রেনির অল ব্ল্যাকস কি পারবে স্প্রিংবকদের আধিপত্য থামাতে? WXV গ্লোবাল সিরিজের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করলো ওয়ার্ল্ড রাগবি গলফ জিতে প্রতিদ্বন্দ্বীদের খোঁচা ট্রাম্পের, বললেন ‘এটাই ট্যালেন্ট’ অবহেলার কালো চাদর নারী পুরুষের ধৈর্য পেপারওয়েট গোলাপী রঙের বাস সময়ের অহংকার বর্ণমালার ভাঁজে ধুলো মাখা পৃথিবীর প্রেম
LIVE
ই-পেপার
প্রেমের কবিতা

প্রেমের তুলনা

লেখক: চণ্ডীদাস

প্রকাশ: 10 July, 2026, 09:03 PM

এমন পিরীতি কভু দেখি নাই শুনি,
পরাণে পরাণ বাঁধা আপনা আপনি।
দুহুঁ কোরে দুহুঁ কাঁদে বিচ্ছেদ ভাবিয়া,
তিল আধ না দেখিলে যায় যে মরিয়া।

জল বিনু মীন জনু কবহুঁ না জীয়ে,
মানুষে এমন প্রেম কোথা না শুনিয়ে।
দুগ্ধে আর জলে প্রেম কিছু নাহি স্থির,
উথলি উঠিলে দুগ্ধ জল পাইলে ধীর।

ভানু কমল বলি সেহ হেন নহে,
হিমে কমল মরে ভানু সুখে রহে।
চাতক জলদ কহি সে নহে তুলনা,
সময় নহিলে সে না দেয় এক কণা।

কুসুমে মধুপে কহি সেহ নহি তুল,
না আইলে ভ্রমর আপনি না যায় ফুল।
কি ছার চকোর চাঁদ দুহুঁ সম নহে,
ত্রিভূবনে হেন নাহি চণ্ডীদাস কহে।


0 বার দেখা হয়েছে

মন্তব্য করুন

মন্তব্য করছেন অতিথি পাঠক হিসেবে — নিজের নাম দিয়ে যুক্ত হতে চান?
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন!

চণ্ডীদাস-এর আরও লেখা (0 টি)

এই লেখকের আর কোনো লেখা নেই।

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন
আরও পড়ুন নতুন পোস্ট পুরোনো পোস্ট
দৈনিক চালচিত্র
লেখক তালিকা
চাকরির বিজ্ঞপ্তি
অন্যান্য