অদৃশ্য ডানা অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে আইফোন উদ্ধার জীবনে ও মরণের পরে কবিদের বিপদে একটি স্থায়ী সঞ্চয়ী ফান্ডের প্রস্তাব Cafea și flori লাইটহাউস স্কুল অ্যান্ড কলেজ E ZIUA TA, FRUMOASĂ ROMÂNIE শুধু সাধ খুঁজে পাবার শেয়ালের সঙ্গে মুরগির পরকীয়া পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
LIVE
ই-পেপার
রহস্য উপন্যাস

ভয়ানক এক রাত্রি

লেখক: শামীম নিমু

প্রকাশ: 02 July, 2026, 06:30 PM

[পর্ব: ০১/০১]

রাত ১১টা ৫৭ মিনিট। ঘড়ির তিনটি কাঁটা নিয়ম ছাড়াই চলছে, ঠিক যেমন অনাকাঙ্ক্ষিত স্মৃতিগুলো কলিজার মাঝে সূচের মতো ফুঁড়ে থাকে।

‘রাহুল’ বসে রয়েছে ঘরের জানালার পাশে। এক হাতে তার পুরনো একটি হালকা গরম চায়ের কাপ। বাইরে প্রচণ্ড বাতাস আর বৃষ্টি, কাদা মাটির মিশ্রিত বিরহের ঘ্রাণ। অপরদিকে ভারী মস্তিষ্কে কী সব শব্দ ফ্যানের পাখার মতো অনবরত ঘুরছে- একই চিন্তা, সেই একই অনুশোচনা।

আজ রাতে ঐশীকে সে মন থেকে বোঝাতে চেয়েছিল যে, তাদের সম্পর্কটা এখনো ঠিক আগের মতোই রয়েছে। কিন্তু ঐশীর কণ্ঠে ছিল আজ অদ্ভুত এক শূন্যতা। যেন সে অনেক দূরে চলে যাচ্ছে, চাইলেও তাকে আর ফেরানো সম্ভব নয়।

রাহুল দীর্ঘশ্বাস ফেলল। বহুদিন ধরে বুকের ভেতরে তার কষ্টের একটা ভারী পাথর চাপা পড়ে রয়েছে। সে ভাবল, ‘আগামীকাল দেখা করে সবকিছু বুঝিয়ে বলব। হয়তো একটু হাসি, নয়তো একটু কান্না, এরপর সব আগের মতো আবার ঠিক হয়ে যাবে।’

ঠিক তখনই, হঠাৎ তার মোবাইল ফোনটা কেঁপে উঠল।

রাহুল চমকে উঠল। ফোনের স্ক্রিনের আলোয় অন্ধকার ঘরটা মুহূর্তেই আলোকিত হলো। ফোনের স্ক্রিনে সে লক্ষ্য করে দেখল- “ঐশী কলিং…“

বুকটা তার ধুকপুক করে উঠল। এখন? এই সময়?

সে দ্রুত কলটা রিসিভ করল। ফোনটা কানে ধরে গম্ভীর স্বরে বলে উঠল, “হ্যালো, ঐশী…?”

ফোনের ওপাশ থেকে সে ফিসফিসে কিছু কণ্ঠস্বর শুনছিল। ঠিক ফিসফিসও নয়, যেন বাতাসের গতিবেগে কিছু একটা ভেঙে যাওয়ার মতো শব্দ।

“…হ্যালো রাহুল… কোথায় তুমি… আমাকে…“

শুধু এই কথাটুকুই সে স্পষ্টভাবে শুনতে পেয়েছিল, এরপর আচমকা সব বিচ্ছিন্ন হয়ে গেল। যেন কেউ অনেকগুলো কাঁচের গ্লাস ভাঙছিল, যেন একটা পাহাড় ভেঙে পড়ছিল, এরপর একদম নিস্তব্ধ।

“হ্যালো, হ্যালো… ঐশী… ঐশী…?” রাহুল গলা ফাটিয়ে চিৎকার করছিল। কিন্তু ওপাশ থেকে আর কোনো জবাব পেল না। ফোনের স্ক্রিনটা তার ডার্ক হয়ে গেল।

এক মুহূর্তের জন্য রাহুল বিশ্বাসই করতে পারছিল না যে, এটা সে কী শুনল। চারপাশের সবকিছু তার থমকে গেল। বাইরে প্রচণ্ড বৃষ্টি আর ঘন ঘন মেঘের গর্জন, অন্যদিকে অদ্ভুত সেই আওয়াজ তার হৃদয়ে ভয়ের মাত্রা বাড়িয়ে তুলছে।

