এ…এ…এই চুড়ি…চুড়ি…
চুড়ি নেবেন কেউ- চুড়ি…?
আমার কাছে আছে শত রঙ বাহারের চুড়ি
আলতা স্নো পাউডার আছে
আছে আরও খোঁপা বাঁধার ঝুঁটি
ইচ্ছে হলেই নিতে পারো…
স্বভাব গুণে পাঁচটি টাকায় বেচি।
ও…ও…ওই ঝালমুড়ি…ঝালমুড়ি…
ঝালমুড়ি নেবেন কেউ- ঝালমুড়ি…?
আমার কাছে আছে ওরে দেশি ঝালমুড়ি
পেঁয়াজ মরিচ কেটে দেব
দেব সাথে সরিষার তেলটি খাঁটি
কাগজের ঠোঙায় ভরিয়ে দেব
তৃপ্তি পাও গো যদি-
তাই তো দুটি টাকায় বেচি।
এ…এ…এই কটকটি…কটকটি…
কটকটি নেবেন কেউ- কটকটি…?
আমার কাছে আছে গুড়ের তৈরি কটকটি
কাঁচের বোতল, লোহালক্কড়
আছে কি ভাই-বোন কোনো ছেঁড়া চটি?
ওজনের বিনিময়ে দিয়ে দেব গুড়ের তৈরি কটকটি।
রচনাকাল: ০৭-০২-২০২০ইং।
মন্তব্য করুন