চিন্তা সে কত নির্লজ্জ
আমি তাকে এড়িয়ে চলি
তবুও সে আমাকে আঁকড়ে ধরতে চায়।
কত ছল চাতুরির আশ্রয় নেয় প্রতিনিয়ত
এভাবে শতাব্দীর পর শতাব্দী
সে আমার পিছু ছাড়ে না।
লাস্যময়ী সঙ্গিনীর মতো ওতপ্রোতভাবে
আমাকে জড়িয়ে নিতে চায়
তাঁর বাহুডোরে।
আমি তাঁর পানে ফিরেও তাকাই না
তবুও সে বেহায়াপনার শীর্ষে অবিচল
আর কারু কাজে থাকে ব্যস্ত।
কত সুনিপুণ ভাবে আলপনা আঁকে
আমাকে করতে জাদু মন্ত্রে বশ।
তাঁর জালে তবু দিইনি ধরা
তাই চিন্তার নামে ধস।
রচনাকাল: ১৯-০৫-২০২৩ইং।
মন্তব্য করুন