কবিতা | আবার হেরে গেলাম জীবনের কাছে | অর্জুন চন্দ্র বিশ্বাস


ওকে পাওয়ার পর- 
সবকিছু গুছিয়ে নিয়েই আসছিলাম;
অন্ধকার থেকে আলোর পথে এক-পা দু-পা করে৷
হাঁটতে শুরু করেছিলাম,
সুন্দর জীবনের লক্ষ্যে৷
অগোছালো মানুষটিও ঠিকঠাক হয়ে উঠছিলাম,
সব বাঁধা বিঘ্ন উপেক্ষা করে।
কিন্তু আবার হেরে গেলাম জীবনের কাছে!
যেখানে ছিলাম আবার সেখানেই এসে
দাঁড়ালাম শূন্য হাতে৷
জীবনের প্রেক্ষাপটে আবারও বুঝতে পারলাম,
স্বপ্ন ও বাস্তবতার মানে।

রচনাকাল: ০১-০৫-২০২১ইং৷

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