রেনির অল ব্ল্যাকস কি পারবে স্প্রিংবকদের আধিপত্য থামাতে? WXV গ্লোবাল সিরিজের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করলো ওয়ার্ল্ড রাগবি গলফ জিতে প্রতিদ্বন্দ্বীদের খোঁচা ট্রাম্পের, বললেন ‘এটাই ট্যালেন্ট’ অবহেলার কালো চাদর নারী পুরুষের ধৈর্য পেপারওয়েট গোলাপী রঙের বাস সময়ের অহংকার বর্ণমালার ভাঁজে ধুলো মাখা পৃথিবীর প্রেম
LIVE
ই-পেপার
দ্রোহী কবিতা

আর কতকাল?

লেখক: এম. এল. আর. বিপ্লব

প্রকাশ: 28 June, 2026, 06:00 PM

আর কত কাল হ্যাক হবে এই স্বাধীন বাংলাদেশ?
আর কত কাল ব্যাকআপ দেবে- সাধুর ছদ্মবেশ?

আর কত কাল এ মানচিত্রে ফুটবে রুধির ফুল?
আর কত কাল রক্ত লাল এই অমরাবতীর কুল?

আর কত কাল প্রবোধগাঁথা গাঁথবে অবোধ-হীন?
আর কত কাল সুবোধ রুধি শোধবে মাতৃ-ঋণ?

আর কত কাল শোকের মিছিল বক্ষে গিরিখাদ?
আর কত কাল বাঁধতে হবে চোরাবালির বাঁধ?

আর কত কাল লিখতে হবে বিয়োগ ইতিহাস?
আর কত কাল থাকতে হবে বারবনিতার দাস?

আর কত কাল লোহিত সুধা করবে মাগো পান?
আর কত কাল মাতৃ ক্ষুধায় পুত্র বলীদান?

কত রুধির তিয়াশ নিয়ে জন্মেছিস মা তুই?
লাল-সবুজের বুকে কত মৃত্যুকে আর ছুঁই?

আর কত কাল মুনিঋষির বিভোর তপোধ্যাম?
আর কত কাল ভরবে গোলা বর্গা চাষীর ঘাম?

আর কত কাল রইবে চাতক চৈতি-সুরার তৃষায়?
আর কত কাল কাটবে সারস অমোঘ অমানিশায়?

আর কত কাল বৃন্দাবনটা যপবে রাঁধা-রাঁধা?
আর কত কাল শকুন্তলা বইবে শোকের গাঁদা?

আর কত কাল গহীন রাতি অধীন পাড়া গাঁয়?
আর কত কাল হাটতে হবে আলোকনন্দা পায়?

আর কত কাল দ্রাক্ষা কলম খুঁজবে স্বাধীনতা?
আর কত কাল লাভার স্রোতে- লিখবে ইতিকথা?

আর কত কাল শব্দাক্ষরে শবের স্তব-স্তুতি?
আর কত কাল শ্বাপদ ক্ষণে এই “মা”গর্ভবতী?

আর কত কাল ঘুরতে হবে ইতিবৃত্তের অগ্নিপথ?
আর কত কাল টানতে হবে সর্বনাশের অগ্নিরথ?

সময় যে আজ অসময়ে রুধির তৃষায় অধীর!
সারমেয়রা টানছে লাগাম, মহাবীর-রা বধির!

প্রশ্নেরা আজ প্রশ্নবাণে বক্ষে করে পক্ষাঘাত!
সর্বনাশী অন্তনীলে- আর কতকাল তুষারপাত!

আর কত কাল গড়বো মাগো উষ্ণ রুধির পিরামিড?
লাখো মমি চিবিয়েও কি, মিটেনি “মা” তিয়াশ-ক্ষিধ?


সংযোজন ও পরিমার্জন: ০৩-০৬-২০২০ইং।
প্রথম প্রকাশ: ২২-১০-২০১৯ইং।
ছাতক, সুনামগঞ্জ।
বর্তমানে: দোহা, কাতার।

0 বার দেখা হয়েছে

মন্তব্য করুন

মন্তব্য করছেন অতিথি পাঠক হিসেবে — নিজের নাম দিয়ে যুক্ত হতে চান?
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন!

এম. এল. আর. বিপ্লব-এর আরও লেখা (0 টি)

এই লেখকের আর কোনো লেখা নেই।

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন
আরও পড়ুন নতুন পোস্ট পুরোনো পোস্ট
দৈনিক চালচিত্র
লেখক তালিকা
চাকরির বিজ্ঞপ্তি
অন্যান্য