স্ত্রী হঠাৎ ফোন করে বলল,
»> ওগো, তোমার সন্তান ভীষণ অসুস্থ, অমুক হাসপাতালে ওকে আমি ভর্তি করেছি, তুমি যত তাড়াতাড়ি পারো এখনই হাসপাতালে চলে এসো!
এর কিছুক্ষণ পর আরেকটি ফোন এল, ফোনের ওপাশ থেকে কেউ একজন বলছে-
»> বাবা নাঈম, তোমার মায়ের অবস্থা বেশি একটা ভালো নয়, তাই তোমার মাকে আমি অমুক হাসপাতালে ভর্তি করেছি, তুমি যত তাড়াতাড়ি পারো এখনই হাসপাতালে চলে এসো!
একদিকে তাঁর সন্তান অন্যদিকে তাঁর মা দুজনই আজ অসুস্থ অবস্থায় পড়ে আছে হাসপাতালের বেডে।
দুই হাসপাতালের মাঝামাঝি দূরত্বে অবস্থানরত একজন সন্তান তাঁর মায়ের কাছে নাকি একজন পিতা হয়ে তাঁর সন্তানের কাছে এ অবস্থায় তিনি আগে কার কাছে ছুটে যাবেন সেটাই ভেবে কূলকিনারা পাচ্ছেন না!
রচনাকাল: ১৬-০৮-২০২২ইং।

মন্তব্য করুন