার্ক জাকারবার্গ ও ফেসবুকের সাম্রাজ্য
কর্পোরেট

একটি ছোট ঘর থেকে বিশ্বজয়: মার্ক জাকারবার্গ ও ফেসবুকের সাম্রাজ্য

কখনো কখনো পৃথিবীর সবচেয়ে বড় পরিবর্তনগুলো শুরু হয় খুব ছোট কোনো জায়গা থেকে- কোনো...

09 Sep
মেঘনাদবধ-[৪র্থ সর্গ]
মহাকাব্য

মেঘনাদবধ-[৪র্থ সর্গ]

নমি আমি, কবি-গুরু, তব পদাম্বুজে, বাল্মীকি! হে ভারতের শিরঃচূড়ামণি, তব অনুগামী দাস, রাজেন্দ্র-সঙ্গমে দীন...

09 Sep
অতীতের স্মৃতি
গল্প

অতীতের স্মৃতি

সেদিন সকালে উঠে মনের আঙিনায় বড় অস্বস্তি হয়ে বিশ্বাসের বন্ধনে মনকে চঞ্চল করে তুললাম।...

06 Sep

কবিতা আবৃত্তি ও ভিডিও

লেখক তালিকা

সকল লেখক দেখুন (45 জন)

বাংলাদেশ

আমার এলাকার খবর
সাইট চালুর পর থেকে মোট ভিজিটর: লোড হচ্ছে...

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন
আরও পড়ুন নতুন পোস্ট পুরোনো পোস্ট
দৈনিক চালচিত্র
লেখক তালিকা
অন্যান্য
দৈনিক চালচিত্র দৈনিক চালচিত্র
গোপনীয়তা নীতি  •  যোগাযোগ
© ২০১৯–২০২৬ দৈনিক চালচিত্র