রেনির অল ব্ল্যাকস কি পারবে স্প্রিংবকদের আধিপত্য থামাতে? WXV গ্লোবাল সিরিজের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করলো ওয়ার্ল্ড রাগবি গলফ জিতে প্রতিদ্বন্দ্বীদের খোঁচা ট্রাম্পের, বললেন ‘এটাই ট্যালেন্ট’ অবহেলার কালো চাদর নারী পুরুষের ধৈর্য পেপারওয়েট গোলাপী রঙের বাস সময়ের অহংকার বর্ণমালার ভাঁজে ধুলো মাখা পৃথিবীর প্রেম
LIVE
ই-পেপার
পদ্য কবিতা

দিন শেষে

লেখক: মনিরা ইসলাম

প্রকাশ: 27 June, 2026, 06:00 PM

সমস্ত দিন শেষে যখন
হুড়-মুড়িয়ে সন্ধ্যা নেমে আসে
ঘরে গোধূলির রক্তিম আভা কালচে হয়
সব পাখিরা নীড়ে ফিরে
সন্ধ্যার দামাল হাওয়া উড়িয়ে নেয়
শাড়ির আঁচল, বিক্ষিপ্ত চুল
ঠায় দাঁড়িয়ে থাকি উত্তাল ঝড়ের আকাঙ্ক্ষা।

একটা রাত্রি নামুক, তুমুল ঝড় হোক,
ব্যাবিলন জুড়ে যে শূন্যতা
কৃষ্ণ গহ্বরের মতো ঘিরে আছে আমাকে
তার অবসান হোক।

দিন শেষে আমারও যে ফিরতে ইচ্ছে করে
তোমার বুকের ভিতর মুখ গুঁজে
সারাদিনের ক্লান্তি দূর করতে ইচ্ছে করে।

একটু একটু করে যে মহীরুহ গজিয়ে উঠছে
তামাম বুকের ভিতর এর নির্মূল চাই,
ভীষণ ভালোবাসতে চাই,
ভীষণ ভালোবাসা পেতে চাই।

অশ্বত্থের ডালে হুতোম প্যাঁচার চোখে চোখ
রাখতে রাখতে আমি ক্লান্ত।
তোমাকে পেতে আর কতটা পথ হাঁটতে হবে
কতগুলো নিশি একাকীত্বের যন্ত্রণায় কাটাতে হবে?

মন বলে,
দিন শেষে যখন হুড়-মুড়িয়ে সন্ধ্যা নেমে আসে
তুমি বুনো বৈশাখীর মাতাল হাওয়া হয়ে
তছনছ করে দাও আমায়।
একটা জ্বলজ্বলে কাব্য রচিত হোক
তোমার নিবিড় ছোঁয়ায়
তুমি একুশে আর আমি অষ্টাদশীতে ফিরে যাই।

দিন শেষে ক্লান্তিতে মাখামাখি যখন দুটো শরীর
অবসন্ন চোখ, আষ্টেপৃষ্টে বাহু যুগলে বন্দি হতে চাই।

সমস্ত দিন শেষে যখন হুড়-মুড়িয়ে সন্ধ্যা নেমে আসে
গোধূলির রং ফিকে হয়ে যায়
পাখিরা নীড়ে ফিরে
আমারও ইচ্ছে করে, দিন শেষে
তোমার বুকের ভিতর মুখ গুঁজে
বুক ভরে নিঃশ্বাস নিতে।।


পান্ডুলিপি সংরক্ষিত
রচনাকাল: ১১ জুন ২০২২, সিরাজগঞ্জ

0 বার দেখা হয়েছে

মন্তব্য করুন

মন্তব্য করছেন অতিথি পাঠক হিসেবে — নিজের নাম দিয়ে যুক্ত হতে চান?
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন!

মনিরা ইসলাম-এর আরও লেখা (1 টি)

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন
আরও পড়ুন নতুন পোস্ট পুরোনো পোস্ট
দৈনিক চালচিত্র
লেখক তালিকা
চাকরির বিজ্ঞপ্তি
অন্যান্য