রেনির অল ব্ল্যাকস কি পারবে স্প্রিংবকদের আধিপত্য থামাতে? WXV গ্লোবাল সিরিজের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করলো ওয়ার্ল্ড রাগবি গলফ জিতে প্রতিদ্বন্দ্বীদের খোঁচা ট্রাম্পের, বললেন ‘এটাই ট্যালেন্ট’ অবহেলার কালো চাদর নারী পুরুষের ধৈর্য পেপারওয়েট গোলাপী রঙের বাস সময়ের অহংকার বর্ণমালার ভাঁজে ধুলো মাখা পৃথিবীর প্রেম
LIVE
ই-পেপার
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় অভিবাসন অভিযান: ২৭০ বিদেশি শ্রমিক আটক, তালিকায় বাংলাদেশিও

প্রকাশ: 24 June, 2026, 06:22 PM

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে দেশটির ইমিগ্রেশন বিভাগের বড় ধরনের অভিযানে ২৭০ জন বিদেশি শ্রমিককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভিসার শর্ত ভঙ্গ ও কর্মসংস্থান আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

গত ২৩ জুন মঙ্গলবার সকালে ‘অপস মেগা’ নামের এই বিশেষ অভিযান চালানো হয়। সেলাঙ্গরের মেরু ও তেলোক গং এলাকার দুটি কারখানায় একযোগে তল্লাশি চালায় ইমিগ্রেশন বিভাগ। অভিযানে মোট ৫৮৬ জন বিদেশি কর্মীর কাগজপত্র যাচাই করা হয়। যাচাই শেষে ২৭০ জনকে আটক দেখানো হয়।

আটকদের মধ্যে বাংলাদেশি, নেপালি, মিয়ানমার, পাকিস্তানি ও শ্রীলঙ্কান নাগরিক রয়েছেন। তবে ঠিক কতজন বাংলাদেশি আটক হয়েছেন, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের উপ-পরিচালক মোহদ খুসাইরি কামারুদ্দিন জানান, অভিযানটি দুটি ধাপে পরিচালিত হয়। প্রথম ধাপে মেরু এলাকার একটি প্লাস্টিক কারখানায় ৬৬ জন শ্রমিকের তথ্য যাচাই করে ১৮ জনকে আটক করা হয়।

0 বার দেখা হয়েছে

মন্তব্য করুন

মন্তব্য করছেন অতিথি পাঠক হিসেবে — নিজের নাম দিয়ে যুক্ত হতে চান?
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন!

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন
আরও পড়ুন নতুন পোস্ট পুরোনো পোস্ট
দৈনিক চালচিত্র
লেখক তালিকা
চাকরির বিজ্ঞপ্তি
অন্যান্য