ঐশীর কণ্ঠে ছিল ভীষণ আতঙ্ক। যেন তাতে ছিল মৃত্যুর ভয়।

রাহুল হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলল- এখনই, যেভাবেই হোক এই মুহূর্তে ঐশীর কাছে তাকে যেতেই হবে। ততক্ষণে সে আর কোনো কিছু না ভেবে সোজা টেবিলের ওপর থেকে বাইকের চাবিটা হাতে নিয়ে ছুটল যেখানে সে বাইকটা রেখেছিল সেখানে। বাইকটা গেটের সামনে টেনে এনে সিটে বসেই সে দ্রুত বাইকটা স্টার্ট করল। বৃষ্টিভেজা শহরের অলিগলি পথে খুঁজতে গিয়ে সারাক্ষণ তার মনে একটাই কথা শুধু বারবার উঁকি দিচ্ছিল-

“ঐশীকে সে কিছুই হতে দেবে না।”
(চলমান…)


রচনাকাল: ০৩-০৭-২০২৬ ইং।

0 বার দেখা হয়েছে

মন্তব্য করুন

মন্তব্য করছেন অতিথি পাঠক হিসেবে — নিজের নাম দিয়ে যুক্ত হতে চান?
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন!
শামীম নিমু

শামীম নিমু-এর আরও লেখা (46 টি)

●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●
●

সর্বশেষ

সংবাদ
পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে বোয়ালখালী বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময় চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে বোয়ালখালী বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময় ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৬ জারি, যা মানতে হবে প্রার্থীদের ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৬ জারি, যা মানতে হবে প্রার্থীদের বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রথম স্পেস একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা নাসার যুক্তরাষ্ট্রের প্রথম স্পেস একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা নাসার অবকাঠামো উন্নয়ন মানেই শিক্ষার প্রকৃত উন্নয়ন নয়: আজিজুল হক অবকাঠামো উন্নয়ন মানেই শিক্ষার প্রকৃত উন্নয়ন নয়: আজিজুল হক বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবার পেল টিন ও নগদ অর্থ সহায়তা বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবার পেল টিন ও নগদ অর্থ সহায়তা ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ সাংগঠনিক ধারাবাহিকতা ও কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে নতুন দায়িত্ব বণ্টন সাংগঠনিক ধারাবাহিকতা ও কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে নতুন দায়িত্ব বণ্টন
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে আইফোন উদ্ধার
সংবাদ • অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে আইফোন উদ্ধার 20 September
আরও সংবাদ সংবাদ (18)

সংক্ষিপ্ত সংবাদ

পরিবেশ রক্ষায় কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ
সংবাদ

পরিবেশ রক্ষায় কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ

বাংলাদেশ মাইনোরিটি বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন ও HWPL Global 3 Branch-এর সহযোগিতায় ‘Eco Ten 10 Minutes’...

11 Sep
Imagine!
কবিতা

Imagine!

Imagine what you want to imagine Not what others want!

11 Sep
তুমি থাকো বুকের বাম পাশে
ছোট গল্প

তুমি থাকো বুকের বাম পাশে

লাবণ্যকে আগের তুলনায় আজকে আরও ভীষণ সুন্দর লাগছে। পরনে পরেছে সে নীল জামা, বাহ্!...

10 Sep
একটি ছোট ঘর থেকে বিশ্বজয়: মার্ক জাকারবার্গ ও ফেসবুকের সাম্রাজ্য
কর্পোরেট

একটি ছোট ঘর থেকে বিশ্বজয়: মার্ক জাকারবার্গ ও ফেসবুকের সাম্রাজ্য

কখনো কখনো পৃথিবীর সবচেয়ে বড় পরিবর্তনগুলো শুরু হয় খুব ছোট কোনো জায়গা থেকে- কোনো...

09 Sep
মেঘনাদবধ-[৪র্থ সর্গ]
মহাকাব্য

মেঘনাদবধ-[৪র্থ সর্গ]

নমি আমি, কবি-গুরু, তব পদাম্বুজে, বাল্মীকি! হে ভারতের শিরঃচূড়ামণি, তব অনুগামী দাস, রাজেন্দ্র-সঙ্গমে দীন...

09 Sep
অতীতের স্মৃতি
গল্প

অতীতের স্মৃতি

সেদিন সকালে উঠে মনের আঙিনায় বড় অস্বস্তি হয়ে বিশ্বাসের বন্ধনে মনকে চঞ্চল করে তুললাম।...

06 Sep

কবিতা আবৃত্তি ও ভিডিও

লেখক তালিকা

সকল লেখক দেখুন (45 জন)

বাংলাদেশ

আমার এলাকার খবর
সাইট চালুর পর থেকে মোট ভিজিটর: লোড হচ্ছে...

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন
আরও পড়ুন নতুন পোস্ট পুরোনো পোস্ট
দৈনিক চালচিত্র
লেখক তালিকা
অন্যান্য
দৈনিক চালচিত্র দৈনিক চালচিত্র
গোপনীয়তা নীতি  •  যোগাযোগ
© ২০১৯–২০২৬ দৈনিক চালচিত্র