ভালোবাসার জন্য অসমাপ্ত ভালোবাসার চিঠি চুমু চলে যাও এখান থেকে দুই বিঘা জমি ভাঙ্গার গান অক্ষমা দেশান্তরী হিন্দুস্থান অবর্জিত
LIVE
ই-পেপার
কবিতা

চলে যাও এখান থেকে

লেখক: গোলাম কবির

প্রকাশ: 28 August, 2026, 12:46 AM

হ্যাঁ, তোমাকেই বলছি!
এখনই চলে যাও এলাকা ছেড়ে,
আর কখনো এখানে এসো না!

এখানে প্রতিদিন ভোর ডাকাতি হয়ে
অকস্মাৎ সন্ধ্যা নেমে আসে,
দুঃসহ কালো মেঘ ঘিরে থাকে হৃদয়ের
চতুর্দিকে অষ্টপ্রহর বিশ্বস্ত প্রহরীর মতো!

এখানে অনুক্ষণ ভালোবাসার স্বপ্নগুলো
পুড়ে যায় প্রখর দাবদাহে।
এর খুব কাছেই একটা নিওলিথ নদী ছিল
যার তলদেশ খুঁজলে এখনো পেতে পারো
সেই সময়ের কোনো এক প্রেমিক যুগলের
পরস্পরকে না পাওয়ার দীর্ঘশ্বাসে
ভারী হয়ে থাকা কোনো ধাতব নির্মিত
কারুকার্যময় কলস, যার ঢাকনা খুললে
প্রথমেই ফোঁস করে বেরিয়ে আসে
রঙিন কোনো অজানা বিষাক্ত সাপ!

তাই এখনো বলছি, চলে যাও এখান থেকে!
এই অনুক্ষণ স্বপ্ন পোড়া নিওলিথ নদীর
পাশে এসো না কখনো আর!


রচনাকাল: ১৪-০৮-২০২৬ইং।

0 বার দেখা হয়েছে

মন্তব্য করুন

মন্তব্য করছেন অতিথি পাঠক হিসেবে — নিজের নাম দিয়ে যুক্ত হতে চান?
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন!
গোলাম কবির

গোলাম কবির-এর আরও লেখা (2 টি)

আরও সংবাদ

চুমু
কবিতা

চুমু

লেখক: রীতি চাকমা

তুমি বলেছিলে, সিগারেটের চেয়ে চুমু ভালো।

দুই বিঘা জমি
কবিতা

দুই বিঘা জমি

লেখক: রবীন্দ্রনাথ ঠাকুর

শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ...

ভাঙ্গার গান
গান

ভাঙ্গার গান

লেখক: কাজী নজরুল ইসলাম

কারার ওই লৌহ-কপাট, ভেঙে ফেল্ কররে লোপাট রক্ত-জমাট, শিকল-পূজার পাষাণ-বেদী। ওরে ও তরুণ ঈশান, বাজা...

অক্ষমা
কবিতা

অক্ষমা

লেখক: রবীন্দ্রনাথ ঠাকুর

যেখানে এসেছি আমি, আমি সেথাকার, দরিদ্র সন্তান আমি দীন ধরণীর। জন্মাবধি যা পেয়েছি সুখদুঃখভার বহু...

দেশান্তরী
কবিতা

দেশান্তরী

লেখক: রবীন্দ্রনাথ ঠাকুর

প্রাণ-ধারণের বোঝাখানা বাঁধা পিঠের ‘পরে, আকাল পড়ল, দিন চলে না, চলল দেশান্তরে। দূর শহরে একটা...

হিন্দুস্থান
কবিতা

হিন্দুস্থান

লেখক: রবীন্দ্রনাথ ঠাকুর

মোরে হিন্দুস্থান বারবার করেছে আহ্বান কোন্ শিশুকাল হতে পশ্চিমদিগন্ত-পানে ভারতের ভাগ্য যেথা নৃত্যলীলা করেছে শ্মশানে,...

কবিতা আবৃত্তি ও ভিডিও

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন
আরও পড়ুন নতুন পোস্ট পুরোনো পোস্ট
দৈনিক চালচিত্র
লেখক তালিকা
চাকরির বিজ্ঞপ্তি
অন্যান্য