চাঁদের কাটা মাথায় হঠাৎ জ্বলে ওঠা
আমি সেই উজ্জ্বল তারাটির কথা ভাবছি না!
বরং আমি ভাবছি-
এই নেটওয়ার্কের যুগে সেই বোকা মুরগিটির কথা।
যে কিনা সন্ধ্যে ঘনালেই প্রতিদিন দুটি করে ডিম পাড়ে!
একটা আমি খাই, আরেকটি..(…!!?)
যার সাথে মিশে রয়েছে জীবনের অগণিত দুর্লভ ইতিহাস।
হ্যাঁ আমি সেই বোকা মুরগিটার কথাই ভাবছি।
এই নেটওয়ার্কের ভিড়ে দুশ্চরিত্র কিছু পরিচিত শেয়াল রয়েছে;
যারা কিনা প্রতিনিয়তই অপেক্ষা করে-
কখন সন্ধ্যে ঘনাবে,
কখন এসে মুরগিটা টুপ করে ডিম পাড়বে!
শেয়ালগুলো গোশত খাবার লোভে কখনই মুরগিটাকে তাড়া করে না,
শুধু অপেক্ষা করে একটা ডিম খাবার আশায়।
বোকা মুরগি টা-ও তাই করে বসে…
একটা ডিম পাড়ে তাদের মুখের সামনে বসে,
আরেকটি ডিম পাড়ে নিজ খোঁয়াড় ঘরে উঠে।
রচনাকাল: ১৫-০৯-২০২৬ ইং।
মন্তব্য করুন