রেনির অল ব্ল্যাকস কি পারবে স্প্রিংবকদের আধিপত্য থামাতে? WXV গ্লোবাল সিরিজের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করলো ওয়ার্ল্ড রাগবি গলফ জিতে প্রতিদ্বন্দ্বীদের খোঁচা ট্রাম্পের, বললেন ‘এটাই ট্যালেন্ট’ অবহেলার কালো চাদর নারী পুরুষের ধৈর্য পেপারওয়েট গোলাপী রঙের বাস সময়ের অহংকার বর্ণমালার ভাঁজে ধুলো মাখা পৃথিবীর প্রেম
LIVE
ই-পেপার
সাহিত্য বিভাগ

ত্রেতাব বীর

লেখক: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

প্রকাশ: 06 July, 2026, 05:20 AM

হুপ্-হুপ্-হুপ্
গোল করিস্ না চুপ,
(দেখ) যেমন আমার বল-বিক্রম
তেমনি আমার রূপ।

পরের গাছের আম কিম্বা,
পরের বাড়ির পাকা রম্ভা,
ছিঁড়ে নিয়ে দিই লম্বা,
খাই কুপ্-কূপ।
গোল করিস্ না চুপ্॥

আমি ত্রেতা যুগের বীর,
বুদ্ধি ভারি ধীর,
এ-চাল হতে ও-চাল যাই,
থাকিনাকো স্থির।

অশোক বন হতে,
আম আনি ভারতে,
এমনি তোরা নিমকহারাম
দিসনাকো খেতে,
খেতে গেলে করিস তাড়া
নিয়ে ধনুক-তীর।
আমি ত্রেতা যুগের বীর।

এখন নাই আমার সে দিন,
ক্রমে তনু হচ্ছে ক্ষীণ
তার উপরে ছোঁড়াগুলো
দেখলে বাজায় টিন।
কাজেই আমার নাচতে
হয় ধাতিন্-তিন্॥

সবাই কাঁপে আমার তেজে,
বোধ হয় মালুম পাচ্ছ লেজে,
আমি সাগর বেঁধেছি,
রাবণ বধেছি,
সোনার লঙ্কা আগুন দিয়ে
দগ্ধ করেছি,
হাতে-মুখে-পায়ে আমার
আছে তাহার চিন।
এখন নাই আমার সে দিন।।

কুত্তায় কামড় মারে,
তাইতে লেজ নিয়েছি ঘাড়ে,
এখন কুকুর দেখে ভয় করিনে
আর কি খেতে পারে?
আমার পেছন ছোটে যদি
মারর্ এক আছাড়ে।
আমি লেজ নিয়েছি ঘাড়ে।


রচনাকাল: ২২ ভাদ্র ১৩২২ বঙ্গাব্দ।

0 বার দেখা হয়েছে

মন্তব্য করুন

মন্তব্য করছেন অতিথি পাঠক হিসেবে — নিজের নাম দিয়ে যুক্ত হতে চান?
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন!

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়-এর আরও লেখা (0 টি)

এই লেখকের আর কোনো লেখা নেই।

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন
আরও পড়ুন নতুন পোস্ট পুরোনো পোস্ট
দৈনিক চালচিত্র
লেখক তালিকা
চাকরির বিজ্ঞপ্তি
অন্যান্য